বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩

শ্যামনগরে হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ২০ এপ্রিল, ২০২৬, ১১:৩০ অপরাহ্ণ
শ্যামনগরে হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

সুন্দরবনাঞ্চল (শ্যামনগর) প্রতিনিধি: “সব শিশুদের টিকা দিবো,হাম রুবেলা রোধ করবো” এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে সোমবার (২০ এপ্রিল) সকালে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে নিজস্ব কার্যালয়ে হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন করা হয়। টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার শামসুজ্জাহান কনক। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মো. রাশেদ হোসাইন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. জিয়াউর রহমান, আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. তরিকুল ইসলাম, জেলা বিএনপি সদস্য মাষ্টার আব্দুল ওয়াহেদ, উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুর রহমান, সাবেক আহবায়ক উপজেলা বিএনপি মো. সোলায়মান কবীর, শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি সামিউল আযম মনির, টিকাদানকমী, স্বেচ্ছাসেবকবৃন্দ প্রমুখ।

Ads small one

ঢাকার চিকিৎসাধীন অবস্থায় কেশবপুর ডাক্তার কামরুজ্জামানের মৃত্যু

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২২ এপ্রিল, ২০২৬, ৩:০৮ অপরাহ্ণ
ঢাকার চিকিৎসাধীন অবস্থায় কেশবপুর ডাক্তার কামরুজ্জামানের মৃত্যু

এম এ রহমান, কেশবপুর (যশোর): যশোরের কেশবপুর উপজেলার হাড়িয়াঘোপ গ্রামের মৃত লোকমান মোল্লার কৃতি সন্তান অর্থোপেডিক্স বিভাগের ডাক্তার কামরুজ্জামান(৫১) দীর্ঘ ৩৯ দিন ফুসফুসে রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ঢাকার স্কয়ার হসপিটালে বুধবার সকাল আনুমানিক সাড়ে ৯ টার দিকে মৃত্যুবরণ করেছে।

 

ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই কন্যা, এক ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন, তার মৃত্যুতে সারা কেশবপুর শোকের ছায়া নেমে এসেছে, তিনি ছিলেন একজন মানবিক ডাক্তার। সর্বশেষ খুলনা সদর হাসপাতালে সিনিয়র কনসেন্টেন্ড অর্থপেডিক বিভাগে কর্মরত ছিলেন। পাশাপাশি তিনি দীর্ঘদিন ধরে কেশবপুর হোসেন প্যাথলজি এন্ড ডায়াগনস্টিক সেন্টারে রোগী দেখতেন।

 

ডাক্তার কামরুজ্জামান ছিল কেশবপুর মানুষের একজন ভালবাসার মানুষ তার অভাব কেশবপুর মানুষের অপূরণীয় হয়ে থাকবে।

 

তার আত্মার মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন ও শোক প্রকাশ করেছেন কেশবপুর উপজেলা বিএনপি’র সভাপতি ও বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব আবুল হোসেন আজাদ, সিনিয়র সহ-সভাপতি রেহানা আজাদ, সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুর রাজ্জাক, পৌর বিএনপির সভাপতি আব্দুস সামাদ বিশ্বাস, সাধারণ সম্পাদক শেখ শহিদুল ইসলাম, হোসেন প্যাথলজি ডায়াগনস্টিক সেন্টার এন্ড হাসপাতালের পরিচালক মোঃ হামিদুজ্জামানসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ শোক প্রকাশ করেছেন।

 

তার পরিবার সূত্রে জানা গেছে আজ বুধবার ইশার নামাজ বাদ কেশবপুর পাবলিক ময়দানে তার প্রথম জানাজা, দ্বিতীয় জানাজা গ্রামের বাড়ির নারায়ণপুর স্কুল মাঠে হয়ে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে বলে এমনটা জানিয়েছেন তার পরিবার।

 

সাতক্ষীরা জেলা প্রতিবেশ উন্নয়ন ফোরামের সংবাদ সম্মেলন, ১৩ দফা সুপারিশ

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২২ এপ্রিল, ২০২৬, ৩:০৫ অপরাহ্ণ
সাতক্ষীরা জেলা প্রতিবেশ উন্নয়ন ফোরামের সংবাদ সম্মেলন, ১৩ দফা সুপারিশ

বিশ্বজুড়ে জ্বালানি বাজারে অস্থিরতা ও মধ্যপ্রাচ্যকেন্দ্রিক ভূ-রাজনৈতিক উত্তেজনার প্রভাব সরাসরি এসে পড়ছে বাংলাদেশের অর্থনীতি ও জ্বালানি নিরাপত্তায়- যা সকল স্তরে উদ্বেগ সৃষ্টি করেছে, সৃষ্টি করেছে অস্থিরতা। উদ্বেগ তুলে ধরে “পরিবেশ ও প্রতিবেশ ফোরাম-সাতক্ষীরা” এই বিষয়ে উদ্বেগে প্রকাশ করে সংবাদ সম্মেলনের মাধ্যমে সরকারের দৃষ্টি আকর্ষন করা হয় এবং তা কার্যকর সমাধানের উপায় হিসাবে নবায়নযোগ্য জ্বালানিতে রুপান্তরের জন্য আহবান জানানো হয়েছে।

 

