বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

দেবহাটায় অর্ধকোটি টাকার খাল খনন প্রকল্পে অনিয়মের অভিযোগ, শুকিয়ে মরছে গাছ

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ২৭ জুন, ২০২৬, ১১:৫৮ অপরাহ্ণ
দেবহাটায় অর্ধকোটি টাকার খাল খনন প্রকল্পে অনিয়মের অভিযোগ, শুকিয়ে মরছে গাছ

নিজস্ব প্রতিনিধি: দেবহাটা ইউনিয়নের বোয়ালমারী খাল পুনঃখনন এবং অতিদরিদ্রদের কর্মসংস্থান কর্মসূচির আওতাধীন প্রকল্পে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। পানি নিষ্কাশন ও সেচ ব্যবস্থার উন্নয়নে সরকারের গৃহীত এই প্রকল্পের শুরু থেকেই নিয়মকানুনের তোয়াক্কা না করে অর্থ লোপাট করা হচ্ছে বলে স্থানীয় কৃষক ও বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করেছেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, উপজেলা সদরের বোয়ালমারী খালটি পুনঃখননের জন্য প্রায় ৫১ লাখ ৫৩ হাজার ৯৯৫ টাকার একটি প্রকল্প বরাদ্দ দেওয়া হয়। প্রকল্পের আওতায় ১৩ হাজার ২৬৯ দশমিক ৪৪০ ঘনমিটার মাটি অপসারণের লক্ষ্যমাত্রা রয়েছে। এতে ১১৯ জন উপকারভোগী শ্রমিকের দৈনিক ৫০০ টাকা হারে কাজ করার কথা। এর বাইরে স্লোপ স্ট্যাবিলাইজেশন ও বৃক্ষরোপণের জন্য পৃথকভাবে ৩ লাখ ৪৯ হাজার ৪৬০ টাকা এবং শুধু বৃক্ষরোপণ কার্যক্রমের জন্য ৬ লাখ ৬৬ হাজার ৬০০ টাকা বরাদ্দ দেওয়া হয়। তবে স্থানীয়দের অভিযোগ, ঠিকাদারি প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট কিছু কর্মকর্তার যোগসাজশে নামমাত্র কাজ করে বিল তুলে নেওয়ার পাঁয়তারা চলছে। প্রকল্পে লাগানো গাছের চারাগুলো এতটাই নি¤œমানের যে বেশির ভাগই শুকিয়ে মরতে বসেছে।
নকশা অনুযায়ী খালটি যতটুকু গভীর ও প্রশস্ত করার কথা ছিল, তা করা হয়নি। উল্টো ওপরের স্তরের মাটি কেটে পাড়ে স্তূপ করে রাখায় খালটি আগের চেয়ে আরও সরু হয়ে গেছে। এতে সামান্য বৃষ্টিতেই পাড়ের মাটি ধসে আবার খালে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। নিয়ম অনুযায়ী শ্রমিক দিয়ে কাজ করানোর কথা থাকলেও এক্সেভেটর (ভেকু) মেশিন দিয়ে দায়সারাভাবে মাটি কাটা হয়েছে। এ ছাড়া শ্রমিক নিয়োগের ভুয়া তালিকা (মাস্টাররোল) তৈরি করে সরকারি অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে প্রকল্প বাস্তবায়ন কমিটির বিরুদ্ধে।
স্থানীয় বাসিন্দারা জানান, বর্ষায় পানি নিষ্কাশন ও শুষ্ক মৌসুমে সেচের জন্য এই খালটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু খননের নামে কেবল ‘আইওয়াশ’ করা হয়েছে। খালের মাঝখানের মাটি না কেটে শুধু দুই পাশ থেকে একটু মাটি তুলে পাড়ে রাখা হয়েছে।
প্রকল্পের সভাপতি ও দেবহাটা সদর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মতিন বকুল বলেন, আগে লাগানো গাছগুলো সরকারি লোকজন লাগিয়েছিল। সেগুলো ভালো না হওয়ায় আগামী দুই-তিন দিনের মধ্যে নতুন করে আবার গাছ লাগানো হবে। যোগাযোগ করা হলে প্রকল্পের দায়িত্বে থাকা অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মফিজুর রহমান অনিয়মের অভিযোগ অস্বীকার করে বলেন, কাজটি এখনও চলমান। কোনো স্থানে নকশা অনুযায়ী কাজ না হয়ে থাকলে ঠিকাদারি প্রতিষ্ঠানকে বিল দেওয়া হবে না এবং পুনরায় সঠিক নিয়মে কাজ করিয়ে নেওয়া হবে। দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিলন সাহা জানান, খালের কাজে অনিয়মের লিখিত বা মৌখিক অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

