বুধবার, ৫ আগস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩
বুধবার, ৫ আগস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩

সাতক্ষীরায় ব্লিস হাসপাতালে ভয়াবহ আগুনের প্রচন্ড ধোঁয়ায় ফায়ার সার্ভিসকর্মীসহ অসুস্থ্য ৫০ জন

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬, ৪:৪৩ অপরাহ্ণ
সাতক্ষীরায় ব্লিস হাসপাতালে ভয়াবহ আগুনের প্রচন্ড ধোঁয়ায় ফায়ার সার্ভিসকর্মীসহ অসুস্থ্য ৫০ জন

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা-খুলনা মহাসড়কের চৌরঙ্গী মোড়ে অবস্থিত ১০ তলা বিশিষ্ঠ ব্লিস হাসপাতালে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৪ আগস্ট) দুপুর ১.৩০টার দিকে বেসমেন্টের একটি ঘরে অক্সিজেন সিলি-ার লিকেজ থেকে আগুন লাগার খবর পেয়ে সাতক্ষীরা ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ধোঁয়ার কারণে ফায়ার সার্ভিস কর্মীসহ অনেকেই অসুস্থ্য হওয়ার খবর পাওয়া গেলেও কোন হতাহতের ঘটনা নি। তবে ৫০ জনের মত রোগী ও তাদের স্বজনরা ধোঁয়ার কারণে অসুস্থ হয়ে পড়ে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, আগুন নিয়ন্ত্রণে সাতক্ষীরা ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট কাজ শুরু করে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। তবে প্রচন্ড ধোঁয়ার কারণে ফায়ার সার্ভিস কর্মীসহ অনেকেই অসুস্থ্য হয়ে পড়েন। দ্রুত রোগীদের উদ্ধার করে পাশ্ববর্তী সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল, সদর হাসপাতাল, হার্ট ফাউ-েশানসহ বিভিন্ন হাসপাতালে নেওয়ায় হতাহতের ঘটনা ঘটেনি।

অগ্নিকা-ের পর সাতক্ষীরা-খুলনা মহাসড়কে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। আহতদের হাসপাতালে নিতে ঘটনাস্থলে অ্যাম্বুলেন্সের দীর্ঘ সারি দেখা গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সাতক্ষীরা সদর থানার পুলিশ, বিজিবি ও ট্রাফিক বিভাগের সদস্যরা কাজ করে।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান বলেন, ফায়ার সার্ভিস, বিজিব এবং পুলিশের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। প্রচ- ধ্য়োার কারইে অনেকেই অসুস্থ হয়ে পড়ে। তবে কোন হতাহতের ঘটনা নেই।
সাতক্ষীরায় ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক সাইফুজ্জামান জানান, খবর পেয়ে প্রথমে দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রন কাজ শুরু করে। পরবর্তীতে আরো চারটি ইউনিট একত্রে কাজ করে আগুন নিয়ন্ত্রনে আনা সম্ভব হয়েছে। কোন হতাহতের ঘটনা নেই।

হাসপাতালের অতিরিক্ত পরিচালক প্রদীপ কুমার বিশ^াস বলেন, নিচ তলায় আগুন লাগার খবর শুনে আমরা তিনতলা থেকে নিচে নেমে আসি। এরপর রোগীদের দ্রুত সরিয়ে অন্যত্র নেওয়া হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস, বিজিবি এবং পুলিশের সদস্যরা পৌছে কয়েক দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকা-ের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

 

 

Ads small one

গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে সাতক্ষীরায় বিএনপির র‌্যালি ও আলোচনা সভা

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ৫ আগস্ট, ২০২৬, ১১:১৪ অপরাহ্ণ
গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে সাতক্ষীরায় বিএনপির র‌্যালি ও আলোচনা সভা

পত্রদূত ডেস্ক: গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে সাতক্ষীরায় বিএনপি উদ্যেগে বিজয় র‌্যালি ও আলোচনা সভার অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে শহরের একটি চায়নিজ রেস্টুরেন্টের সামনের সড়ক থেকে বিজয় র‌্যালিটি শুরু হয়ে জজকোর্ট সামনে গিয়ে আলোচনা সভার মধ্য দিয়ে শেষ হয়। এ কর্মসূচিতে জেলার সাতটি উপজেলা, বিভিন্ন পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড থেকে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মী স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

 

জেলা বিএনপির আহ্বায়ক এইচ এম রহমাতুল্লাহ পলাশ-এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য দেন কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা বিষয়ক সম্পাদক ও সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব। বিশেষ অতিথির বক্তব্য দেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য কাজী আলাউদ্দীন। আরো বক্তব্য দেন জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, যুগ্ম আহ্বায়ক আবুল হাসান হাদী, সাতক্ষীরা-২ আসনের সাবেক সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব আব্দুল রউফ, ডা. মনিরুজ্জামান সাবেক পৌর মেয়র তাসকিন আহমেদ চিশতি প্রমুখ ।

এসময় বক্তারা বলেন, জুলাই আন্দোলনে আত্মত্যাগকারী শহীদদের জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। বর্তমানে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন, আইনের শাসন, মতপ্রকাশের স্বাধীনতা এবং জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করতে বিএনপি। কিন্তু কর্তপয় একটি ধর্ম ব্যাবসায়ী গোষ্টির লোকজন দেশকে অস্তিতিশীল করতে চাইছে। তাদের এই পরিকল্পনা কখনও সফল হবেনা বলে হুশিয়ারি দেন তারা।

