বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩

শ্যামনগরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ৮ আগস্ট, ২০২৬, ১:০৪ পূর্বাহ্ণ
শ্যামনগরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

শ্যামনগর প্রতিনিধি: শ্যামনগরে পুকুরের পানিতে ডুবে আব্দুর রহমান নামের পাঁচ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। উপজেলার পদ্মপুকুর ইউনিয়নের ছোট চ-ীপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। মৃত আব্দুর রহমান ওই গ্রামের শফিকুল ইসলামের ছেলে এবং স্থানীয় একটি হাফিজিয়া মাদ্রাসার ছাত্র ছিল।
পদ্মপুকুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমজাদুল ইসলাম জানান, পরিবারের সদস্যরা গৃহস্থালি কাজে ব্যস্ত থাকার সময় বাড়ির পাশে খেলার ছলে শিশুটি পুকুরে পড়ে যায়। পরে তাকে উদ্ধার করে পার্শ্ববর্তী কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Ads small one

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক বৈঠক শুরু

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬, ১২:১৪ অপরাহ্ণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক বৈঠক শুরু

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা চলছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় সচিবালয়ে ২০২৬-২৭ অর্থবছরের তৃতীয় এবং বর্তমান সরকারের অষ্টম একনেক সভা শুরু হয়।

প্রধানমন্ত্রীর প্রেস উইং জানায়, বর্তমান সরকারের মেয়াদে এটিই সবচেয়ে বড় একনেক সভা। সভায় মোট ৬৫ হাজার ৫১৭ কোটি ২৬ লাখ টাকা ব্যয়ে ১৬টি মেগা প্রকল্প অনুমোদনের জন্য উপস্থাপন করা হচ্ছে।

জেলা লিগ্যাল এইড অফিসারের সাথে তালায় সংলাপ অনুষ্ঠিত

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ণ
জেলা লিগ্যাল এইড অফিসারের সাথে তালায় সংলাপ অনুষ্ঠিত

তালা প্রতিনিধি: সাতক্ষীরা জেলা লিগ্যাল এইড অফিসার লিটন দাশ’র সাথে তালায় প্রান্তিক, দলিত ও পিছিয়ে পড়া জনোগষ্ঠীর প্রতিনিধিদের সাথে সংলাপ সভা অনুষ্ঠিত হয়েছে। তালার বেসরকারি সংস্থা ভূমিজ ফাউন্ডেশনের আয়োজনে, মানুষের জন্য ফাউন্ডেশনের সহেযাগীতায় সমতার জন্য লড়ি (সজল) প্রকল্পের অধিনে মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে ভূমিজ ফাউন্ডেশন সেমিনার কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।

 

সভায় সভাপতিত্ব করেন, ভূমিজ ফাউন্ডেশন’র নির্বাহী পরিচালক অচিন্ত্য সাহা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে লিগ্যাল এইড এর কর্মপরিধি, সেবা গ্রহীতাদের সেবা প্রদান ও গ্রহণসহ বিচার প্রক্রিয়া বিষয়ে আলোচনা করেন, সাতক্ষীরা জেলা লিগ্যাল এইড অফিসার লিটন দাশ। এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাতক্ষীরা বারের আইনজীবী অ্যাড. মনির উদ্দীন। এসময় সাংবাদিক জুলফিকার রায়হান, ভূমিজ ফাউন্ডেশনের প্রকল্প কর্মকর্তা দে অঞ্জন কুমার, তারেক সরকার, সপ্না বিশ^াস, মহাদেব দাশসহ অংশগ্রহণকারী দলিত ও প্রান্তিক নারী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

তালায় আইটি পেশাজীবী ও যুব ক্ষমতায়ন বিষয়ক দিবস পালন

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ণ
তালায় আইটি পেশাজীবী ও যুব ক্ষমতায়ন বিষয়ক দিবস পালন

তালা প্রতিনিধি: র‌্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে সাতক্ষীরার তালায় আইটি পেশাজীবী ও যুব ক্ষমতায়ন বিষয়ক দিবস-২৬ পালিত হয়েছে। বেসরকারি সংস্থা দলিত, খুলনা’র ইনক্লুসিভ ডিজিটাল পাথওয়েস ফর ডিসঅ্যাডভানটেস ভালনারেবল কমিউনিটি (আইডিপিডিভিসি) প্রকল্পের আয়োজনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন, দলিত’র টেকনোলজি প্রশিক্ষক পবিত্র দাস।

 

দাতা সংস্থা ফান্দাজিওন সানজিনো অনলুস ইতালী’র সহযোগীতায়, মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকালে তালা সদর ইউনিয়ন পরিষদ সভা কক্ষে অনুষ্ঠিত উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তালা সদর ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) আব্দুর রাজ্জাক।

 

বক্তব্য রাখেন, সাংবাদিক জুলফিকার রায়হান, দলিত’র প্রকল্প কর্মকর্তা জয়ন্ত কুমার দাস ও স্বেচ্ছাসেবক রঘু দাস প্রমুখ। এরআগে একটি র‌্যালী তালা সদর ইউনিয়ন পরিষদের সামনের সড়কে প্রদক্ষিণ করে। এসময় শিক্ষার্থী, ই-কর্মার্স উদ্যোক্তা ও দলিত’র উপকারভোগী কম্পিউটার শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।