সাতক্ষীরা সদর ইউএনও অর্ণব দত্তকে জনতা ব্যাংকের বিদায় সংবর্ধনা
module: a; hw-remosaic: 0; touch: (0.41203704, 0.41203704); modeInfo: ; sceneMode: Night; cct_value: 4671; AI_Scene: (-1, -1); aec_lux: 294.82007; hist255: 0.0; hist252~255: 0.0; hist0~25: 0.0;
নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অর্ণব দত্তকে বিদায় সংবর্ধনা দিয়েছে জনতা ব্যাংক সাতক্ষীরা সদর উপজেলা শাখা। শুক্রবার সন্ধ্যায় সদর উপজেলা ডিজিটাল হলরুমে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. শরিফুল ইসলাম, জনতা ব্যাংক সদর উপজেলা শাখার ব্যবস্থাপক মো. শাহিনুর রহমান, সহকারী ব্যবস্থাপক প্রাণকৃষ্ণ মল্লিক, নেপাল চন্দ্র সরকার, সাত্যকি ঘোষ, মল্লিক সাদিকুর রহমান, রামকৃষ্ণ মণ্ডল, কাজী হাসিবুর রশিদ, ফাতেমা খাতুন, গোলাম মোস্তফা, শাহিন আলম, আব্দুর রব ও মোখলেসুর রহমানসহ ব্যাংকের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী।
বিদায়ী বক্তব্যে ইউএনও অর্ণব দত্ত বলেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকে জনতা ব্যাংক তাঁকে সার্বিক সহযোগিতা করেছে। বিশেষ করে নির্বাচনের সময় সাতক্ষীরায় যোগদানের পর ব্যাংকটি তাঁকে প্রয়োজনীয় ব্যাংকিং সেবা দিয়েছে।
তিনি আরও বলেন, ইমাম ও মুয়াজ্জিনদের ভাতা প্রদানের সময় শনিবার সাপ্তাহিক ছুটি থাকা সত্ত্বেও ব্যাংক কর্তৃপক্ষ ঢাকার সঙ্গে যোগাযোগ করে শাখা খোলা রেখে উপজেলা প্রশাসনকে সেবা দিয়েছে। এ জন্য তিনি ব্যাংকের ব্যবস্থাপকসহ সব কর্মকর্তা-কর্মচারীর প্রতি কৃতজ্ঞতা জানান। ভবিষ্যতেও উপজেলা প্রশাসনের সঙ্গে ব্যাংকের সহযোগিতার এ ধারা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন তিনি।












