সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩

তালায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ৫ আগস্ট, ২০২৬, ৬:৫০ অপরাহ্ণ
তালায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা

খলিষখালী (পাটকেলঘাটা) প্রতিনিধি: বুধবার বিকাল ৪ টায় সাতক্ষীরা তালা উপজেলা হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

উক্ত আলোচনা সভায় তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল আফরোজ স্বর্নার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তালা কলারোয়া আসনের সংসদ সদস্য মোঃ ইজ্জত উল্লাহ।

 

জেলা জামায়াতের নেতা অধ্যাপক সুজায়েত আলী, উপজেলা জামায়াতের আমির মাওঃ মফিদুল ইসলাম, জামায়াতের সেক্রেটারি মাওঃ ইদ্রিস আলী, তালা উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ আকবর হোসেন, ইসলামকাটি ইউনিয়নের চেয়ারম্যান মোঃ গোলাম ফারুক, মাগুরা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যাপক আয়ুব আলী, তালা থানার ওসি তদন্ত মোঃ সাখাওয়াত হোসেন, জামায়াত নেতা আপ্তাব উদ্দিন, বৈষম্য বিরোধী আন্দোলনে নেতা মামুন হাওলাদার, সিনিয়র মৎস্য কর্মকর্তা তারেক ইমাম, প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার মাসুম বিল্লাহ, তালা মুক্তিযোদ্ধা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মোঃ এনামুল ইসলাম, পাটকেলঘাটা প্রেসক্লাবের সহসভাপতি মোঃ নাজমুল হক খান, সাংবাদিক শাহিন আলমসহ বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্র নেতৃবৃন্দ।

Ads small one

কলারোয়ায় চন্দনপুরে পূজাম-প পরিদর্শন ও আর্থিক সহায়তা দিলেন আশরাফুজ্জামান মন্টু

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬, ১:১৪ পূর্বাহ্ণ
কলারোয়ায় চন্দনপুরে পূজাম-প পরিদর্শন ও আর্থিক সহায়তা দিলেন আশরাফুজ্জামান মন্টু

নিজস্ব প্রতিনিধি: কলারোয়া উপজেলার ৭ নম্বর চন্দনপুর ইউনিয়নের দুটি দুর্গাপূজাম-প পরিদর্শন করেছেন ইউনিয়ন বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও আগামী ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী আশরাফুজ্জামান মন্টু।
সোমবার সন্ধ্যায় দুর্গাপূজার অষ্টমী তিথিতে তিনি চন্দনপুর দুর্গামন্দির ও নাথপুর সার্বজনীন দুর্গামন্দির পরিদর্শন করেন। এ সময় তিনি মন্দির সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং পূজাম-পগুলোর জন্য আর্থিক সহায়তা প্রদান করেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন চন্দনপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আশরাফুল ইসলাম, সহসভাপতি কামরুল ইসলাম, যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. ইউনুস আলী, যুগ্ম আহ্বায়ক ওমর ফারুক মিঠু, হৃদয়ুর রহমান ও আবু তাহেরসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
এ সময় নেতৃবৃন্দ পূজাম-পগুলোর সার্বিক খোঁজখবর নেন। পাশাপাশি সাম্প্রদায়িক সম্প্রীতি, পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ বজায় রেখে শারদীয় দুর্গোৎসব উদ্যাপনের প্রত্যাশা ব্যক্ত করেন।

ধুলিহরের কোমরপুরে মাদক ও চুরির আতঙ্ক, জনতার হাতে যুবক আটক

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬, ১:১৪ পূর্বাহ্ণ
ধুলিহরের কোমরপুরে মাদক ও চুরির আতঙ্ক, জনতার হাতে যুবক আটক

