সোমবার, ৫ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩
সোমবার, ৫ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩

সাতক্ষীরায় বিজিবির অভিযানে নয় লক্ষাধিক টাকার চোরাচালানী মালামাল আটক

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ৩ অক্টোবর, ২০২৬, ১:৫১ অপরাহ্ণ
সাতক্ষীরায় বিজিবির অভিযানে নয় লক্ষাধিক টাকার চোরাচালানী মালামাল আটক

পত্রদূত রিপোর্ট: শুক্রবার (০২ অক্টোবর ২০২৬) সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়ন এর অধীনস্থ কাকডাঙ্গা ও মাদরা বিওপির টহল দল দায়িত্বপূর্ণ এলাকায় চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ ও ঔষধ আটক করে।

সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়ন হেডকোয়াটার জানায়, মাদরা বিওপির বিশেষ আভিযানে কলারোয়া থানার রাজপুর হতে ৬ লাখ ৪০ হাজার টাকার ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ আটক করে। এছাড়া, কাকডাঙ্গা বিওপির আভিযানে কেড়াগাছি হতে ২ লাখ ৮০ হাজার টাকার ঔষধ আটক করে। দুটি অভিযানে আটক পন্যের সর্বমোট মূল্য ৯ লাখ ২০ হাজার টাকা।

বিজিবি আরো জানায়, চোরাকারবারী কর্তৃক বর্ণিত মালামাল শুল্ককর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে পাচার করায় জব্দ করা হয়। এভাবে ভারতীয় দ্রব্য সামগ্রী চোরাচালানের কারণে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্থ হবার পাশাপাশি দেশ উল্লেখযোগ্য রাজস্ব আয় হতে বঞ্চিত হচ্ছে।

 

দেশের রাজস্ব ফাঁকি রোধ করে স্থানীয় শিল্প বিকাশে বিজিবি’র এরূপ দেশপ্রেমিক ও জনস্বার্থে পরিচালিত অভিযানে উপস্থিত স্থানীয় জনগন সাধুবাদ জ্ঞাপন করে এ ধরণের অভিযান অব্যাহত রাখার জন্য অনুরোধ করেন।

Ads small one

আশাশুনিতে দুর্যোগ ঝুঁকি হ্রাস নিয়ে মতবিনিময় সভা

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৫ অক্টোবর, ২০২৬, ১০:২৬ অপরাহ্ণ
আশাশুনিতে দুর্যোগ ঝুঁকি হ্রাস নিয়ে মতবিনিময় সভা

আশাশুনি প্রতিনিধি: জলবায়ু পরিবর্তনের দুর্যোগ ঝুঁকি হ্রাস করার লক্ষ্যে সাতক্ষীরার আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নের শির্ষাগ্রামে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ৫ অক্টোবর বিকেলে বেসরকারি উন্নয়ন সংস্থা ‘মৃত্তিকা’ এ আলোচনার আয়োজন করে।

উপকূলীয় এলাকার ১৮ থেকে ৩৫ বছর বয়সী ২০ জন নারী-পুরুষকে নিয়ে অনুষ্ঠিত এ সভায় দুর্যোগ ঝুঁকি মোকাবিলা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এতে প্রতাপনগর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. রায়হানুজ্জামান এবং মৃত্তিকা সংস্থার যুব সদস্য মো. আব্দুল আহাদসহ স্থানীয় প্রতিনিধিরা বক্তব্য দেন।

সভায় জলবায়ু সহনশীল বাঁধ, ড্রেনেজ ব্যবস্থা ও উঁচু আশ্রয়কেন্দ্র নির্মাণের মতো টেকসই অবকাঠামো গড়ে তোলা এবং স্থানীয় জনগণকে দুর্যোগ মোকাবিলায় প্রশিক্ষণ ও শস্যের ধরন পরিবর্তনের মাধ্যমে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেওয়া হয়।

শ্যামনগরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বিশ্ব শিক্ষক দিবস পালন

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৫ অক্টোবর, ২০২৬, ১০:২২ অপরাহ্ণ
শ্যামনগরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বিশ্ব শিক্ষক দিবস পালন

