রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩
রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩

সাতক্ষীরার কালিগঞ্জে গৃহবধূর আত্মহত্যা

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ণ
সাতক্ষীরার কালিগঞ্জে গৃহবধূর আত্মহত্যা

পত্রদূত ডেস্ক: সাতক্ষীরার কালিগঞ্জে সারথী সরকার নামে এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। শুক্রবার (৪ সেপ্টেম্বর) দিবাগত রাত আনুমানিক ১টার দিকে উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের শ্রীরামপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত সারথী সরকার ওই গ্রামের বিশ্বনাথ সরকারের স্ত্রী।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, রাতের খাবার ও দৈনন্দিন কাজ শেষে পরিবারের সদস্যরা ঘুমিয়ে পড়েন। পরে বিশ্বনাথ সরকারের বড় ছেলে ঘরের দরজা খোলা দেখতে পেয়ে মাকে ডাকাডাকি করেন। কোনো সাড়া না পেয়ে ঘরের ভেতরে গিয়ে তিনি দেখতে পান, সারথী সরকার ঘরের আড়ার সঙ্গে রশি দিয়ে ঝুলন্ত অবস্থায় রয়েছেন। এ সময় পরিবারের সদস্যদের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তাকে দেখতে পান। তবে ততক্ষণে তিনি মারা গেছেন বলে পরিবারের পক্ষ থেকে জানা যায়।

ঘটনার পরপরই বিষয়টি কালিগঞ্জ থানা পুলিশকে জানানো হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রাথমিকভাবে পরিদর্শন শেষে মরদেহ উদ্ধার করে থানা হেফাজতে নেয়।
এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। তবে কী কারণে সারথী সরকার আত্মহত্যার পথ বেছে নিয়েছেন, তা তাৎক্ষণিক ভাবে জানা যায়নি।

Ads small one

দেবহাটায় শিশু শ্রম প্রোগ্রেস শেয়ারিং মিটিং

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬, ৫:৩৪ অপরাহ্ণ
দেবহাটায় শিশু শ্রম প্রোগ্রেস শেয়ারিং মিটিং

Oplus_131072

দেবহাটা প্রতিনিধি: “শিশুশ্রম নয়, শিশুর জীবন হোক স্বপ্নময়”-এই স্লোগানকে সামনে রেখে দেবহাটায় শিশু শ্রম প্রোগ্রেস শেয়ারিং মিটিং অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৬ সেপ্টেম্বর) সকাল ১১টায় দেবহাটা সদর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে সুশীলনের আয়োজনে ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের অর্থায়নে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন দেবহাটা সদর ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন বকুল। সুশীলনের কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার মিজানুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাউনশ্রীপুর শরচ্চন্দ্র উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আফছার আলী ও দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আর.কে. বাপ্পা।

এসময় বক্তব্য দেন ইউপি সদস্য আজগার আলী, আব্দুল হাই, মাধবী রানী মন্ডল, রেহেনা পারভিন, শরিফুল ইসলাম, কামাল হোসেন ও আব্দুল জলিল। এছাড়া সুশীলনের গ্রাম কমিটির সভাপতি ফিরোজ হোসেনসহ স্থানীয় জনপ্রতিনিধি ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

সভায় জানানো হয়, দেবহাটা সদর ইউনিয়নে প্রাথমিকভাবে ২০ জন শিশু শিশুশ্রমের সঙ্গে সম্পৃক্ত ছিল বলে শনাক্ত করা হয়। এর মধ্যে ১৭ জন শিশুর পরিবারকে আর্থিক ও বিভিন্ন ধরনের সহযোগিতা প্রদানের মাধ্যমে তাদের পুনরায় বিদ্যালয়ে ফিরিয়ে আনার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
সভায় আরও জানানো হয়, শিশুশ্রম বন্ধে পরিবার ও সমাজের পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধিদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

 

শিশুদের বিদ্যালয়মুখী করতে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে ইউনিয়নের সকল প্রাথমিক বিদ্যালয় ও উচ্চ বিদ্যালয়ের প্রতিটি শ্রেণির একজন করে শিক্ষার্থীকে স্কুল ড্রেস প্রদান করা হবে বলে জানান ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন বকুল।

