সাতক্ষীরায় জামায়াতের গণসংযোগ ও দাওয়াতি কার্যক্রম
বাংলাদেশ জামায়াতে ইসলামীর মাসব্যাপী দাওয়াতি কর্মসূচির অংশ হিসেবে সাতক্ষীরা পৌরসভার ১ নম্বর ওয়ার্ডে মানুষের দ্বারে দ্বারে গিয়ে গণসংযোগ ও দাওয়াতি কার্যক্রম চালিয়েছেন সাতক্ষীরা জেলা জামায়াতের আমির উপাধ্যক্ষ শহীদুল ইসলাম মুকুল।
৫ সেপ্টেম্বর শহরের মিলবাজার এলাকায় এই গণসংযোগ অনুষ্ঠিত হয়। এ সময় তিনি স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং ইসলামের নির্দেশনা অনুযায়ী জীবন গঠনের আহ্বান জানান।
গণসংযোগে উপাধ্যক্ষ শহীদুল ইসলাম মুকুল বলেন, কোরআন ও ইসলামের অনুশাসন মেনে চলার মাধ্যমেই একটি সুন্দর, সুখী, সমৃদ্ধ ও ইনসাফভিত্তিক সমাজ ও কল্যাণ রাষ্ট্র গঠন করা সম্ভব। ব্যক্তি ও পারিবারিক জীবনে নৈতিক মূল্যবোধ চর্চার ওপর তিনি গুরুত্বারোপ করেন।
কর্মসূচিতে সাতক্ষীরা পৌর জামায়াতের সেক্রেটারি খোরশেদ আলম, ১ নম্বর ওয়ার্ড জামায়াতের আমির জিয়ারুল ইসলাম, কাউন্সিলর প্রার্থী আব্দুল্লাহ মনা এবং সাবেক ওয়ার্ড সভাপতি অধ্যাপক মাহমুদুর রহমানসহ স্থানীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। প্রেসবিজ্ঞপ্তি