সুন্দরবনাঞ্চল (শ্যামনগর) প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়, কলেজ ও মাদ্রাসায় ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে নানা কর্মসূচি পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে শ্যামনগর সরকারি মহসীন ডিগ্রি কলেজে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনাসভার আয়োজন করা হয়। কলেজের হলরুমে অধ্যক্ষ অধ্যাপক এ কে এম আব্দুর রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন একাডেমিক কাউন্সিলের সদস্যসচিব প্রতাপ কুমার রায়, শিক্ষক পরিষদের সম্পাদক আল মোকাররম বিল্লাহ প্রমুখ।
এদিকে বনশ্রী শিক্ষানিকেতন মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক মো. আব্দুল করিমের সভাপতিত্বে র‌্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়। এ ছাড়া সুন্দরবন মাধ্যমিক বালিকা বিদ্যালয়, ছফুরুন্নেছা মাধ্যমিক বালিকা বিদ্যালয়, দরগাহপুর নকিমুদ্দীন দারুস সুন্নাত ফাজিল মাদ্রাসা, ধূমঘাট আদর্শ মাধ্যমিক বিদ্যালয়সহ উপজেলার অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানেও নানা আয়োজনে দিবসটি উদ্যাপন করা হয়।

শ্যামনগরে মুন্ডা জনগোষ্ঠীর ডিজিটাল নেতৃত্ব ও জলবায়ু সহনশীলতা নিয়ে সভা

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৫ অক্টোবর, ২০২৬, ১০:১৯ অপরাহ্ণ
শ্যামনগরে মুন্ডা জনগোষ্ঠীর ডিজিটাল নেতৃত্ব ও জলবায়ু সহনশীলতা নিয়ে সভা

সংবাদদাতা: শ্যামনগরে মুন্ডা নারী ও যুবদের জলবায়ু সহনশীলতা এবং ডিজিটাল নেতৃত্ব উন্নয়নে এক প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। ৫ অক্টোবর সকালে শ্যামনগর উপজেলা পরিষদের সম্মেলনকক্ষে ‘ভয়েস অব চেঞ্জ: ডিজিটাল লিডারশিপ অ্যান্ড ক্লাইমেট রেজিলিয়েন্স ফর মুন্ডা উইমেন অ্যান্ড ইউথ’ শীর্ষক এই সভার আয়োজন করা হয়। অক্সফাম ইন বাংলাদেশের সহায়তায় বেসরকারি সংস্থা ব্রেকিং দ্য সাইলেন্স (বিটিএস) এ সভার আয়োজন করে।

শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামসুজ্জাহান কনকের সভাপতিত্বে সভায় প্রকল্পের লক্ষ্য, উদ্দেশ্য ও বাস্তবায়ন পরিকল্পনা উপস্থাপন করেন ব্রেকিং দ্য সাইলেন্সের প্রকল্প সমন্বয়কারী মো. কবীর আলম। সভায় জানানো হয়, শ্যামনগর উপজেলার কৈখালী, রমজাননগর, শ্যামনগর সদর, ঈশ্বরীপুর, মুন্সিগঞ্জ, বুড়িগোয়ালিনী ও গাবুরা ইউনিয়নে বসবাসরত মুন্ডা জনগোষ্ঠীর নারী ও যুবদের নিয়ে প্রকল্পটি বাস্তবায়ন করা হবে। এর মূল উদ্দেশ্য হলো তাঁদের জলবায়ু সহনশীলতা, ডিজিটাল নেতৃত্ব, অর্থনৈতিক সক্ষমতা ও নেতৃত্বের দক্ষতা বৃদ্ধি করা।

পাশাপাশি জলবায়ু-সহনশীল আয়বর্ধক কর্মকা-ে সম্পৃক্ততা, সিদ্ধান্ত গ্রহণে নারীর সক্ষমতা বৃদ্ধি ও টেকসই জীবিকার মাধ্যমে সামাজিক-অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করা।