সাতক্ষীরায় সুইপার কল্যাণ ইউনিয়নের প্রতিষ্ঠাকালীন সদস্য মিঠাইলাল হেলার মৃত্যু
নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা পৌরসভা সুইপার কল্যাণ ইউনিয়নের প্রতিষ্ঠাকালীন সদস্য মিঠাইলাল হেলা (৯৬) মারা গেছেন। সোমবার (১৬ নভেম্বর) ভোর ৫টায় বার্ধক্যজনিত কারণে সাতক্ষীরা পৌরসভা সংলগ্ন সুইপার কলোনিতে নিজ বাসভবনে তাঁর মৃত্যু হয়।
তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শ্রদ্ধা নিবেদন করেছে সাতক্ষীরা পৌরসভা সুইপার কল্যাণ ইউনিয়ন। এ উপলক্ষে সংগঠনের নেতারা তাঁর মরদেহে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি আব্দুল গফুর, সহসভাপতি ইদ্রিস আলী বিশ্বাস, সাধারণ সম্পাদক গণেশ চন্দ্র দাস, সহসাধারণ সম্পাদক তরুণ ম-ল, সাংগঠনিক সম্পাদক মানিক হেলা, কোষাধ্যক্ষ জনি হেলা, দপ্তর সম্পাদক বিষু কুমার, মহিলা কার্যকরী সদস্য কুলসুম খাতুন, কুদ্দুস মোল্লা ও মো. সাজু কারিগরসহ অন্যরা। পরে সাতক্ষীরার রসুলপুর মহাশ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়।









