সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩
সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩

সড়ক দুর্ঘটনায় সম্ভাব্য ইউপি চেয়ারম্যান প্রার্থী আহত

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ৩ জুন, ২০২৬, ৯:৫৬ অপরাহ্ণ
সড়ক দুর্ঘটনায় সম্ভাব্য ইউপি চেয়ারম্যান প্রার্থী আহত

আশাশুনি প্রতিনিধি: আশাশুনি উপজেলার দরগাহপুর ইউনিয়ন পরিষদের আগামী নির্বাচনে জামায়াতে ইসলামী মনোনীত সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মাওলানা জাকির হোসেন সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন। তাঁকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পারিবারিক সূত্রে জানা গেছে, মাওলানা জাকির হোসেন সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের মূল ফটক দিয়ে ঢোকার সময় একটি অ্যাম্বুলেন্সের লুকিং গ্লাসের সঙ্গে ধাক্কা খেয়ে নিচে পড়ে যান। দুর্ঘটনায় তাঁর মাথায় গুরুতর আঘাত লেগেছে এবং সেখানে ১৫টি সেলাই দিতে হয়েছে। বর্তমানে তিনি ওই হাসপাতালেই চিকিৎসাধীন।

 

 

 

Ads small one

পাইকগাছায় দুদকের বিতর্ক ও রচনা প্রতিযোগিতা

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ণ
পাইকগাছায় দুদকের বিতর্ক ও রচনা প্রতিযোগিতা

 

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: শিক্ষার্থীদের মধ্যে দুর্নীতিবিরোধী সচেতনতা, সততা ও নৈতিকতার চর্চা বাড়াতে খুলনার পাইকগাছায় বিতর্ক ও রচনা প্রতিযোগিতা, আলোচনা সভা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে দুর্নীতি দমন কমিশনের (দুদক) সমন্বিত জেলা কার্যালয়, উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির যৌথ উদ্যোগে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াসিউজ্জামান চৌধুরী। সভাপতিত্ব করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি প্রধান শিক্ষক রহিমা আখতার শম্পা। বিশেষ অতিথি ছিলেন দুদকের উপসহকারী পরিচালক মো. রুবেল হোসেন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রোকশানা পারভীন।
উপজেলার ১৬টি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা এতে অংশ নেয়। বিতর্কে কপিলমুনি মেহেরুন্নেসা বালিকা বিদ্যালয় চ্যাম্পিয়ন এবং শহীদ কামরুল মাধ্যমিক বিদ্যালয় রানার্সআপ হয়। প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

সাতক্ষীরার নিত্যপণ্যের বাজারে স্বস্তি ফেরেনি

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ণ
সাতক্ষীরার নিত্যপণ্যের বাজারে স্বস্তি ফেরেনি

 

এম শফিকুল ইসলাম: সাতক্ষীরার গ্রামাঞ্চল ও শহরের হাট-বাজারে কিছু সবজির দাম কমলেও নিত্যপণ্যের বাজারে স্বস্তি ফেরেনি। একটি পণ্যের দাম কমার বিপরীতে অন্য পণ্যের দাম বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের সংসার ব্যয়ের চাপ কমছে না। বিশেষ করে সীমিত ও নি¤œ আয়ের মানুষের জন্য বাজারের এই অস্থিরতা ক্রমেই বড় উদ্বেগের কারণ হয়ে উঠেছে। বাজারে পণ্যের দাম ওঠান আমার অন্যতম কারণ সরবরাহের ব্যবস্থার দুর্বলতা। কোন পণ্যের সরবরাহ সামান্য কমলেই তার প্রভাব দূরত্ব পরছে খুচরা বাজারে। ভোক্তা আব্দুল গফুর জানান, সরবরাহ স্বাভাবিক হলে দাম কমার ক্ষেত্রেও অনেক সময় একটু গতি দেখা যায় না। উৎপাদন, পরিবহন, পাইকারি ও খুচরা পর্যায়ে বিভিন্ন স্তরে অতিরিক্ত ব্যয় ও মুনাফার কারণে ভোক্তা কে বাড়তি মূল্য দিতে হয়। এই ব্যবস্থার সংস্করণ ছাড়া বাজারে স্থায়ী স্বস্তি ফিরিয়ে আনা কঠিন। সাবেক কৃষিকর্মকর্তা সোহেল উদ্দিন বলেন, কৃষি পণ্যের ক্ষেত্রের সবচেয়ে বেশি প্রয়োজন উৎপাদন ও বাজার ব্যবস্থাপনার মধ্য সমন্বয় রাখা। কোনো মৌসুমে কোন পণ্যের চাহিদা বাড়বে, কোথায় উৎপাদন ঘাটতি হতে পারে এবং কোন অঞ্চল থেকে কি পরিমান পণ্য বাজারে আসছে এসব তথ্য নিয়মিতভাবে সংগ্রহ ও বিশেষ্য না করা জরুরী। উপজেলা কৃষি কর্মকর্তার লাবনী সরকার জানান, কৃষকের উৎপাদন ও খরচ কমানো বাজার স্থিতিশীল রাখা একটি গুরুত্বপূর্ণ উপায়। সার, বীজ, সেচ, শ্রম ও পরিবহন ব্যয় বেড়ে গেলে তার প্রভাব অনেকটা ভোক্তার ওপর পড়ে। তাই কৃষি উৎপাদনের প্রয়োজনীয় উপকরণ সহজলভ্য ও সাশ্রয়ী করতে কৃষি অফিস কাজ করছে। তাছাড়া উৎপাদন স্থল থেকে স্থানীয় বাজার পর্যন্ত দ্রুত ও কম খরচে পণ্য পৌঁছানো গেলে মধ্যবর্তী ব্যয় কমে যাবে এবং বাজারেও ইতিবাচক প্রভাব পড়বে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক সাইফুল ইসলাম জানান, বাজারের স্বচ্ছতা নিশ্চিত হলে অযৌক্তিক মুনাফার সুযোগ কমে যাবে। একই সঙ্গে প্রকৃত ব্যবসায়ীদের স্বাভাবিক বাণিজ্য যাতে বাধাগ্রস্থ না হয়, সেদিকে নজর রাখা দরকার। নিত্য প্রয়োজনীয় পণ্যের ক্ষেত্রে কৃত্রিম সংকট ও মজুদদারি ঠেকানো বিশেষ জরুরী।

