কয়রায় বিনামূল্যে চক্ষু ক্যাম্প থেকে চিকিৎসা পেলে ৫ শতাধিক রোগী
কয়রা (খুলনা) প্রতিনিধি: খুলনার উপকূলীয় অঞ্চল কয়রা উপজেলার অসহায়, দুস্থ, ও হতদারিদ্র প্রায় ৫ শত রোগীকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ৭০ জন রোগীকে চক্ষু চিকিৎসা প্রদান করা হয়েছে। চক্ষু ক্যাম্পে রোগীদের উপচে পড়া ভিড় ছিলো।
রবিবার সকাল ৯ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত অন্তাবুনিয়া গ্রামে অবস্থিত নবজাগরণ যুব সংঘের আয়োজনে ও গ্রামীণ চক্ষু হাসপাতাল সাতক্ষীরার সার্বিক সহযোগিতায় মহারাজপুর বালুর মাঠে এই চক্ষু ক্যাম্প থেকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা প্রদান করা হয়।
শিমলার আইট গ্রাম থেকে চিকিৎসা নিতে আসা মোঃ শফিকুল ইসলাম বলেন, আমি খবর শুনে এখানে চোখের ডাক্তার দেখাতে এসেছি সম্পূর্ণ বিনামূল্যে দেখিয়েছি।
চিকিৎসা নিতে আসা মাসুমা খাতুন বলেন, আমি চোখের সমস্যা নিয়ে ৩ বছরের মতো ভুগিতেছি। আজকে এখান থেকে বিনামূল্যে ডাক্তার দেখিয়েছি। ওনারা খুব ভালো করে দেখেছেন। একই কথা বলেন চিকিৎসা নিতে আসা একাধিক রোগীরা।
স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, নবজাগরণ যুব সংঘটি প্রতিবছর অসহায়, দুস্থ, ও হতদরিদ্র মানুষের পাশে দাড়িয়েছে সংগঠনটি। তাদের উন্নয়ন মূলক কর্মকান্ডগুলোকে সাগত জানিয়েছে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।
নবজাগরণ যুব সংঘের সভাপতি মোঃ হুমায়ুন কবির বলেন, আমরা প্রতিবছরের মতো এবছর ও অসহায়, দুস্থ, ও হতদরিদ্র মানুষের মাঝে চোখের আলো ফিরিয়ে দিতে আমাদের আজকের এই চক্ষু ক্যাম্পের আয়োজন। তিনি আরও বলেন, আমরা প্রতিবছর মানুষের মাঝে বিভিন্ন ধরনের সেবামূলক কাজ করে থাকি।