র‌্যালি ও আলোচনা সভায় জেলা বিএনপির পাশাপাশি যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, কৃষক দল, শ্রমিক দল, মহিলা দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সাতক্ষীরায় ছাত্রশিবিরের ম্যারাথন র‌্যালি

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ৫ আগস্ট, ২০২৬, ৭:৫৩ অপরাহ্ণ
সাতক্ষীরায় ছাত্রশিবিরের ম্যারাথন র‌্যালি

পত্রদূত ডেস্ক: জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষ উপলক্ষে সাতক্ষীরায় ইসলামী ছাত্রশিবিরে ম্যারাথন র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৫ আগস্ট) বিকালে র‌্যালিটি শহরের বাঙ্গালের মোড় সংলগ্ন আল কোরান একাডেমি চত্ত্বর থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে খুলনা রোড মোড়ে অবস্থিত খুলনা রোডের মোড়ে গিয়ে শেষ হয়। এ সময় অংশগ্রহণকারীরা জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে বিভিন্ন স্লোগান দেন।

ম্যারাথন র‌্যালিতে নেতৃত্ব দেন, ইসলামী ছাত্রশিবির সাতক্ষীরা শহর শাখার সভাপতি মেহেদী হাসান এবং সেক্রেটারি নুরুন নবী। এতে শহর শাখার নেতাকর্মী, সমর্থক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

সমাবেশে শিবির নেতারা বলেন, “সারাদেশে আমরা যে চিত্র দেখেছি, তা অবশ্যই পরিকল্পিত। যাতে মানুষের মন থেকে জুলাইয়ের স্মৃতি মুছে যায়। আমরা বিশ্বাস করি, এই অপকর্মগুলো তারাই করেছে, যারা এ দেশের ৭০ ভাগ মানুষের গণভোটের রায় মেনে নিতে পারছে না।”

তারা আরও বলেন, “অনেক প্রাণের বিনিময়ে এবং ত্যাগ, জুলুম ও নির্যাতন সহ্য করে দেশ থেকে ফ্যাসিবাদকে বিতাড়িত করা হয়েছে। কিন্তু বর্তমান সরকার ক্ষমতায় আসার পর ‘মেধা না কোটা’ নীতির যথাযথ প্রতিফলন দেখা যাচ্ছে না। যে জাতি মেধার যথাযথ কদর ও মূল্যায়ন করবে না, সে জাতি কখনো উন্নতি লাভ করতে পারবে না।

ম্যারাথন র‌্যালি শেষে শহীদদের স্মরণে দোয়া ও মোনাজাত করা হয়

সাতক্ষীরায় জুলাই গণঅভ্যুত্থানের শহীদ পরিবার ও আহতদের মাঝে সম্মানি প্রদান

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ৫ আগস্ট, ২০২৬, ৭:৪৫ অপরাহ্ণ
সাতক্ষীরায় জুলাই গণঅভ্যুত্থানের শহীদ পরিবার ও আহতদের মাঝে সম্মানি প্রদান

পত্রদূত ডেস্ক: সাতক্ষীরায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহীদ পরিবার ও আহতদের সম্মানি প্রদান করা হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে বুধবার (৫ আগস্ট) সকাল ১০টায় জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে সাতক্ষীরা জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে উক্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সভা থেকে এসময় ৪ জন শহিদ পরিবারের মাঝে মাথাপিছু ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং আহতদের মাঝে মাথাপিছু ৫০০ টাকার প্রাইজবন্ড প্রদান করা হয়। ৪ জন শহীদ পরিবারসহ সর্বমোট ১০১ জনের মাঝে এ সম্মানী প্রদান করা হয়।

অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন জেলা পরিষদ প্রশাসক ও বিএনপির কেন্দ্রীয় নেতা সাবেক সাংসদ হাবিবুল ইসলাম হাবিব, জেলা বিএনপির আহবায়ক রাহমাতুল্লাহ পলাশ, সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, জেলা জামায়াতের আমীর শহীদুল ইসলাম মুকুল ও সেক্রেটারি মাওঃ আজিজুর রহমানসহ বিএনপি ও জামায়াতে ইসলামীর বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

প্রত্যক্ষদর্শী ও দলীয় সূত্রে জানা গেছে, আলোচনা সভার শেষ পর্যায়ে গণঅভ্যুত্থানে শহীদ ৪ জন শহিদ পরিবার ও আহত ৯৭ জন জুলাই যোদ্ধাকে সম্মানি প্রদানের জন্য জেলা প্রশাসক মিজ কাউসার আজিজ বক্তব্য শেষ করার পর পুলিশ সুপার পুলিশ সুপার আবু সালেহ মোঃ আশরাফুল আলমকে মঞ্চে ডেকে নেয়া হয়। সম্মানি বিতরণের সময় জেলা প্রশাসক এবং পুলিশ সুপার দুইজন মঞ্চে শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের উক্ত সম্মানী উপহার বিতরণ করেন।

 

এসময় উপস্থিত অতিথিবৃন্দ জুলাই গণঅভ্যুত্থান সম্পর্কে স্মৃতিচারণ করে বক্তব্য দেন। এরআগে সকাল ৯টায় সাতক্ষীরা শহরের পুরাতন ডাবাংলোয় অবস্থিত জুলাই স্মৃকিস্তম্ভে পুষ্পমাল্য অর্পন করেন।