রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩

সাতক্ষীরা জেলা আইন-শৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ১৪ জুন, ২০২৬, ৫:৫১ অপরাহ্ণ
সাতক্ষীরা জেলা আইন-শৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত

পত্রদূত ডেস্ক: সাতক্ষীরা জেলা আইন-শৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়াজনে এ সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মিজ কাউসার আজিজ সভায় সভাপতিত্ব করেন।

সভায় সীমান্তে পুশইন বন্ধে বিজিবির কঠোর অবস্থান বজায় রাখা,বাস টার্মিনাল স্থানান্তর, যানজট নিরসনে বাস থামার স্থান চিহিৃতকরণ, মাদকবিরোধী অভিযান জোরদারকরণ, সুন্দরবনে জলদস্যুদের বিরুদ্ধে অভিযান জোরদারকরণ, সরকারি খাস জমি উদ্ধার, অনলাইন জুয়া ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের তৎপরতা বন্ধে পুলিশী ব্যবস্থা জোরদারকরণসহ বিভিন্ন বিষয়ে আলোচনা ও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় পুলিশ সুপার আবু সালেহ মো: আশরাফুল আলম, সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল কাজী আশিকুর রহমান, সিভিল সার্জন আব্দুস সালাম, জেলা বিএনপির আহবায়ক রহমতুল্লাহ পলাশ, যুগ্ম আহবায়ক ড. মনিরুজ্জামান, জেলা জামায়াতের আমীর শহীদুল ইসলাম মুকুল, প্রেসক্লাবের সভাপতি আবুল কাসেম প্রমুখ বক্তব্য রাখেন।

Ads small one

যেভাবে গ্রেফতার হলেন বেনজীর আহমেদ

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ১৪ জুন, ২০২৬, ১১:৫২ অপরাহ্ণ
যেভাবে গ্রেফতার হলেন বেনজীর আহমেদ

দুর্নীতি ও অর্থপাচারসহ বিভিন্ন মামলায় অভিযুক্ত বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ সংযুক্ত আরব আমিরাতে গ্রেফতার হয়েছেন। রবিবার (১৪ জুন) জাতীয় সংসদে বিষয়টি নিশ্চিত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

সংসদে দেওয়া বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, শুক্রবার (১২ জুন) সংযুক্ত আরব আমিরাতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ডাইরেক্টরেট জেনারেল অব ফেডারেল ক্রিমিনাল পুলিশ ও ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো (এনসিবি) আবুধাবি থেকে পাঠানো একটি ই-মেইলের মাধ্যমে বাংলাদেশ সরকারকে এই গ্রেফতারের বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে। বেনজীর আহমেদ বর্তমানে সেখানে পুলিশি হেফাজতে আটক আছেন।

অভিযোগের বিষয়ে মন্ত্রী জানান, বেনজির আহমেদের বিরুদ্ধে দণ্ডবিধির ৪২০, ৪৬৭, ৪৬৮, ৪৭১ ও ১০৯ ধারা, দুর্নীতি প্রতিরোধ আইন ১৯৪৭ এর ৫(২) ধারা, মানি লন্ডারিং প্রতিরোধ আইন ২০১২ এর ৪(২) ও ৪(৩) ধারা এবং বাংলাদেশ পাসপোর্ট অর্ডার ১৯৭৩-এর ১১ ধারায় মামলা বিচারাধীন।

তিনি বলেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর বেনজীর আহমেদকে গ্রেফতারের জন্য পুলিশ ইন্টারপোলের সঙ্গে নিবিড়ভাবে কাজ করেছে। এর পরিপ্রেক্ষিতে গত বছরের ১১ এপ্রিল ইন্টারপোলে আবেদন পাঠানো হয়। পরে আমরা এটি মনিটর করেছি। ইন্টারপোল ২০২৫/২৩৯ নম্বর ফাইল ও ৫৭৪ অব ২০২৫ কন্ট্রোল নম্বরের মাধ্যমে বেনজির আহমেদের প্রতি রেড নোটিশ জারি করে। এ রেড নোটিশের মাধ্যমে ইন্টারপোল কর্তৃক সংযুক্ত আরব আমিরাতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে গ্রেফতারের জন্য অনুরোধ করা হয়।

কলারোয়ায় বিএনপি নেতা মাহফুজুর রহমান সাবুর ৫ম মৃত্যুবার্ষিকী পালিত

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ১৪ জুন, ২০২৬, ১১:৫১ অপরাহ্ণ
কলারোয়ায় বিএনপি নেতা মাহফুজুর রহমান সাবুর ৫ম মৃত্যুবার্ষিকী পালিত

কলারোয়া প্রতিনিধি: কলারোয়ায় বিএনপি নেতা প্রয়াত মাহফুজুর রহমান সাবুর ৫ম মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে। রোববার আছরের নামাজের পর কলারোয়া পৌরসভাধীন ঝিকরা জামে মসজিদে প্রয়াত মাহফুজুর রহমান সাবুর বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়ানুষ্ঠান অনুষ্ঠিত হয়।

 