বক্তারা শিশুশ্রম বন্ধে সামাজিক সচেতনতা বৃদ্ধি, ঝুঁকিপূর্ণ কাজে শিশুদের নিয়োগ না করা এবং প্রতিটি শিশুর শিক্ষা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

 

বিভাগীয় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬, ৫:২৬ অপরাহ্ণ
বিভাগীয় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত

দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলির আলোকে বিভাগীয় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা আজ (রবিবার) দুপুরে খুলনা বিভাগীয় কমিশনারের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। সভায় বিভাগীয় কমিশনার মো: আবদুল্লাহ হারুন সভাপতিত্ব করেন।

সভাপতি বলেন, খুলনা ঘূর্ণিঝড় ও ভূমিকম্প প্রবণ অঞ্চল। সরকারের পাশাপাশি দুর্যোগ মোকাবেলায় এ অঞ্চলের মানুষের জন্য কাজ করবো। দুর্যোগ মোকাবেলায় সমন্বিত উদ্যোগ প্রয়োজন। ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্রগুলো প্রস্তুত রাখতে হবে, একই সাথে জনগণের মধ্যে সচেতনতা বাড়াতেও কার্যক্রম চালাতে হবে।

সভায় অতিরিক্ত বিভাগীয় কমিশনার আবু সায়েদ মো: মনজুর আলম, বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের পরিচালক ডা. মো: মোশাররফ হোসেন, রেঞ্জ ডিআইজি কার্যালয়ের পুুলিশ সুপার মো: সাজ্জাদুর রহমান রাসেল, বিভাগের বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, সিপিপি, স্কাউটস, রোভার স্কাউটসহ কমিটির সদস্যরা অংশ নেন। তথ্যবিবরণী

সাতক্ষীরা সীমান্তে বিজিবির অভিযানে প্রায় তেরো লক্ষ টাকার মাদকসহ চোরাচালানীর মালামাল জব্দ

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬, ৫:২৩ অপরাহ্ণ
সাতক্ষীরা সীমান্তে বিজিবির অভিযানে প্রায় তেরো লক্ষ টাকার মাদকসহ চোরাচালানীর মালামাল জব্দ

পত্রদূত ডেস্ক: রবিবার (০৬ সেপ্টেম্বর ২০২৬) সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়ন এর অধীনস্থ তলুইগাছা, কাকডাঙ্গা ও মাদরা বিওপি এবং ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্প এর টহলদল দায়িত্বপূর্ণ এলাকায় মাদকসহ চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ, মদ ও উইনক্রেক্স সিরাপ আটক করে।

সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়ন জানায়, তলুইগাছা বিওপির আভিযানে নটিজংগল এলাকা হতে ৩ লাখ ৬৩ হাজার টাকার ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ আটক করে। কাকডাঙ্গা বিওপির আভিযানে ভাদিয়ালি হতে ৫০ হাজার ৫০০ টাকার ভারতীয় মদ ও উইনক্রেক্স সিরাপ আটক করে। মাদরা বিওপির আভিযানে বড়ালি হতে ৬ লাখ টাকার ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ আটক করে।

এছাড়াও, ঝাঁউডাঙ্গা বিশেষ ক্যাম্পের আভিযানে কামারবাইসা হতে ২ লাখ ৭০ হাজার টাকার ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ আটক করে। আটক পন্যের সর্বমোট মূল্য ১২ লাখ ৮৩ হাজার ৫০০ টাকা।

বিজিবি আরো জানায়, চোরাকারবারী কর্তৃক বর্ণিত মালামাল শুল্ককর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে পাচার করায় জব্দ করা হয়। এভাবে ভারতীয় দ্রব্য সামগ্রী চোরাচালানের কারণে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্থ হবার পাশাপাশি দেশ উল্লেখযোগ্য রাজস্ব আয় হতে বঞ্চিত হচ্ছে। দেশের রাজস্ব ফাঁকি রোধ করে স্থানীয় শিল্প বিকাশে বিজিবি’র এরূপ দেশপ্রেমিক ও জনস্বার্থে পরিচালিত অভিযানে উপস্থিত স্থানীয় জনগন সাধুবাদ জ্ঞাপন করে এ ধরণের অভিযান অব্যাহত রাখার জন্য অনুরোধ করেন।