মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩

সাতক্ষীরায় সাংবিধানিক ও আইনগত অধিকার বিষয়ক কর্মশালা

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬, ৭:০৯ অপরাহ্ণ
সাতক্ষীরায় সাংবিধানিক ও আইনগত অধিকার বিষয়ক কর্মশালা

পত্রদূত রিপোর্ট: সাতক্ষীরায় সাংবিধানিক ও আইনগত অধিকার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আইন প্রণয়নে সক্ষমতা বৃদ্ধি এবং আইন বিষয়ে জনসতেনতা সৃষ্টি প্রকল্প লেজিসলেটিভ সংসদ বিষয়ক বিভাগ, আইন-বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে শনিবার সকাল ১০টায় জেলা প্রশসক সম্মেলন কক্ষে উক্ত কর্মশালাটি অনুষ্ঠিত হয়।

সাতক্ষীরার জেলা প্রশাসক মিজ আফরোজা আখতারের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন এবং মূল প্রবন্ধ উপস্থাপন করেন, আইন প্রণয়নে সক্ষমতা বৃদ্ধি এবং আইন বিষয়ে জনসতেনতা সৃষ্টি প্রকল্পের প্রকল্প পরিচালক (যুগ্ম সচিব) জিএম আতিকুর রহমান জামালী।

কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন, প্রকল্পটির উপ-প্রকল্প পরিচালক (উপ-সচিব) মোঃ রাজীব হাসান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের যুগ্মসচিব মুহঃ জাকির হোসেন, যুগ্মসচিব মোঃ মাহবুবুর রহমান, উপ-সচিব ড. খালেদা পারভিন, উপ-সচিব মোহাম্মদ আব্দুল হালিম, সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) মিথুন সরকার প্রমুখ।

কর্মশালায় জানানো হয়, আইনের মাধ্যমে উন্নয়ন এবং জনগণের মৌলিক চাহিদা পূরণকল্পে সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে এসডিজি এর টার্গেট ১৬.ই (১৬পয়েন্ট বি) এবং অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনা বাস্তবায়নের উদ্দেশ্যে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ কর্তৃক আইন প্রণয়নে সক্ষমতা বৃদ্ধি ও আইন বিষয়ে জনসতেনতা সৃষ্টি শীর্ষক প্রকল্প গ্রহণ করা হয়েছে।

প্রকল্পটির উল্লেখযোগ্য উদ্দেশ্য হচ্ছে, মানসম্মত ও বিশ^মানের আইন প্রণয়নের লক্ষ্যে দক্ষ লেজিসলেটিভ কর্মকর্তা গড়ে তোলা, বিদ্যমান অধস্তন আইনসমুহ কোডিফিকেশন ও হালনাগাদ করে কোড আকারে প্রকাশ ও তা ওয়েবসাইটে আপলোডের মাধ্যমে জনগণের নিকট সহজলভ্যকরণ, “লজ অব বাংলাদেশ” ওয়েবসাইটটিকে আরও বৃহাদাকারে ও নতুনভাবে প্রস্তুত, সংরক্ষণ ও পরিচালনা, লরাইব্রেরি/ই-লাইব্রেরী স্থাপন, আইন প্রণয়ন পদ্ধতি এবং আইনের গ্রামারসমৃদ্ধ লেজিসলেটিভ ডেস্কবুক বাংলাভাষায় প্রণয়ন, প্রশিক্ষণের মাধ্যমে লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ এবং অন্যান্য মন্ত্রণালয় ও বিভাগে কর্মরত কর্মকর্তাদের আইন প্রণয়নের সাথে সংশ্লিষ্ট বিষয়ে সক্ষমতা বৃদ্ধি, নির্বাচিত বাংলা আইন সমুহ ইংরেজিতে এবং ইংরেজি আইন সমুহ বাংলায় অনুবাদ করা এবং আইনি অধিকার সম্পর্কে জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি।

Ads small one

৪ দিনে সৌদি গেলেন ১৮৪৮৯ জন বাংলাদেশি হজযাত্রী

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬, ৬:৩২ অপরাহ্ণ
৪ দিনে সৌদি গেলেন ১৮৪৮৯ জন বাংলাদেশি হজযাত্রী

সৌদি আরবে পবিত্র হজ পালনের উদ্দেশে হজযাত্রার প্রথম ৪ দিনে বাংলাদেশ থেকে মোট ১৮ হাজার ৪৮৯ জন দেশটিতে পৌঁছেছেন।
মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল ১০টা পর্যন্ত ৪৬টি ফ্লাইটে এসব হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা হজ অফিসের পরিচালক মো. লোকমান হোসেন।

তিনি বলেন, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ১৭টি ফ্লাইটে ৭ হাজার ১৮ জন, সৌদিয়া এয়ারলাইন্সের ১৭টি ফ্লাইটে ৬ হাজার ৬৩৪ জন এবং ফ্লাইনাস এয়ারলাইন্সের ১২টি ফ্লাইটে ৪ হাজার ৮৩৭ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন।

বাকি হজযাত্রী নির্ধারিত এয়ারলাইন্সের মাধ্যমে ধাপে ধাপে সৌদি আরবে পৌঁছাবেন বলে জানান পরিচালক মো. লোকমান হোসেন।

হজ অফিসের তথ্য অনুযায়ী, এ বছর বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জনকে হজ পালনের অনুমতি দেওয়া হয়েছে। এর মধ্যে ৪ হাজার ৫৬৫ জন সরকারি ব্যবস্থাপনায় এবং ৭৩ হাজার ৯৩৫ জন বেসরকারি এজেন্সির মাধ্যমে হজ পালন করবেন।

