রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩
রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩

সাতক্ষীরায় ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬, ৫:৫৩ অপরাহ্ণ
সাতক্ষীরায় ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী

পত্রদূত ডেস্ক: সাতক্ষীরায় ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে সাতক্ষীরা সদর উপজেলা মিলনায়তনে উপজেলা জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির আয়োজনে সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (অ:দা:) মোঃ আবুল হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী অফিসার অর্ণব দত্ত।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আলমগীর কবীর ও সহকারী জেলা শিক্ষা অফিসার মুহা: আবুল খায়ের প্রমূখ।

এসময় শুভেচ্ছা বক্তব্য রাখেন ডি.বি ইউনাইটেড হাইস্কুলের প্রধান শিক্ষক মোঃ মমিনুর রহমান মুকুল, রসুলপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আশরাফুর রহমান খোকন, সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ আব্দুর রউফ, গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার অডিটর ও আলিপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জিএম আব্দুর রকিব, কারিমা মাধ্যমিক বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক মোঃ আবু সাঈদ প্রমূখ।

এসময় সাতক্ষীরা সদর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন খেজুরডাঙ্গা আর কে মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক এম ঈদুজ্জামান ইদ্রিস।

Ads small one

খুলনা এমইউজে নির্বাচনে সভাপতি আবু তৈয়ব, সম্পাদক শামিমুজ্জান ও কোষাধ্যক্ষ রাজু আহমেদ

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬, ৬:৪৪ অপরাহ্ণ
খুলনা এমইউজে নির্বাচনে সভাপতি আবু তৈয়ব, সম্পাদক শামিমুজ্জান ও কোষাধ্যক্ষ রাজু আহমেদ

দীর্ঘ ১২ বছর আইনী জটিলতা শেষে মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয় খুলনা (এমইউজে)- এর উৎসবমুখর পরিবেশে দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। রোববার (৬ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে বেলা ২টা পর্যন্ত খুলনা প্রেসক্লাবের শহিদ হুমায়ুন কবীর বালু মিলনায়তনে ভোট গ্রহণ চলে। নির্বাচনে ১৫৩ জন ভোটারের মধ্যে ১১৮ জন ভোট প্রদান করেন। প্রদানকৃত ভোটের মাধ্যমে ২টি ভোট বাতিল হয়।

রোববার ভোট গণনা শেষে চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়। বিজয়ীরা হলেন, সভাপতি আলহাজ্ব আবু তৈয়ব (এনটিভি খুলনা ব্যুরো প্রধান), সহ-সভাপতি মাসুদুর রহমান রানা (বার্তা সম্পাদক সময়ের খবর), সাধারণ সম্পাদক এ এইচ এম শামিমুজ্জামান (ইন্ডেপেনডেন্ট টিভি), সহ-সাধারণ ফকির শহিদুল ইসলাম (দিনকাল), কোষাধ্যক্ষ মো: রাজু আহমেদ (গ্রামের কাগজ ও আলোকিত বাংলাদেশ খুলনা ব্যুরো প্রধান), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো: খায়রুল আলম (সময়ের খবর), নির্বাহী সদস্য যথাক্রমে হাসান আহমেদ মোল্লা (দৈনিক তথ্য), কনক রহমান (একাত্তর টিভি), এস এম মাহবুবুর রহমান (খুলনা গেজেট),দ্বীন মোহাম্মদ রেজা সোগাগ (দৈনিক প্রবর্তন) ও রামিম চৌধুরী (এখন টিভি)।

নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন দৈনিক জন্মভূমির নির্বাহী সম্পাদক সরদার আবু তাহের। সদস্য ছিলেন, খুলনা প্রতিদিনের সম্পাদক সোহাগ দেওয়ান ও খুলনা গেজেট পত্রিকার সহকারী সম্পাদক মো: আনিস উদ্দিন। নির্বাচনে সার্বক্ষণিক পর্যবেক্ষক হিসেবে উপস্থিত ছিলেন তথ্য অধিদপ্তর খুলনার সহকারী তথ্য অফিসার রমজান আলী। প্রেসবিজ্ঞপ্তি

