বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩

সাবেক মন্ত্রীর পুত্র উপল বখতের মৃত্যুতে পাটকেলঘাটা প্রেসক্লাবের শোক প্রকাশ

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ৫ আগস্ট, ২০২৬, ৭:০৪ অপরাহ্ণ
সাবেক মন্ত্রীর পুত্র উপল বখতের মৃত্যুতে পাটকেলঘাটা প্রেসক্লাবের শোক প্রকাশ

পাটকেলঘাটা প্রতিনিধি: সাবেক তথ্যমন্ত্রী সৈয়দ দিদার পক্ষে একমাত্র পুত্র উপায় রক্তের অকাল মৃত্যুতে পাটকেলঘাটা প্রেস ক্লাবের নেতৃবৃন্দ গভীর শোক ও সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন।

পাটকেলঘাটা প্রেসক্লাবের সভাপতি শেখ আব্দুল মোমেন, সাধারণ সম্পাদক প্রভাষক ইয়াসিন আলী, সহ সভাপতি খান নাজমুল ইসলাম, সহ-সভাপতি প্রভাষক নাজমুল হক, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মতিন সাবেক সাংগঠনিক সম্পাদক এম এম জামান মনি, এস এম মজনু আব্দুল্লাহ আল মামুন, সাংবাদিক এম এ হায়দার, আবু হোসেন, শাহিন আলম ,আলমগীর হোসেন, আতাউর রহমান

Ads small one

শ্যামনগরে দুস্থ ও প্রতিবন্ধীদের মাঝে অনুদানের চেক বিতরণ

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ণ
শ্যামনগরে দুস্থ ও প্রতিবন্ধীদের মাঝে অনুদানের চেক বিতরণ

শ্যামনগর প্রতিনিধি: শ্যামনগরে বিএনপি নেতা ড. মো. মনিরুজ্জামানের পক্ষ থেকে দুস্থ, অসহায় ও প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে অনুদানের চেক বিতরণ করা হয়েছে। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে বৃহস্পতিবার বিকেলে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপির আহ্বায়ক সোলাইমান কবিরের সভাপতিত্বে এবং যুগ্ম আহ্বায়ক গাজী শাহআলমের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ড. মো. মনিরুজ্জামান।
অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে নেতৃবৃন্দ বলেন, সমাজের পিছিয়ে পড়া ও অসচ্ছল মানুষের পাশে দাঁড়ানো একটি নাগরিক দায়িত্ব। সরকারি সামাজিক নিরাপত্তা কর্মসূচির এই সহায়তা কিছুটা হলেও মানুষের ভোগান্তি কমাবে।
পরে অতিথিরা উপস্থিত সুফলভোগীদের হাতে অনুদানের চেক তুলে দেন। এতে উপজেলা বিএনপির স্থানীয় নেতাকর্মীরা অংশ নেন।

কালিগঞ্জে সড়ক দুর্ঘটনায় মা আহত, শিশুপুত্র নিহত

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ণ
কালিগঞ্জে সড়ক দুর্ঘটনায় মা আহত, শিশুপুত্র নিহত

বিশেষ প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে মোস্তাকিম হোসেন নামের ৬ বছরের এক শিশু মারা গেছে। এই দুর্ঘটনায় শিশুটির মা মুসলিমা খাতুন গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার বিকেলে উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের মুকুন্দ মধুসূদনপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কৃষ্ণনগর ইউনিয়নের কালিকাপুর গ্রাম থেকে ইজিবাইকে পরিবারের সদস্যদের নিয়ে বাড়ি ফিরছিলেন শহিদুল ইসলাম বিশ্বাস। মুকুন্দ মধুসূদনপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির ট্রাকের সঙ্গে ইজিবাইকটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই শিশু মোস্তাকিম মারা যায় এবং তার মা মুসলিমা খাতুনের হাত ভেঙে যায়।
দুর্ঘটনার পর স্থানীয় জনতা ঘাতক ট্রাক ও চালক আলামিন হোসেনকে আটক করে। একপর্যায়ে উত্তেজিত জনতা চালককে মারধর করে এবং ট্রাকে আগুন দেওয়ার চেষ্টা চালায়। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ট্রাকসহ চালককে থানায় নিয়ে যায়। কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম হাওলাদার জানান, দুর্ঘটনায় নিহত শিশুর মরদেহ ও ট্রাক চালককে থানায় আনা হয়েছে এবং আইনি পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।

তালায় ২.৪ কিলোমিটার সড়ক নির্মাণকাজের উদ্বোধন

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ণ
তালায় ২.৪ কিলোমিটার সড়ক নির্মাণকাজের উদ্বোধন

তালা প্রতিনিধি: তালা উপজেলার খলিলনগর ইউনিয়নের রায়পুর গ্রামে জনদুর্ভোগ লাঘবে ২.৪ কিলোমিটার নতুন সড়ক নির্মাণকাজের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে রায়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে নির্মাণকাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক ও সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব।
এ সময় তালা উপজেলা বিএনপির সভাপতি মৃণাল কান্তি রায়, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, খলিলনগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন এবং ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধি ইঞ্জিনিয়ার আলমগীর হোসেনসহ স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
স্থানীয় অধিবাসীরা জানান, সড়কটির নির্মাণ সম্পন্ন হলে এলাকায় যাতায়াত ব্যবস্থার উন্নতির পাশাপাশি কৃষিপণ্য পরিবহন সহজ হবে।