বেসরকারি ব্যবস্থাপনায় ৬৬০টি এজেন্সি হজ পরিচালনার দায়িত্বে রয়েছে। তার মধ্যে ৩০টি প্রধান এজেন্সি এবং ৬৩০টি সমন্বয়কারী এজেন্সি।

চাঁদ দেখা সাপেক্ষে এ বছর ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। হজের আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পর ৩০ মে থেকে ফিরতি ফ্লাইট শুরু হবে, চলবে ১ জুলাই পর্যন্ত।

দেশে ধেয়ে আসছে শক্তিশালী ‘বৃষ্টি বলয়’

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬, ৬:৩০ অপরাহ্ণ
দেশে ধেয়ে আসছে শক্তিশালী ‘বৃষ্টি বলয়’

 

টানা কয়েকদিনের তাপপ্রবাহের পর স্বস্তির বৃষ্টির বার্তা দিয়েছে আবহাওয়া পরিস্থিতি। আগামী ২৬-২৭ এপ্রিল থেকে দেশজুড়ে শক্তিশালী একটি ‘বৃষ্টি বলয়’ সক্রিয় হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে, যা মে মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত স্থায়ী হতে পারে।
আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, এই বৃষ্টি বলয়টি ২৬ বা ২৭ এপ্রিল শুরু হয়ে পর্যায়ক্রমে সারাদেশে ছড়িয়ে পড়তে পারে এবং এটি ৭ বা ৮ মে পর্যন্ত সক্রিয় থাকতে পারে। এই সময়ে দেশের বিভিন্ন প্রান্তে নিয়মিত বিরতিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম-বিডব্লিউওটি সোমবার (২০ এপ্রিল) এক ফেসবুক পোস্টে এসব পূর্বাভাস দিয়েছে। বৃষ্টি বলয়টি সবচেয়ে বেশি শক্তিশালী হতে পারে সিলেট বিভাগে। সেখানে ভারী থেকে অতি ভারী বর্ষণের সতর্কতা রয়েছে। এছাড়া ময়মনসিংহ, ঢাকা, রংপুর ও চট্টগ্রাম বিভাগে এটি অধিক সক্রিয় থাকার সম্ভাবনা আছে। রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

এই সময়ে কেবল বৃষ্টিই নয়, দেশের বেশ কিছু জেলায় শক্তিশালী কালবৈশাখী ঝড় এবং শিলাবৃষ্টির প্রবল আশঙ্কা রয়েছে। সেই সঙ্গে তীব্র বজ্রপাত হতে পারে, যা প্রাণহানির ঝুঁকি বাড়াতে পারে। তাই এই সময়ে জনসাধারণকে নিরাপদ আশ্রয়ে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

তবে বৃষ্টি বলয়টি সক্রিয় হওয়ার আগ পর্যন্ত অর্থাৎ আগামী ২৫ বা ২৬ এপ্রিল পর্যন্ত দেশের অনেক স্থানে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে। বৃষ্টির প্রভাবে মে মাসের শুরুতে তাপমাত্রা উল্লেখযোগ্য হারে কমবে এবং জনজীবনে স্বস্তি ফিরবে বলে আশা করা হচ্ছে।

সাতক্ষীরায় বিজিবির অভিযানে প্রায় আট লক্ষ টাকার ভারতীয় মালামাল আটক

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬, ৬:২৫ অপরাহ্ণ
সাতক্ষীরায় বিজিবির অভিযানে প্রায় আট লক্ষ টাকার ভারতীয় মালামাল আটক

পত্রদূত রিপোর্ট: মঙ্গলবার (২১ এপ্রিল ২০২৬) সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়ন এর অধীনস্থ তলুইগাছা, মাদরা ও বৈকারী বিওপি এর টহলদল দায়িত্বপূর্ণ এলাকায় চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ঔষধ, শাড়ি ও মোবাইল ফোনের যন্ত্রাংশ আটক করে।

সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়ন জানায়, তলুইগাছা বিওপির আভিযানে সাতক্ষীরা সদর থানার নটিজঙ্গল হতে ১ লাখ ৪০ হাজার টাকার ভারতীয় ঔষধ আটক করে। মাদরা বিওপির আভিযানে কলারোয়া থানার উত্তর ভাদিয়ালী হতে ৬ লাখ ৩৯ হাজার ২০০ টাকার ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ আটক করে ।

এছাড়াও, বৈকারী বিওপির আভিযানে সদর থানার নতুন পাড়া হতে ১৫ হাজার টাকার ভারতীয় শাড়ি আটক করে। আটক পন্যের সর্বমোট মূল্য ৭ লাখ ৯৪ হাজার ২০০ টাকা।

বিজিবি আরো জানায়, চোরাকারবারী কর্তৃক বর্ণিত মালামাল শুল্ককর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে পাচার করায় জব্দ করা হয়। এভাবে ভারতীয় দ্রব্য সামগ্রী চোরাচালানের কারণে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্থ হবার পাশাপাশি দেশ উল্লেখযোগ্য রাজস্ব আয় হতে বঞ্চিত হচ্ছে। দেশের রাজস্ব ফাঁকি রোধ করে স্থানীয় শিল্প বিকাশে বিজিবি’র এরূপ দেশপ্রেমিক ও জনস্বার্থে পরিচালিত অভিযানে উপস্থিত স্থানীয় জনগন সাধুবাদ জ্ঞাপন করে এ ধরণের অভিযান অব্যাহত রাখার জন্য অনুরোধ করেন।