মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩

শ্রীউলায় ভিডব্লিউবি কার্ডের চাল বিতরণ

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৫১ অপরাহ্ণ
শ্রীউলায় ভিডব্লিউবি কার্ডের চাল বিতরণ

আশাশুনি প্রতিনিধি: আশাশুনি উপজেলার শ্রীউলা ইউনিয়নে অসচ্ছল নারীদের জন্য ভিডব্লিউবি (ভিজিডি) কার্ডের চাল বিতরণ করা হয়েছে।
রোববার সকাল ১০টায় ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন ইউপি চেয়ারম্যান অধ্যাপক দীপংকর বাছাড় দীপু।
কার্যক্রমের আওতায় ইউনিয়নের ৩৫০ জন উপকারভোগীর মধ্যে সেপ্টেম্বর মাসের বরাদ্দের ৩০ কেজি করে চাল প্রদান করা হয়। নির্ধারিত নিয়ম অনুযায়ী উপকারভোগীরা আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে নিজস্ব সঞ্চয় হিসাবে ২২০ টাকা করে জমা দিয়ে এ চাল গ্রহণ করেন। দুই বছর মেয়াদ শেষে জমা হওয়া সঞ্চয়ের পুরো টাকা তারা এককালীন তুলে নিতে পারবেন।
চাল বিতরণকালে ২ নম্বর ওয়ার্ডের সদস্য নজরুল ইসলাম, ৬ নম্বর ওয়ার্ডের সদস্য ইয়াসিন আলী, সংরক্ষিত নারী সদস্য শাহনাজ পারভীনসহ অন্যান্য ইউপি সদস্যরা উপস্থিত ছিলেন।

Ads small one

সাতক্ষীরা পিকে ইউনিয়ন ক্লাবের সভাপতি সান্টু চৌধুরী ও সম্পাদক মিঠু খান

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬, ৩:১৪ অপরাহ্ণ
সাতক্ষীরা পিকে ইউনিয়ন ক্লাবের সভাপতি সান্টু চৌধুরী ও সম্পাদক মিঠু খান

সংবাদদাতা: সাতক্ষীরার ঐতিহ্যবাহী পিকে ইউনিয়ন ক্লাবের ৩ বছর মেয়াদী কমিটি গঠন উপলক্ষে সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) রাতে শহরের পলাশপোলস্থ খান বাড়িতে ক্লাবের সভাপতি আব্দুল মোমেন খান চৌধুরী (সান্টু) এর সভাপতিত্বে উক্ত সভা অনুষ্ঠিত হয়।

 

সভায় বক্তব্য রাখেন সাতক্ষীরা ল কলেজের প্রিন্সিপাল ডক্টর রবিউল ইসলাম খান, সাতক্ষীরা পিকে ইউনিয়ন ক্লাবের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ মোসলেম, নাসরিন খান রুলি, দৈনিক সাতক্ষীরার সকাল পত্রিকার সম্পাদক তারেকুজ্জামান খান, আবুবক্কর সিদ্দীক, পল্টু বাসার, ইকবাল জমাদ্দার, মিজানুর রহমান মিজা, ফুটবল কোচ ইকবাল কবির খান বাপ্পি, শেখ সিদ্দিকুর রহমান, শেখ শফিক-উদ-দ্দৌলা সাগর, গোলাম কিবরিয়া টোকন, শেখ রফিকুর রহমান লাল্টু, পিপুল খান, কামরুল ইসলাম, সরফরাজ নেওয়াজ খান অর্প, মারুফ আহমেদ খান শামীম, রাজু আহমেদ মুন্না, রাশিদ হাসান বাবু প্রমূখ।

 

আলোচনা সভায় আগামী ৩ বছর মেয়াদি ঘোষণা করেন প্রিন্সিপাল ডক্টর রবিউল ইসলাম খান। আব্দুল মোমেন খান চৌধুরী সান্টুকে সভাপতি ও নাছিম ফারুক খান মিঠুকে সাধারণ সম্পাদক এবং সরফরাজ নেওয়াজ খান অর্পকে যুগ্ম সাধারণ সম্পাদক করে আংশিক নতুন কমিটি ঘোষণা করা হয়। নতুন কমিটি আগামী অক্টোবর ২০২৬ মাসের মধ্যে ৯৯ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি, ৭ সদস্য বিশিষ্ট স্ট্যান্ডিং কমিটি, ও ১১ সদস্য বিশিষ্ট লিগ্যাল এইড কমিটি এবং ১১ সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদ গঠন করবেন।

এসময় ক্লাবের সাধারণ সভায় ক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন আ ম আখতারুজ্জামান মুকুল।