Ads small one

ভিডিএফের খুলনা বিভাগীয় সভাপতি বাগেরহাটের শুভ্র, সম্পাদক সাতক্ষীরার হোসেন আলী

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬, ১০:০৫ অপরাহ্ণ
ভিডিএফের খুলনা বিভাগীয় সভাপতি বাগেরহাটের শুভ্র, সম্পাদক সাতক্ষীরার হোসেন আলী

নিজস্ব প্রতিনিধি: বাংলাদেশের অন্যতম বৃহত্তম যুব-নেতৃত্বাধীন স্বেচ্ছাসেবী সংগঠন ভলান্টিয়ার ডেভেলপমেন্ট ফোরামের (ভিডিএফ) খুলনা বিভাগীয় নির্বাহী কমিটি নির্বাচন-২০২৬-এ সভাপতি পদে ২০৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন বাগেরহাটের যুব সংগঠক অমিত দাস শুভ্র। একই সংখ্যক ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন সাতক্ষীরার তরুণ সাংবাদিক ও যুব সংগঠক মো. হোসেন আলী।

প্রধান নির্বাচন কমিশনার ও বাংলাদেশ সরকারের সাবেক সচিব ড. আবুল হোসেনের আদেশক্রমে নির্বাচন কমিশনার নাজিয়া তারান্নুম স্বাক্ষরিত পত্রে এ ফলাফল প্রকাশ করা হয়। এর আগে দেশের আটটি বিভাগে একযোগে ভিডিএফের বিভাগীয় নির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়। সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত অনলাইনে ভোট গ্রহণ করা হয়।

ঘোষিত ফলাফল অনুযায়ী, খুলনা বিভাগীয় নির্বাহী কমিটির সহসভাপতি-১ (কৌশল ও পরিকল্পনা) পদে যশোরের রাহিয়া ভূঁইয়া ইরা, সহসভাপতি-২ (কার্যক্রম ও পরিচালনা) পদে মাগুরার মো. ইব্রাহীম শেখ, যুগ্ম সাধারণ সম্পাদক পদে নড়াইলের শেখ নাজমুস সাকিব সিয়াম এবং কোষাধ্যক্ষ পদে বাগেরহাটের প্রিতম ম-ল নির্বাচিত হয়েছেন।

এ ছাড়া মানবসম্পদ, প্রশাসন ও লজিস্টিকস বিষয়ক সম্পাদক পদে মাগুরার মো. আরাফাত হাসান, মিডিয়া ও জনসংযোগ বিষয়ক সম্পাদক পদে চুয়াডাঙ্গার মো. সাইফুল্লাহ আল সাদিক, পর্যবেক্ষণ, গবেষণা ও উন্নয়ন বিষয়ক সম্পাদক পদে কুষ্টিয়ার রায়ানা তাবাসসুম এবং নারী ও শিশু কল্যাণ বিষয়ক সম্পাদক পদে বাগেরহাটের ইরানি বিশ্বাস নির্বাচিত হয়েছেন। কার্যনির্বাহী সদস্য পদে বিজয়ী হয়েছেন সাতক্ষীরার রিংকী চৌধুরী।

যুক্তরাজ্যভিত্তিক আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ভলান্টারি সার্ভিসেস ওভারসিজের (ভিএসও) সহযোগিতায় পরিচালিত ভিডিএফ বাংলাদেশের তরুণ স্বেচ্ছাসেবকদের একটি জাতীয় নেটওয়ার্ক। দেশের ৬৪টি জেলায় কার্যক্রম পরিচালনাকারী এ সংগঠন যুব নেতৃত্বের বিকাশ, স্বেচ্ছাসেবকদের দক্ষতা বৃদ্ধি, জলবায়ু সচেতনতা তৈরি এবং তৃণমূল পর্যায়ে টেকসই সামাজিক উন্নয়নে কাজ করে যাচ্ছে। নির্বাচন কমিশনের প্রকাশিত তথ্য অনুযায়ী, এ নির্বাচনে দেশের আট বিভাগের মোট ৩ হাজার ৩১৯ জন নিবন্ধিত ভোটারের মধ্যে ১ হাজার ১৬০ জন ভোট দিয়েছেন। সে হিসাবে ভোটদানের হার ৩৪.৯৫ শতাংশ। নির্বাচনে বিভিন্ন পদে মোট ১১৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন এবং তাদের মধ্যে ৮৮ জন নির্বাচিত হয়েছেন।

