সাতক্ষীরায় শহীদ জিয়া স্মৃতি দাবা টুর্নামেন্ট অনুষ্ঠিত
পত্রদূত ডেস্ক: সাতক্ষীরায় “শহীদ জিয়া স্মৃতি সংসদ” আন্তর্জাতিক র্যাপিড রেটিং দাবা টুর্নামেন্ট-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর) সকালে জেলা স্টেডিয়ামে ব্রাদার্স ইউনিয়ন সাতক্ষীরার আয়োজনে টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা বিএনপির আহ্বায়ক এইচ এম রহমাতুল্লাহ পলাশ।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দাবা মেধা ও বুদ্ধিবৃত্তিক বিকাশের খেলা। তরুণদের মাদক ও মোবাইল আসক্তি থেকে দূরে রেখে সুস্থ বিনোদনে সম্পৃক্ত করতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য ও সাবেক পৌর কাউন্সিলর শেখ মাসুম বিল্লাহ শাহিন এবং কালিগঞ্জ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা তৌকির আহমেদ। তাঁরা বলেন, এ আয়োজন জেলার দাবাড়ুদের প্রতিভা বিকাশ ও জাতীয়-আন্তর্জাতিক পর্যায়ের খেলোয়াড় তৈরিতে ভূমিকা রাখবে।
টুর্নামেন্টের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন শহীদ জিয়া স্মৃতি সংসদের সভাপতি আসাদুজ্জামান রাসেল ও আব্দুর রহিম গাজী বাবু। তত্ত্বাবধানে ছিলেন কামরুল ইসলাম বকুল এবং পরিচালনায় ছিলেন ইউনাইটেড চেস ক্লাবের সাধারণ সম্পাদক মিকাইল ইসলাম।
প্রধান বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন জাতীয় দাবা বিচারক রিপন হোসেন। সহযোগী বিচারক ছিলেন জাতীয় দাবা বিচারক রিয়াদ মাহমুদ প্লে। প্রতিযোগিতা শেষে সন্ধ্যায় অতিথিরা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।








