শ্যামনগরে বিশ্ব পরিবেশ দিবস পালন, সবুজ ভবিষ্যতের প্রত্যয়
মুন্সিগঞ্জ (শ্যামনগর) প্রতিনিধি: বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শ্যামনগর উপজেলার সফুরুন্নেছা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে উপকূলীয় শিক্ষা ও বৈচিত্র্য উন্নয়ন সংস্থা (সিডিও)-এর উদ্যোগে, সুইডিশ দূতাবাসের আর্থিক সহযোগিতায় এবং সেন্টার ফর ন্যাচারাল রিসোর্স স্টাডিজ (সিএনআরএস)-এর বাস্তবায়নে এই দিনব্যাপী কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় শিক্ষার্থীদের পরিবেশ সচেতন করে গড়ে তোলা অত্যন্ত জরুরি।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুকন্যা রানী ম-লের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন প্রধান শিক্ষক মো. মমতাজ মোল্লা, সিডিওর নির্বাহী পরিচালক গাজী আল ইমরান, সিডিও ইয়ুথ টিমের সিনিয়র ভলেন্টিয়ার হাফিজুর রহমান, আব্রাহাম লিংকন, আফজালুর রহমান সবুজ প্রমুখ।









