সাতক্ষীরায় জাতীয়তাবাদী ক্রীড়াদলের আহ্বায়ক কমিটি অনুমোদন
নিজস্ব প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী ক্রীড়াদল, সাতক্ষীরা জেলা শাখার নতুন আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বুধবার (৮ এপ্রিল) সংগঠনের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক নিয়াজ মোর্শেদ ও সদস্য সচিব জাহেদ পারভেজ চৌধুরী স্বাক্ষরিত এক পত্রে এই কমিটির অনুমোদন দেওয়া হয়।
কমিটিতে গোলাম ফারুক বাবুকে আহ্বায়ক এবং মীর তাজুল ইসলাম রিপনকে সদস্য সচিব করা হয়েছে। কমিটির অন্যান্যদের মধ্যে রয়েছেন—সিনিয়র যুগ্ম আহ্বায়ক এস কে রবিউল ইসলাম শিবলু।
কমিটির সদস্যরা হলেন আলমগীর কবির রানা, শেখ আব্দুর রহমান রানা, ওয়াহিদুজ্জামান আকাশ, একরামুল ইসলাম লালু, এস কে তারিকুজ্জামান, এম এম মজনু এলাহী, গোলাম ফারুক, মীর রফিক, মো. সিরাজুল ইসলাম, মো. আনোয়ার জাহিদ দুলু, দারুজ্জামান রুবেল, এস এম আলাউদ্দিন, ইকবাল কবির খান বাপ্পি, মোমিনুল ইসলাম কচি, কাজী সাইফুল হক, মো. মোহাচ্ছিনুল ইসলাম তপু, জি এম সাইফুল ইসলাম বাপ্পি এবং সালেহা হক কেয়া।
দলীয় সূত্রে জানা গেছে, সাতক্ষীরায় সংগঠনের কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে কেন্দ্রীয় কমিটি এই নতুন নেতৃত্বকে দায়িত্ব দিয়েছে। আগামীতে জেলা শাখার তৃণমূল পর্যায় থেকে দলকে সংগঠিত করার জন্য নবনির্বাচিত এই কমিটি কাজ করবে বলে জানিয়েছেন দায়িত্বপ্রাপ্ত নেতারা।






