আশাশুনি উপজেলা জামায়াতের আমির তুষার ও সেক্রেটারি আনওয়ারুল
Oplus_131072
আশাশুনি প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামী আশাশুনি উপজেলা শাখার ২০২৭-২০২৮ সেশনের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে আবু মুছা তারিকুজ্জামান তুষারকে উপজেলা আমির এবং অধ্যক্ষ মাওলানা আনওয়ারুল হককে সেক্রেটারি মনোনীত করা হয়েছে।
শুক্রবার (২৭ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় আশাশুনি উপজেলা জামায়াত কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে কমিটি ঘোষণা করেন সাতক্ষীরা জেলা কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট আব্দুস সোবহান মুকুল। এ সময় উপস্থিত ছিলেন জেলা কর্মপরিষদ সদস্য ও সাবেক উপাধ্যক্ষ আব্দুস সবুর এবং মাওলানা আবু বকর সিদ্দিক।
কমিটির নায়েবে আমির হয়েছেন মাওলানা নুরুল আবছার মুরতাজা ও মাওলানা মোশাররফ হোসেন। সহকারী সেক্রেটারি হয়েছেন মাওলানা আব্দুল বারী, অধ্যাপক শাহজাহান হোসেন, চিকিৎসক রোকনুজ্জামান ও মাওলানা রুহুল কুদ্দুস।
এ ছাড়া ১৭ সদস্যবিশিষ্ট উপজেলা কর্মপরিষদ ও ২৩ সদস্যবিশিষ্ট মজলিসে শুরা গঠন করা হয়েছে। অনুষ্ঠানে নবগঠিত কমিটি, কর্মপরিষদ ও মজলিসে শুরার সদস্যদের শপথবাক্য পাঠ করান নবনির্বাচিত উপজেলা আমির আবু মুছা তারিকুজ্জামান তুষার।