 

বাবার লাশ বারান্দায় রেখে জমি নিয়ে দুই ভাইয়ের মারামারি

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ণ
বাবার লাশ বারান্দায় রেখে জমি নিয়ে দুই ভাইয়ের মারামারি

 

কেশবপুর যশোর প্রতিনিধি: যশোরের কেশবপুর উপজেলার সন্ন্যাসগাছা মানপাড়া গ্রামে বাবার মৃত্যুর পর তাঁর লাশ বাড়ির বারান্দায় রেখেই পৈতৃক সম্পত্তির জমিজমা নিয়ে দুই ভাইয়ের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। সোমবার (২৪ আগস্ট) সকালে এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, সন্ন্যাসগাছা মানপাড়া গ্রামের মাহবুর ও আছাবুর নামের দুই ভাইয়ের মধ্যে দীর্ঘদিন ধরে পৈতৃক সম্পত্তির জমিজমা ভাগাভাগি নিয়ে বিরোধ চলে আসছিল। বিষয়টি নিয়ে বিভিন্ন সময়ে এলাকাবাসী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা পারিবারিকভাবে মীমাংসার চেষ্টা করলেও বিরোধের স্থায়ী সমাধান হয়নি। এ নিয়ে দুই ভাইয়ের পরিবারের মধ্যেও সম্পর্কের অবনতি ঘটে।


এরই মধ্যে সোমবার সকালে তাদের বাবা মারা যান। বাবার মৃত্যুর পর তাঁর লাশ বাড়ির বারান্দায় রাখা অবস্থায়ই জমিজমার ভাগ-বাটোয়ারা নিয়ে দুই ভাইয়ের মধ্যে তর্ক-বিতর্ক শুরু হয়। একপর্যায়ে বিষয়টি হাতাহাতি ও মারামারিতে গড়ায়। বাবার লাশ সামনে রেখেই দুই ভাইয়ের এমন আচরণে উপস্থিত স্বজন ও স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও বিস্ময়ের সৃষ্টি হয়।
স্থানীয়দের দাবি, পৈতৃক সম্পত্তির অংশীদারিত্ব নিয়ে দীর্ঘদিনের বিরোধের কারণেই এ ঘটনার সূত্রপাত। দাফনের আগে জমিজমার হিসাব-নিকাশ ও ভাগ-বাটোয়ারা নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে স্থানীয় এলাকাবাসী এগিয়ে এসে দুই ভাইকে নিবৃত্ত করার চেষ্টা করেন এবং বিষয়টি শান্তিপূর্ণভাবে মীমাংসার উদ্যোগ নেন।
ঘটনাটি নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে। স্থানীয়রা মনে করছেন, পারিবারিক বিরোধ দ্রুত মীমাংসা না হলে ভবিষ্যতে আরও বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে। পরবর্তীতে গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে লাশ দাফন করা হয়।