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর ইউনিয়নের কোমরপুর গ্রামে মাদক, চুরি ও অনলাইন জুয়ার অভিযোগে কয়েকজন যুবকের কর্মকা-ে আতঙ্কে রয়েছেন এলাকাবাসী। গত কয়েক দিনে গ্রামের বিভিন্ন মৎস্যঘের ও বসতবাড়িতে চুরির ঘটনা ঘটেছে।
শনিবার হাজিখালী বিলে একটি মৎস্যঘেরে চুরির চেষ্টার অভিযোগে আজহারুল ইসলাম (২৪) নামে এক যুবককে আটক করেন স্থানীয়রা। তিনি গ্রামের শমসের আলী জমাদারের ছেলে। পরে ইউপি সদস্য আলমগীর হোসেন মন্টুসহ এলাকাবাসী তাঁকে জিজ্ঞাসাবাদ করে পুলিশের হাতে তুলে দেন। স্থানীয়দের দাবি, আটকের সময় তার কাছে একটি দেশীয় ছুরি ছিল।
জিজ্ঞাসাবাদে একই গ্রামের আবুল হোসেনের ছেলে নাজমুল হোসেনের নাম উঠে আসে বলে স্থানীয়রা জানান। তার বিরুদ্ধে চুরি ও মাদকসংক্রান্ত একাধিক অভিযোগ রয়েছে বলেও দাবি করেন তারা। তবে নাজমুল ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
ইউপি সদস্য আলমগীর হোসেন মন্টু জানান, এলাকায় নিয়মিত চুরির ঘটনা ঘটছে। হাজিখালী বিলে সিরাজুল ইসলাম খাঁ, মোস্তফা সরদার ও আব্দুর রশিদ খালিদের মৎস্যঘের থেকেও মাছ চুরির অভিযোগ রয়েছে। মাছ চুরির অভিযোগে আজহারুলকে গ্রামবাসী আটক করার পর পুলিশ তাকে নিয়ে যায়। অপরাধ প্রতিরোধে জনগণকে সঙ্গে নিয়ে কাজ করার আশ্বাস দেন তিনি।
কোমরপুর যুবসংঘের সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম জানান, গ্রামের দুই-তিনজন যুবকের বিরুদ্ধে মাদক ও চুরিতে জড়িত থাকার অভিযোগ রয়েছে। তাদের স্বাভাবিক জীবনে ফেরাতে কর্মসংস্থানের উদ্যোগ হিসেবে আজহারুলকে ৪০ হাজার টাকা দিয়ে একটি মোটরভ্যান কিনে দেওয়া হয়েছিল। তবে কয়েক দিন পর তিনি আবার অপরাধে জড়িয়ে পড়েন।
তিনি আরও জানান, বিভিন্ন বাড়ি থেকে হাঁড়ি-পাতিল, বৈদ্যুতিক মোটরসহ মালামাল চুরির অভিযোগ রয়েছে। সমস্যা সমাধান ও নিরাপত্তা নিশ্চিত করতে গণস্বাক্ষর সংগ্রহ করে জেলা পরিষদের সহায়তা চাওয়ার প্রস্তুতি চলছে। এলাকাবাসী কোমরপুরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি বাড়ানো এবং যুবকদের টেকসই কর্মসংস্থানের দাবি জানিয়েছেন।

তালায় ক্ষিতিশ ম-ল হত্যা: বাম নেতাদের কাছে নিরাপত্তাহীনতার কথা জানাল পরিবার

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬, ১:১১ পূর্বাহ্ণ
তালায় ক্ষিতিশ ম-ল হত্যা: বাম নেতাদের কাছে নিরাপত্তাহীনতার কথা জানাল পরিবার

সংবাদদাতা: খুলনার ডুমুরিয়া ও সাতক্ষীরার তালা উপজেলার সীমান্তবর্তী এলাকায় ক্ষিতিশ ম-লকে পিটিয়ে হত্যার ঘটনায় জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার ও পরিবারের নিরাপত্তার দাবি জানানো হয়েছে।
নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, ১৬ অক্টোবর নিজ ঘেরের বাসা থেকে মোবাইল ফোনে ডেকে নিয়ে ক্ষিতিশ ম-লকে একটি ঘেরে আটকে রাখা হয়। সেখানে চোর অপবাদ দিয়ে লোহার রড, হাতুড়ি ও ইট দিয়ে তার দুই পা ও বুকের পাঁজর ভেঙে চুরমার করা হয়। পরে তাকে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের স্ত্রী সুলেখা ম-ল, দেবর সুকুমার ম-ল ও চাচাতো দেবর প্রকাশ ম-ল সোমবার জিয়ালা পূর্বপাড়ায় গেলে বাম জাসদ নেতা প্রফেসর ইদ্রিস আলী, বাসদ নেতা নিত্যানন্দ সরকার, প্রকাশ সরকার ও সংবাদকর্মীদের কাছে এই বর্বরোচিত ঘটনার বিবরণ দেন। তারা জানান, ঘটনার পরপরই ১০ জনের নামে মামলা করা হলেও প্রভাবশালী আসামিরা বাদীপক্ষকে মামলা তুলে নেওয়ার হুমকি দিচ্ছে। আসামিরা মামলা তুলে না নিলে নিহতের ছেলেকে দেশছাড়া করার হুমকি দিচ্ছে। এ অবস্থায় তারা পুলিশ সুপার, তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও ডিবি পুলিশের কাছে দ্রুত আসামি গ্রেপ্তারের পাশাপাশি নিজেদের নিরাপত্তা দাবি করেন।
জেলা বাসদের সমন্বয়ক নিত্যানন্দ সরকার জানান, রাষ্ট্রের আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ক্ষিতিশ ম-লকে চুরির অপবাদ দিয়ে হত্যা করা হয়েছে। আসামিদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সর্বস্তরে আন্দোলন গড়ে তোলা হবে।
মামলার তদন্তকারী কর্মকর্তা ও তালা থানার উপপরিদর্শক (এসআই) আমিরুজ্জামান মোল্লা জানান, আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে এবং নিহতের পরিবারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে।