সাতক্ষীরায় ল স্টুডেন্টস ফোরামের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন
নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরায় আইনের শিক্ষার্থীদের সংগঠন ল স্টুডেন্টস ফোরামের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সভাপতি দেলোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা ল কলেজের শিক্ষক ও ফোরামের উপদেষ্টা অ্যাডভোকেট শেখ আলমগীর আশরাফ।
বিশেষ অতিথি ছিলেন ফোরামের উপদেষ্টা ও ল কলেজের প্রভাষক অ্যাডভোকেট রফিকুল ইসলাম, অ্যাডভোকেট শরীফ আজমির হোসেন রোকন, সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি নাজমুল হক, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক কাজী শাহাবুদ্দিন সাজু ও সাবেক সভাপতি আব্দুল্লাহ আল মামুন।
এ সময় ফোরামের সাধারণ সম্পাদক আবুল হাসান, সহসভাপতি ইমরান হোসাইন, সহসাধারণ সম্পাদক সাইফুল ইসলাম অনি ও মাশকুরা পারভিন মৌ, সাংগঠনিক সম্পাদক খায়বার আলী, সাহিত্যবিষয়ক সম্পাদক ফারজানা বেবি, বিকাশ মণ্ডল, আতিক মুজাহিদসহ সংগঠনের সদস্য ও কলেজের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, প্রতিষ্ঠার পর থেকেই ল স্টুডেন্টস ফোরাম সাতক্ষীরা ল কলেজের উন্নয়ন ও শিক্ষার্থীদের ন্যায্য অধিকার আদায়ে ভূমিকা রাখছে। পাশাপাশি সংগঠনটি জেলার বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ড পরিচালনা করছে। ভবিষ্যতেও শিক্ষার্থীদের কল্যাণ ও সমাজসেবামূলক কার্যক্রম অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন তাঁরা।
আলোচনা শেষে অতিথি ও শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়।