 

বৈকারী ইউনিয়নে কমিউনিটি লিগ্যাল ক্যাম্প

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬, ১০:০৩ অপরাহ্ণ
বৈকারী ইউনিয়নে কমিউনিটি লিগ্যাল ক্যাম্প

স্বদেশ সংস্থার বাস্তবায়নে ‘আইন ও সালিশ কেন্দ্র (আসক)’, সুইজারল্যান্ড দূতাবাস, গ্লোবাল অ্যাফার্স কানাডা (জিএসি) ও ইউরোপীয় ইউনিয়নের সহায়তায় ‘নাগরিকতা: সিভিক এনগেজমেন্ট ফান্ড (সিইএফ)’ প্রকল্পের অধীনে ‘এনগেজ ঘর’ প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে। এরই ধারাবাহিকতায় সদর উপজেলার বৈকারী ইউনিয়নের ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সদস্য মোছা. মৌরুদা খাতুনের সভাপতিত্বে একটি কমিউনিটি লিগ্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়।

ক্যাম্পে উপস্থিত ছিলেন মানবাধিকারকর্মী অ্যাডভোকেট এস এম বিপ্লব হোসেন ও জেলা তথ্য অফিসের মো. মনিরুজ্জামান। ক্যাম্পে নারী ও শিশু অধিকার, শিশু নির্যাতন প্রতিরোধ, মানবাধিকার সুরক্ষা এবং বিদ্যমান আইন সম্পর্কে সচেতনতামূলক আলোচনা করা হয়।

 

পাশাপাশি আগত সেবাপ্রার্থীদের বিভিন্ন বিষয়ে বিনামূল্যে আইনি পরামর্শ প্রদান করা হয়। এ সময় এলাকার শতাধিক নারী-পুরুষ উপস্থিত থেকে ক্যাম্পে অংশগ্রহণ করেন। সার্বিক সহযোগিতায় ছিলেন নাগরিকতা প্রকল্পের প্রোগ্রাম অফিসার মো. আজহারুল ইসলাম। প্রেসবিজ্ঞপ্তি

আশাশুনিতে সাংবাদিক বিএম আলাউদ্দীনের মেজ দাদার ইন্তেকাল

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬, ৯:৫৯ অপরাহ্ণ
আশাশুনিতে সাংবাদিক বিএম আলাউদ্দীনের মেজ দাদার ইন্তেকাল

আশাশুনি প্রতিনিধি: আশাশুনিতে সাংবাদিক বিএম আলাউদ্দীনের মেজ দাদা শহিদুল ইসলাম বিশ্বাস (৭২) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত এলেম বিশ্বাসের ছেলে শহিদুল ইসলাম বিশ্বাস দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন।

জোহরের নামাজের পর ফকরাবাদ ঈদগাহ মাঠে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজায় ইমামতি করেন তাঁর পৌত্র হাফেজ মাওলানা আল আমিন বিশ্বাস। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।

জানাজায় উপস্থিত ছিলেন যুবদল নেতা শরিফুল ইসলাম শরীফ, ইউনিয়ন জামায়াতের আমির আব্দুল ওয়াজেদ আলী, ফকরাবাদ হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক হাফেজ মাওলানা মফিজুল ইসলাম, বাইতুল আমান জামে মসজিদের খতিব ইয়াসিন আরাফাত, সাবেক ইউপি সদস্য হাফেজ রুহুল আমিন, সাবেক সেনা কর্মকর্তা মইনুল বিশ্বাসসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

মৃত্যুকালে তিনি এক কন্যা ও তিন ছেলেসহ অসংখ্য আত্মীয়স্বজন, শুভাকাক্সক্ষী ও গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে পরিবার-পরিজন ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।