সাতক্ষীরায় ডিমের দাম হঠাৎ করে বৃদ্ধি
নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরায় ডিমের দাম হঠাৎ করে বৃদ্ধি পাওয়ায় বিপাকে পড়েছেন নিম্নআয়ের মানুষ। অভিযোগ রয়েছে, কিছু আড়ৎদার ও ব্যবসায়ীরা সিন্ডিকেট করে পরিকল্পিতভাবে প্রতিদিন ডিমের দাম বাড়াচ্ছেন।
শহরের সুলতানপুর বড় বাজার, কাটিয়া বাজার ও কামালনগর বউ বাজারসহ বিভিন্ন স্থানে খোঁজ নিয়ে জানা গেছে, প্রতিদিন ১০-১৫ ট্রাক ডিম আমদানি করা হলেও দাম কমার বদলে বাড়ছে। মাত্র এক সপ্তাহের ব্যবধানে পোল্ট্রি মুরগির সাদা ডিমের দাম প্রতিপিস সাড়ে ৭টাকা থেকে বেড়ে হয়েছে ১০টাকা। একইভাবে লাল ডিম ৮টাকা থেকে বেড়ে ১১টাকা দাঁড়িয়েছে।
পাইকারি পর্যায়ে সাদা ডিম বিক্রি হচ্ছে ৯টাকা ৫০ পয়সা, আর খুচরা বাজারে তা বিক্রি হচ্ছে ১০টাকায়। লাল ডিমের ক্ষেত্রেও একই চিত্র পাইকারি ১০ টাকা, খুচরা ১১টাকা। ফলে সাধারণ ও নিম্নআয়ের মানুষ ডিম কিনতে হিমশিম খাচ্ছেন।