 

বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে সেরা দশে সাতক্ষীরার সাইমুল ইসলাম

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬, ৩:০৫ অপরাহ্ণ
বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে সেরা দশে সাতক্ষীরার সাইমুল ইসলাম

সংবাদদাতা: তিন দিনব্যাপী বাংলাদেশ ইনোভেশন ফেয়ার ২০২৬ গত ১২ সেপ্টেম্বর শুরু হয়ে ১৪ সেপ্টেম্বর শেষ হয়েছে। প্রযুক্তি, ব্যবসা, শিক্ষা, ব্যবস্থাপনা, কৃষি, পরিবেশসহ বিভিন্ন খাতে দেশীয় উদ্ভাবন তুলে ধরার এ আয়োজনে এক হাজারেরও বেশি উদ্ভাবন প্রদর্শিত হয়।

আয়োজকদের তথ্য অনুযায়ী, দেশের ৭৩টি বিশ্ববিদ্যালয়, গবেষক, শিক্ষার্থী এবং ক্ষুদ্র ও মাঝারি প্রতিষ্ঠানসহ বিভিন্ন প্রতিষ্ঠান ও উদ্ভাবক এ মেলায় অংশগ্রহণ করেন। স্থানীয় উদ্ভাবনকে নীতি-সহায়তা, শিল্প, বিনিয়োগ ও বাজারের সুযোগের সঙ্গে সংযুক্ত করার লক্ষ্যেই এ মেলার আয়োজন করা হয়।

সারা দেশ থেকে অংশগ্রহণকারী বিভিন্ন উদ্ভাবনী প্রকল্পের মধ্য থেকে সেরা ১০টি প্রকল্প নির্বাচিত করা হয়। নির্বাচিত প্রতিটি প্রকল্পকে যাতায়াত খরচ বাবদ ১০ হাজার টাকা এবং পুরস্কার হিসেবে এক লাখ টাকার চেক প্রদান করা হয়েছে।

এই সেরা দশের তালিকায় পঞ্চম স্থান অর্জন করেছে সাতক্ষীরার কৃতী সন্তান মো. সাইমুল ইসলামের উদ্ভাবনী প্রকল্প। সাইমুল ইসলাম সাতক্ষীরা শহরের কাটিয়া সরকারপাড়া এলাকার বাসিন্দা। তিনি লাবসা ইমাদুল হক মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. শফিকুল ইসলামের জ্যেষ্ঠ সন্তান। বর্তমানে সাইমুল ঢাকার একটি ইংলিশ মিডিয়ামে এ-লেভেলে অধ্যয়নরত।

বাংলাদেশ ইনোভেশন ফেয়ার ২০২৬-এ দেশের বিভিন্ন প্রান্তের উদ্ভাবকদের সঙ্গে প্রতিযোগিতা করে সেরা দশে জায়গা করে নেওয়া এবং পঞ্চম স্থান অর্জন করায় সাইমুলের পরিবার ও সাতক্ষীরার মানুষের মধ্যে আনন্দ ও উৎসাহের সৃষ্টি হয়েছে।

সাইমুল ইসলামের এই সাফল্যে তার অভিভাবকবৃন্দ সাতক্ষীরাবাসীর কাছে তার জন্য দোয়া ও শুভকামনা চেয়েছেন। তারা আশা প্রকাশ করেন, সাইমুল ভবিষ্যতে আরও বড় পরিসরে উদ্ভাবনী কাজের মাধ্যমে দেশ ও সাতক্ষীরার জন্য সম্মান বয়ে আনবে।

অজ্ঞাত ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করলো পুলিশ

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ণ
অজ্ঞাত ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করলো পুলিশ
সংবাদদাতা: সাতক্ষীরার পাটকেলঘাটা থানার শাকদাহ ব্রিজ এলাকায় রাস্তার পাশে অজ্ঞাত এক ব্যক্তিকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। পরে বিষয়টি জানতে পেরে দ্রুত ঘটনাস্থলে ছুটে যান পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম।
ওসি শফিকুল ইসলাম নিজ গাড়িতে করে অজ্ঞাত ওই ব্যক্তিকে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে যান এবং নিজের তত্ত্বাবধানে হাসপাতালে ভর্তি করান।
বর্তমানে অজ্ঞাত ব্যক্তিটি সাতক্ষীরা সদর হাসপাতালের ২ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।
অজ্ঞাত ব্যক্তিটির পরিচয় জানা থাকলে অথবা কেউ তাকে চিনে থাকলে দ্রুত তার স্বজনদের বিষয়টি জানানোর অনুরোধ করা হচ্ছে।