ডহরমৌভোগ কালীগঙ্গা নদীতে নৌকা বাইচ অনুষ্ঠিত

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬, ৬:২০ অপরাহ্ণ
ডহরমৌভোগ কালীগঙ্গা নদীতে নৌকা বাইচ অনুষ্ঠিত

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি : বাগেরহাটের ফকিরহাট উপজেলার ডহরমৌভোগ কালীগঙ্গা নদীতে গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত। বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে নলধা-মৌভোগ ইউনিয়ন বিএনপির উদ্যোগে ডহরমৌভোগ ১ ও ২নং ওয়ার্ডের চারপাড়া একতা যুব সংঘের আয়োজনে এই বাইচ অনুষ্ঠিত হয়।

শনিবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে ৮টি নৌকা অংশগ্রহন করে। নৌকা বাইচ দেখতে নদীর দু’পাড়ে হাজারো দর্শনার্থীদের ভিড় পরিলক্ষিত হয়েছে।   প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও বাগেরহাট জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাড. ওয়াহিদুজ্জামান দিপু। নৌকা বাইচ প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক শেখ ইফতেখার আহম্মেদ পলাশ।

 

বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোড়ল কামররুজ্জামান, সাবেক উপজেলা যুবদলের সাধারন সম্পাদক শেখ মুশফিকুজ্জামান রিপন, উপজেলা যুবদলের সদস্য সচিব লায়ন দেলোয়ার হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র ইউনিয়নের ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি বিলাশ তরফদার।

 

অনুষ্ঠান সঞ্চালনা করেন বিএনপি নেতা সংগ্রাম তরফদার। এসময় বিএনপির নেতা কামরুল ইসলাম কাম,  উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কাজী মঈন উদ্দিন মেরু, এতে ধারাভাষ্যকর হিসেবে ছিলেন মোস্তাহিদুর রহমান মুক্ত।

কয়রার ১নং কয়রা তরুণ সংঘের নির্বাচন সম্পন্ন সভাপতি শামিম সম্পাদক মুছা

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬, ৬:০২ অপরাহ্ণ
কয়রার ১নং কয়রা তরুণ সংঘের নির্বাচন সম্পন্ন সভাপতি শামিম সম্পাদক মুছা

কয়রা (খুলনা) প্রতিনিধি: কয়রা উপজেলার ১নং কয়রা তরুণ সংঘের ২ বছর মেয়াদী কার্য-নির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ১০ টা হতে বিকাল ৪ টা পর্যন্ত বিরতিহীনভাবে সংগঠনের নিজস্ব কার্যালয়ে এই নির্বাচন অনুষ্ঠিত হয়।

 

নির্বাচনে সভাপতি পদে ২৮ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন মোঃ শামীম হোসেন। তার প্রতিদ্বন্দ্বি প্রার্থী কোহিনূর ইসলাম পেয়েছেন ২৪ ভোট। সাধারণ সম্পাদক পদে ২৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মোঃ আবু মুছা। তার প্রতিদ্বন্দ্বি প্রার্থী হাফিজ উদ্দিন পেয়েছেন ২৩ ভোট। অপরদিকে সহ-সভাপতি পদে মোঃ আল আমিন ২৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। সাংগঠনিক পদে নির্বাচিত হয়েছেন জয়নুল আবেদীন। তিনি ২৭ ভোট পেয়েছেন।

 

এর আগে ৭ টি পদে কোন প্রতিদ্বন্দ্বি প্রার্থী না থাকায় তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক ও উপজেলা সমাজসেবা অফিসার মোঃ আবুল কালাম আজাদ বলেন, সুষ্ঠু ও সুন্দর পরিবেশে ১নং কয়রা তরুন সংঘের নির্বাচন সম্পন্ন হয়েছেন। নিবিঘেœ ভোটরা তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। সকলের সহযোগিতায় একটি ভাল ভোট করায় তিনি সকলকে ধন্যবাদ জানিয়েছেন। এদিকে নব নির্বাচিত কমিটির সকল নেতৃবৃন্দরকে সংগঠনের পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়েছে।