কেশবপুর প্রেসক্লাবে নতুন কমিটির দায়িত্ব গ্রহণ ও সদস্য পরিচিতি সভা
কেশবপুর (যশোর) প্রতিনিধি: যশোরের কেশবপুর প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর ও নতুন সদস্যদের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। বিদায়ী সভাপতি আশরাফ-উজ-জামান খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল ফুয়াদের পরিচালনায় নবনির্বাচিত সভাপতি জয়দেব ও সাধারণ সম্পাদক রুহুল কুদ্দুসের হাতে দায়িত্ব হস্তান্তর করা হয়।
অনুষ্ঠানে ৩৭ জন নতুন সদস্যকে ক্লাবে অন্তর্ভুক্ত করা হয়। নতুন সদস্যরা হলেনÑএম এ রহমান, আব্দুল খালেক, রুস্তম আলী, জি এম মিন্টু, আখতার হোসেন, মোস্তাফিজুর রহমান মিন্টু, কৃষ্ণপদ দাস, নুরুজ্জামান, মনজুরুল ইসলাম মুকুল, খমিনুর রহমান, আবুল কালাম আজাদ, মাহাবুর রহমান, মেহেদী হাসান, রবিউল ইসলাম, রোকনুজ্জামান, হাফিজুর রহমান, রায়হান জনি, মিজানুর রহমান খান, তাজাম্মুল হক, নাসিম কামাল খান, আব্দুল কাদের, মোসলেম উদ্দিন, আবুল কাশেম সোহাগ, একরামুল কবির, আব্দুল হামিদ, রুস্তম আলী ফরাজী, মনজুরুল হোসেন ডবলু, ইব্রাহিম রেজা, মোশাররফ হোসাইন, তৌহিদুজ্জামান, অমিতাভ চৌধুরী, রায়হান বিল্লাল মাসুম, জয় কুমার রায়, ইমরান আহমেদ, বাপ্পা কুমার পাল, মোহাচ্ছান আলী শাওন ও রবিন দেবনাথ।
এ ছাড়া পূর্বে বহিস্কৃত সদস্য সিরাজুল ইসলাম, সোহেল পারভেজ ও উদয় সিংহের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়।






