বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

সাতক্ষীরা সীমান্তে বিজিবির অভিযানে লক্ষাধিক টাকার ভারতীয় মালামাল আটক

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬, ৭:৩৩ অপরাহ্ণ
সাতক্ষীরা সীমান্তে বিজিবির অভিযানে লক্ষাধিক টাকার ভারতীয় মালামাল আটক

পত্রদূত ডেস্ক: মঙ্গলবার (০৪ আগস্ট ২০২৬) সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়ন এর অধীনস্থ কাকডাঙ্গা বিওপির টহলদল দায়িত্বপূর্ণ এলাকায় চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ভারতীয় ঔষধ আটক করে।

সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়ন জানায়, কাকডাঙ্গা বিওপির আভিযানে কলারোয়া থানার কেড়াগাছি হতে ১ লাখ ৪০ হাজার টাকার ভারতীয় ঔষধ আটক করে।

বিজিবি আরো জানায়, চোরাকারবারী কর্তৃক বর্ণিত মালামাল শুল্ককর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে পাচার করায় জব্দ করা হয়। এভাবে ভারতীয় দ্রব্য সামগ্রী চোরাচালানের কারণে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্থ হবার পাশাপাশি দেশ উল্লেখযোগ্য রাজস্ব আয় হতে বঞ্চিত হচ্ছে।

 

দেশের রাজস্ব ফাঁকি রোধ করে স্থানীয় শিল্প বিকাশে বিজিবি’র এরূপ দেশপ্রেমিক ও জনস্বার্থে পরিচালিত অভিযানে উপস্থিত স্থানীয় জনগন সাধুবাদ জ্ঞাপন করে এ ধরণের অভিযান অব্যাহত রাখার জন্য অনুরোধ করেন।

Ads small one

কলারোয়ায় ৪৬ ম-পে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা সম্পন্ন

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২১ অক্টোবর, ২০২৬, ১০:২০ অপরাহ্ণ
কলারোয়ায় ৪৬ ম-পে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা সম্পন্ন

কলারোয়া প্রতিনিধি: উৎসবমুখর, আনন্দঘন ও শান্তিপূর্ণ পরিবেশে কলারোয়া উপজেলার ৪৬টি পূজাম-পে শারদীয় দুর্গাপূজা সম্পন্ন হয়েছে। বুধবার বিজয়া দশমীতে পূজা-অর্চনা, দেবীকে সিঁদুর দিয়ে বরণ, সিঁদুর খেলা ও প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হয় বাঙালি হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব।

বুধবার সকালে দশমী বিহিত পূজা ও দর্পণ বিসর্জনের মধ্য দিয়ে দিনের আনুষ্ঠানিকতা শুরু হয়। পরে দেবীকে সিঁদুর দিয়ে বরণ, সিঁদুর খেলা ও অন্যান্য ধর্মীয় আচার-অনুষ্ঠান শেষে সন্ধ্যার পর প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে ছয় দিনব্যাপী এ উৎসবের সমাপ্তি ঘটে। গত শুক্রবার মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হয়েছিল শারদীয় দুর্গোৎসব। এবার মহাসপ্তমীর তিথি দুই দিনে পড়ায় উৎসবের আনুষ্ঠানিকতা ছয় দিনব্যাপী চলে।

এবারের দুর্গোৎসবে দর্শনার্থীদের অন্যতম আকর্ষণ ছিল কলারোয়া পৌরসভার উত্তর মুরারিকাটি পালপাড়ায় সাদা তিল দিয়ে সাজানো দুর্গাপ্রতিমা এবং দক্ষিণ মুরারিকাটি কাঠের পুলসংলগ্ন পূজাম-পে চুমকি দিয়ে নির্মিত প্রতিমা। ব্যতিক্রমী সাজসজ্জার এসব প্রতিমা দেখতে দূরদূরান্ত থেকে ভক্ত ও দর্শনার্থীরা ভিড় করেন।

উত্তর মুরারিকাটি পূজাম-পের দীপঙ্কর পাল ও দক্ষিণ মুরারিকাটি পূজাম-পের নির্মল ম-ল জানান, অন্যান্য বছরের তুলনায় এবার তাঁদের ম-পে প্রতিমা দর্শনার্থীর সংখ্যা ছিল অনেক বেশি।
দুর্গোৎসবের ছয় দিনে বিভিন্ন পূজাম-প পরিদর্শন ও স্থানীয়দের সঙ্গে মতবিনিময় করেন খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) আবু সায়েদ মো. মনজুর আলম, সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক ও সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব, সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ ইজ্জত উল্লাহ, সাতক্ষীরার পুলিশ সুপার আবু সালেহ মো. আশরাফুল আলম, কলারোয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক আরিফুল ইসলাম এবং কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান। এ সময় বিভিন্ন পূজাম-পে আর্থিক সহায়তাও প্রদান করা হয়।