বলা হয়, ইরান যুদ্ধকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক উত্তেজনা এবং হরমুজ প্রণালীর অনিশ্চয়তা বাংলাদেশের মতো আমদানিনির্ভর দেশের জন্য বড় ধরনের ঝুঁকি তৈরি করেছে। এই পরিস্থিতি মোকাবিলায় মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে বিভিন্ন স্তরের পেশাজীবি ও বিশেষজ্ঞদের সমন্বয়ে জ্বালানী সাশ্রয়ী নীতি ঘোষণা, সংকট মোকাবেলায় অগ্রাধিকার ভিত্তিক কার্যকর ব্যবস্থা গ্রহণ, এখনই একই সাথে জ্বালানী সংকটের সময় বিকল্প জ্বালানি হিসাবে নবায়নাযাগ্য জ্বালানী বিশেষ করে সৌরশক্তি ওপর বিশেষ গুরুত্ব প্রদান করে কৌশলগতভাবে দ্রুত বিনিয়োগ বাড়ানের দাবি এবং জ্বালানী রুপান্ত উপকরনের উপর থেকে সকল প্রকার কর রেয়াত প্রদান করার অনুরোধ জানানো হয়।

বুধবার (২২ এপ্রিল ২০২৬) বেসরকারী উন্নয়ন সংস্থা স্বদেশ, ‘ক্লিন’ এবং ‘বিডব্লিউজিইডি’ এর সহযোগিতায় “প্রতিবেশ ও উন্নয়ন ফোরাম- সাতক্ষীরা” এর পক্ষ থেকে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন স্বদেশের নির্বাহী পরিচালক মাধব চন্দ্র দত্ত। এসময় উপস্থিত ছিলেন, ফেরামের সভাপতি আব্দুল হামিদ। আরও উপস্থিত আছেন ফোরাম সদস্য ক্রিসেন্ট সংস্থার পরিচালক আবু জাফর সিদ্দীকি, সাংবাদিক বরুন ব্যানার্জী, আসাদুজ্জামান মধু, মৃত্যুঞ্জয় রায় প্রমুখ।

সংবাদ সম্মেলনে সাতক্ষীরা জেলা তথা দক্ষিণ অঞ্চলে জ্বালানী তেল তথা পেট্রলের অভাব এবং তার দুর করার জন্য আশু পদক্ষেপ গ্রহণের জন্য স্থানীয় প্রশাসনের দৃষ্টি আকর্ষন করা হয়। প্রেসবিজ্ঞপ্তি

ভোমরা স্থলবন্দর দিয়ে কাঁচা তুলা আমদানি কমেছে প্রায় অর্ধেক

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২২ এপ্রিল, ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ণ
ভোমরা স্থলবন্দর দিয়ে কাঁচা তুলা আমদানি কমেছে প্রায় অর্ধেক

অনলাইন ডেস্ক: সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে চলতি অর্থবছরের প্রথম নয় মাসে কাঁচা তুলা আমদানি গত অর্থবছরের একই সময়ের তুলনায় প্রায় ৫০ শতাংশ কমেছে।

 

মূলত দেশীয় টেক্সটাইল মিলগুলোয় চাহিদা কমে যাওয়া এবং অর্থনৈতিক সংকটের প্রভাবে আমদানির এ নিম্নমুখী প্রবণতা দেখা দিয়েছে বলে জানান ব্যবসায়ী ও আমদানিকারকরা।

ভোমরা কাস্টম হাউজের তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরের জুলাই-মার্চ পর্যন্ত এ বন্দর দিয়ে ৮১৩ টন কাঁচা তুলা আমদানি হয়েছে, যার বাজারমূল্য ৪৫ কোটি ৯১ লাখ টাকা। অথচ গত ২০২৪-২৫ অর্থবছরের একই সময়ে আমদানির পরিমাণ ছিল ১ হাজার ৫৫৬ টন, যার মূল্য ছিল ৮৫ কোটি ৮৫ লাখ টাকা। অর্থাৎ এক বছরের ব্যবধানে আমদানি কমেছে ৭৪৩ টন।

বন্দরের তুলা আমদা‌নিকা‌রক প্রতিষ্ঠান মেসার্স সুন্দরবন এজে‌ন্সির স্বত্বা‌ধিকারী প‌রি‌তোষ কুমার জানান, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে স্থানীয় মিলগুলোয় চাহিদা উল্লেখযোগ্যভাবে কমেছে।

 

অন‌্যদি‌কে ভার‌তেও গত অর্থবছরের তুলনায় চল‌তি অর্থবছর তুলার দাম কমেছে প্রায় ২০ শতাংশ। গত বছর ভার‌তে যে কাঁচা তুলা প্রতি পাউন্ড ১১৪ টাকা দ‌রে বি‌ক্রি হয়েছে, তা এ বছর বি‌ক্রি হচ্ছে ৯৫ টাকায়। অর্থাৎ প্রতি পাউন্ডে দাম কমেছে ১৯-২০ টাকা।

 

সংশ্লিষ্টরা বলছেন, গত এক-দেড় বছর দেশের পোশাক ও সুতা উৎপাদনকারী খাতগুলো নানা সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। উৎপাদন ব্যাহত হওয়ার কারণেই কাঁচামাল হিসেবে তুলা আমদানির পরিমাণ কমে গেছে।