সাতক্ষীরায় শিশুর চোখে শিশুর গল্প শীর্ষক বিশেষ প্রশিক্ষণ
নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরায় ‘শিশুর চোখে শিশুর গল্প’ শীর্ষক বিশেষ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৬ মে) দিনভর সাতক্ষীরার বিনেরপোতা বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) উপকেন্দ্রের হলরুমে ওই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণ প্রদান করেন বিডি নিউজ ২৪.কম এর ইন্টারন্যাশনাল ডেস্কের সহ-সম্পাদক তনুশ্রী বিশ্বাস।
হ্যালো.বিডি নিউজ ২৪.কম এর উদ্যোগে ও ইউনিসেফের সহযোগিতায় সাতক্ষীরায় শিশুর চোখে শিশুর গল্প শীর্ষক বিশেষ প্রশিক্ষণের ফলোআপ সেশনে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের দশ জন শিশু শিক্ষার্থী অংশ নেন।
বিকেলে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) সাতক্ষীরা উপকেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা মিলন কবির।
বিডি নিউজ ২৪.কম এর সিনিয়র রিপোর্টার ও দেশ টিভি স্টাফ রিপোর্টার শরিফুল্লাহ কায়সার সুমনের সভাপতিত্বে ও সঞ্চালনায় উপস্থিত ছিলেন চ্যানেল টুয়েন্টিফোরের আমিনা বিলকিস ময়না, এখন টিভির আহসানুর রহমান রাজিব, ইত্তেফাকের আরিফ মাহমুদ প্রমুখ।