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের কলারোয়া উপজেলা শাখার সভাপতি প্রকাশ চন্দ্র হালদার ও সাধারণ সম্পাদক দেবাশীষ দাস (দেবু) জানান, জেলা পরিষদ প্রশাসক ও সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব উপজেলার ৪৬টি পূজাম-প পরিদর্শনের পাশাপাশি ব্যক্তিগত উদ্যোগে আর্থিক সহায়তা প্রদান করেন। এ ছাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুল ইসলাম কলারোয়া পৌরসভার আটটি পূজাম-পের প্রতিটিতে পাঁচ হাজার টাকা করে অনুদান দেন।

কল্যাণ ফ্রন্টের এ দুই নেতা বলেন, সম্প্রীতি ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে উপজেলার সব পূজাম-পে দুর্গাপূজা উদযাপিত হয়েছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো থাকায় পূজাম-পগুলোতে নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হয়েছে। সর্বোপরি, সর্বস্তরের মানুষের আন্তরিক সহযোগিতা ও ভালোবাসায় আনন্দঘন পরিবেশে এবারের দুর্গোৎসব সম্পন্ন হয়েছে।

প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুসরণ করে কাজ করে যাচ্ছি: বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২১ অক্টোবর, ২০২৬, ১০:১৬ অপরাহ্ণ
প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুসরণ করে কাজ করে যাচ্ছি: বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী

পত্রদূত ডেস্ক: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা অনুসরণ করে যশোর জেলা বিএনপি কার্যালয়ে সৌরবিদ্যুৎ চালু করা হলো। এ সোলার প্যানেল চালুর পরিপ্রেক্ষিতে অন্যান্য রাজনৈতিক দলগুলো আগ্রহী হবে এবং কার্যালয়গুলো সৌরবিদ্যুতের আওতায় আসবে বলে তিনি আশা প্রকাশ করেন।

প্রতিমন্ত্রী বুধবার দুপুরে যশোর জেলা বিএনপির কার্যালয়ে সোলার প্যানেল উদ্বোধন শেষে গণমাধ্যমকর্মীদের ব্রিফকালে এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, আমরা প্রাথমিকভাবে দুই কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন সোলার প্যানেল স্থাপন করেছি। ভবিষ্যতে এর পরিধি বৃদ্ধি করা হবে। এখান থেকে যেটুকু বিদ্যুৎ উৎপাদন হবে তা চাহিদার তুলনায় যথেষ্ট। চাহিদা শেষে অবশিষ্ট বিদ্যুৎ আমরা জাতীয় গ্রিডে সরবরাহ করতে সক্ষম হব। সরকার আশা করছে, দেশে আগামী গ্রীষ্মের আগে ন্যূনতম তিন থেকে চার হাজার মেগাওয়াট বিদ্যুৎ সৌরবিদ্যুতের মাধ্যমে উৎপাদন করতে সক্ষম হবে।

জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।
সকালে প্রতিমন্ত্রী শারদীয় দুর্গোৎসবের শেষ দিনে যশোরের বিভিন্ন পূজাম-প পরিদর্শন এবং দশমিতে প্রতিমা বিসর্জনের প্রস্তুতিমঞ্চ পরিদর্শন করেন।

 

কলারোয়া ও তালায় শতাধিক পূজাম-প পরিদর্শন করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২১ অক্টোবর, ২০২৬, ১০:১২ অপরাহ্ণ
কলারোয়া ও তালায় শতাধিক পূজাম-প পরিদর্শন করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব

তালা ও কলারোয়া প্রতিনিধি: পূজার শেষ দিনে সাতক্ষীরার কলারোয়া উপজেলায় ১৫টি পূজাম-প পরিদর্শন করেছেন জেলা পরিষদের প্রশাসক, সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নেতা হাবিবুল ইসলাম হাবিব। ১৭ থেকে ২১ অক্টোবর পর্যন্ত টানা পাঁচ দিনে তাঁর নিজ নির্বাচনী এলাকা তালা ও কলারোয়ায় ২৫২টি মন্দিরের মধ্যে প্রায় ১০০টি পূজাম-প পরিদর্শন করেন তিনি। এ ছাড়া জেলার অন্যান্য অঞ্চলের আরও প্রায় ২০টি পূজাম-প পরিদর্শন করেন।