শেখ হাসিনার গাড়িবহর মামলায় কারাগারে একপ্রকার বিনা চিকিৎসায় মৃত্যুবরণকারী নেতা মাহফুজুর রহমান সাবুর স্মৃতিচারণ করে দোয়ানুষ্ঠানপূর্ব বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন মরহুমের বড় ভাই সাবেক পৌর কাউন্সিলর মাগফুর রহমান রাজু, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রকিব মোল্লা, সাবেক সাংগঠনিক সম্পাদক শেখ তামিম আজাদ মেরিন, পৌর বিএনপির সাবেক সহ-সভাপতি আখলাখুর রহমান শেলী, সাবেক সাংগঠনিক সম্পাদক গোলাম রসুল, উপজেলা যুবদলের আহ্বায়ক মেয়ে হাকিম সবুজ, পৌর যুবদলের আহ্বায়ক আব্দুল মজিদ, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন খোকন, যুবদল নেতা আলতাফ হোসেন, আশরাফুজ্জামান বাবু, মরহুমের ভাই মজনুর রহমান ও কলারোয়া প্রেসক্লাবের আহবায়ক তাওফিকুর রহমান সঞ্জু। আরও উপস্থিত ছিলেন কলারোয়া রিপোর্টার্স ক্লাবের সভাপতি মোস্তাক হোসেন, প্রেসক্লাবের যুগ্ম আহ্বায়ক এমএ সাজেদ, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শেখ জুলফিকারুজ্জামান জিল্লু, এনটিভি ও সমকাল প্রতিনিধি কেএম আনিছুর রহমান, মরহুমের পুত্র ছাত্রদল নেতা কাইফুর রহমান সৈকত, ছাত্রদল নেতা আকিবুর রহমান আকিবসহ মহল্লাবাসী মুসল্লিগণ।

 

প্রয়াত মাহফুজুর রহমান সাবুর বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়ানুষ্ঠান পরিচালনা করেন হাফেজ মাহবুবুর রহমান।

 

 

 

 

ক্রিকেটার নাঈমকে একা থাকতে নিষেধ, চলে গেলেন ঢাকায়

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ১৪ জুন, ২০২৬, ১১:৫০ অপরাহ্ণ
ক্রিকেটার নাঈমকে একা থাকতে নিষেধ, চলে গেলেন ঢাকায়

পিটিয়ে থানায় নেওয়া এবং থানায় হেনস্তার ঘটনার পর থেকে বিষণ্নতায় ভুগছেন জাতীয় দলের ক্রিকেটার নাঈম হাসান। শনিবার (১৩ জুন) সন্ধ্যায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) দুই চিকিৎসক নাঈমকে দেখতে যান তার বাড়িতে। তারা নাঈমের সঙ্গে কথা বলেন। বিষণ্নতা কাটাতে নাঈমকে একা না রাখতে পরামর্শ দিয়েছেন তারা। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী রবিবার (১৪ জুন) বিকাল সাড়ে ৪টায় ঢাকার উদ্দেশে রওনা দেন। বিকালে নাঈম হাসানের বড় ভাই কামরুল আলম  এসব তথ্য নিশ্চিত করেছেন।

কামরুল আলম বলেন, ‘ঘটনার পর থেকে নাঈম হাসান বিষণ্নতায় ভুগছেন। তার বিষণ্নতা কাটাতে পরিবারের সদস্য এবং আত্মীয়-স্বজন চেষ্টা করেছেন। বিসিবির চিকিৎসক তাকে একা রাখতে নিষেধ করেছেন। একা থাকলে তার সঙ্গে ঘটে যাওয়া ঘটনাগুলো মনে পড়বে। তখন মানসিক যন্ত্রণায় ভোগবেন। এ কারণে একা থাকতে মানা করেছেন চিকিৎসক।’

তিনি আরও জানান, নাঈম আজ বিকাল সাড়ে ৪টায় বিমানে ঢাকায় চলে গেছেন। সেখানে অন্যান্য খেলোয়াড়ের সঙ্গে থাকলে বিষণ্নতা কেটে যাবে। এজন্য চিকিৎসকের পরামর্শে ঢাকায় পাঠানো হয়েছে।

কামরুল আলম আরও বলেন, ‘আমার পরিবারের সঙ্গে যে ঘটনা ঘটেছে, তা সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচারের দাবি জানাচ্ছি। খুলশী থানার ওসিকে প্রত্যাহার করা হয়েছে বলে শুনেছি। শুধু প্রত্যাহার করলে হবে না। এ ঘটনায় ওসির সম্পৃক্ততা থাকলে তাকেও আইনের আওতায় আনতে হবে।’

নাঈম হাসান শুক্রবার রাতে থানায় সাংবাদিকদের জানান, রাতের ফ্লাইটে ঢাকা থেকে চট্টগ্রাম বিমানবন্দরে নামেন তিনি। সেখান থেকে অটোরিকশায় বাসার উদ্দেশে রওনা হন। এক্সপ্রেসওয়ে থেকে নামার সময় লালখান বাজার এলাকায় পুলিশ অটোরিকশাটিকে থামার সংকেত দেয়। এরপর চালকের কাছ থেকে গাড়ির কাগজপত্র নিয়ে নেয়। পরে গাড়ি থেকে নামিয়ে নাঈম হাসানকে লাঠি ও পাইপ দিয়ে মারধর করেন খুলশী থানার উপপরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম ও পুলিশের সোর্স সোহেল। একপর্যায়ে একটি অটোরিকশায় করে নাঈমকে থানায় নিয়ে যাওয়া হয়। সেখানেও হেনস্তা করা হয়েছে। পরে বিসিবির কর্মকর্তাদের হস্তক্ষেপে থানা থেকে ছাড়া পান নাঈম।

এ ঘটনায় সাময়িক বরখাস্ত হয়েছেন দুই পুলিশ সদস্য। তারা হলেন- খুলশী থানার এসআই শফিকুল ইসলাম ও কনস্টেবল মো. রাসেল চৌধুরী। এর আগে শুক্রবার রাতেই তাদের খুলশী থানা থেকে প্রত্যাহার করে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) দামপাড়া পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়। এ ঘটনায় পুলিশের সোর্স সোহেলকেও আটক করা হয়েছে বলে জানিয়েছেন সিএমপি কমিশনার। শনিবার রাতে খুলশী থানার ওসি মো. আরিফুর রহমানকে থানা থেকে প্রত্যাহার করা হয়েছে। ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করেছে সিএমপি।