অগ্রগতি সংস্থার প্রতিষ্ঠাতা সদস্য সেলিমুর রহমানের নাগরিক স্মরণসভা
সংবাদদাতা: অগ্রগতি সংস্থার প্রতিষ্ঠাতা সদস্য মো. সেলিমুর রহমানের স্মরণে সাতক্ষীরায় নাগরিক স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার বিকেল ৩টায় সাতক্ষীরার ত্রিশমাইল এলাকায় অগ্রগতি রিসোর্টে সংস্থাটির আয়োজনে এ স্মরণসভা অনুষ্ঠিত হয়। অগ্রগতি সংস্থার নির্বাহী পরিচালক আব্দুস সবুর বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে সংস্থার সদস্য, স্থানীয় জনপ্রতিনিধি, বিশিষ্ট ব্যক্তিবর্গ ও মরহুমের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক নাজমুন নাহার, অগ্রগতি সংস্থার ফিন্যান্স কো-অর্ডিনেটর মো. ফিরোজ হোসেন, প্রতিষ্ঠাতা সভাপতি রবিউল ইসলাম খোকন, সাবেক অধ্যক্ষ সুভাষ সরকার, ডেইলি স্টারের নিজস্ব প্রতিবেদক ও জ্যেষ্ঠ সাংবাদিক কল্যাণ ব্যানার্জি, অধ্যাপক আবদুল হামিদ, মেজর ইসহাক আলী এবং লাবসা ইউনিয়ন পরিষদের সদস্য টুটুল মোস্তফা। স্মরণসভা শেষে মরহুম মো. সেলিমুর রহমানের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।