২১ অক্টোবর সকাল সাড়ে ৯টায় নাঙ্গলঝাড়া ইউনিয়নের খাশপুর পূজাম-প পরিদর্শনের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু করেন তিনি। পরে চন্দনপুর, কেরালকাতা ও কুশডাঙ্গা ইউনিয়নের বিভিন্ন পূজাম-প পরিদর্শন করেন।

পরিদর্শনকালে তিনি সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা বিনিময় করেন এবং পূজার সার্বিক আয়োজন, পরিবেশ ও নিরাপত্তাব্যবস্থার খোঁজখবর নেন। এ সময় পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ ও উপস্থিত ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করেন তিনি।

হাবিবুল ইসলাম হাবিব বলেন, “এ বছর সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা সফলভাবে সম্পন্ন হয়েছে। দুর্গোৎসব নিরাপদ ও শান্তিপূর্ণভাবে উদযাপনে আমরা সব সময় সার্বক্ষণিক আপনাদের পাশে ছিলাম এবং আগামীতেও থাকব।”

তিনি আরও বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপন করতে হবে। এ সময় তিনি এলাকার মানুষের কাছে দোয়া ও সহযোগিতা কামনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা বিএনপির মুখপাত্র অধ্যক্ষ রইস উদ্দিন, চন্দনপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ফজলুর রহমান, সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান মন্টু, ইউনিয়ন যুবদলের সদস্যসচিব শফিকুল ইসলাম শফি, কেরালকাতা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, উপজেলা বিএনপির প্রচার সম্পাদক আব্দুর রাজ্জাক, চেয়ারম্যান প্রার্থী রাজু হোসেন, কুশডাঙ্গা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, বিএনপি নেতা আব্দুস সাত্তার, স্বেচ্ছাসেবক দলনেতা মুসা কারিম, মামুন কবির, যুবনেতা ইসারুল, বিএনপি নেতা আবদুস সালাম মধু, সাংবাদিক মারুফ হুসাইনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ।

এর আগে তালা উপজেলায় তিন দিনে ৭০টি পূজাম-প পরিদর্শন করেন হাবিবুল ইসলাম হাবিব। ১৭, ১৯ ও ২০ অক্টোবর উপজেলার বিভিন্ন ইউনিয়নের এসব পূজাম-প পরিদর্শনকালে তিনি সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং প্রতিটি পূজাম-পের কর্তৃপক্ষকে নিজস্ব উদ্যোগে ৫ হাজার টাকা করে আর্থিক অনুদান প্রদান করেন। ২০ অক্টোবর বিকেল থেকে খলিলনগর ইউনিয়নের বিভিন্ন পূজাম-প পরিদর্শনের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু করেন তিনি।

 

পরে তালা সদর, তেঁতুলিয়া, কুমিরা ও সরুলিয়া ইউনিয়নের বিভিন্ন পূজাম-প পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি পূজার সার্বিক আয়োজন, পরিবেশ ও নিরাপত্তাব্যবস্থার খোঁজখবর নেন এবং স্থানীয়দের সঙ্গে মতবিনিময় করেন। পরিদর্শন শেষে তিনি প্রতিটি পূজাম-প কর্তৃপক্ষের হাতে তাঁর নিজস্ব তহবিল থেকে ৫ হাজার টাকা করে অনুদান তুলে দেন।

এ সময় উপস্থিত ছিলেন তালা উপজেলা বিএনপির সভাপতি মৃণাল কান্তি রায়, সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম, সিনিয়র সহসভাপতি শেখ গোলাম মোস্তফা, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক অধ্যাপক মোশারফ হোসেন, খলিলনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রণব ঘোষ বাবলু, বিএনপি নেতা আবুল কালাম বিশ্বাস, মাস্টার শাহাদাত হোসেন, শেখ জিল্লুর রহমান, তেঁতুলিয়া বিএনপির সভাপতি আবুল হোসেন, কুমিরা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক রবিউল ইসলাম, তালা প্রেসক্লাবের সভাপতি সেলিম হায়দার, সাধারণ সম্পাদক জোয়ারদার ফারুক হোসেন, বিএনপি নেতা রেজাউল ইসলাম রেজা, যুবদল নেতা আব্দুল করিম, সাংবাদিক আসাদুজ্জামান রাজু, ছাত্রদল নেতা রিপন হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ।