মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩

সুড়ঙ্গ থেকে ধরা পড়া ব্যবসায়ী ববির স্বামী? মুখ খুললেন নায়িকা

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬, ১০:৪৭ অপরাহ্ণ
সুড়ঙ্গ থেকে ধরা পড়া ব্যবসায়ী ববির স্বামী? মুখ খুললেন নায়িকা

সম্প্রতি নিজের ব্যক্তিগত জীবন এবং বিয়ের তথাকথিত গুঞ্জন নিয়ে বিনোদন পাড়ায় ছড়িয়ে পড়া মিথ্যা অপপ্রচার ও গুজবের বিরুদ্ধে সরাসরি কড়া জবাব দিয়েছেন চিত্রনায়িকা ইয়ামিন হক ববি।

গত ২২ জুন এফডিসিতে উপস্থিত হয়ে গণমাধ্যমের সামনে নিজের অবস্থান পরিষ্কার করে ববি স্পষ্ট ভাষায় জানান, ক্যারিয়ারে কাজের বাইরে অন্য কোনও ফালতু বিষয় নিয়ে বা সস্তা উপায়ে কখনও ভাইরাল হওয়ার চেষ্টা তিনি করেননি এবং এ ধরনের অনাকাঙ্ক্ষিত আলোচনা তিনি ভীষণ অপছন্দ করেন।

প্রসঙ্গত, প্রতারণা ও অর্থ আত্মসাতের একাধিক মামলায় দীর্ঘদিন পলাতক থাকার পর সম্প্রতি রাজধানীর গুলশান এলাকার একটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে মির্জা আবুল বাশার মামুন নামের এক ব্যবসায়ীকে পুলিশ গ্রেফতার করে।

তল্লাশির একপর্যায়ে বাথরুমের দেয়ালের পেছনে বিশেষ কায়দায় তৈরি গোপন সুড়ঙ্গ থেকে তাকে আটক করা হয়। ব্যবসায়ী মামুন গ্রেফতার হওয়ার পরপরই বেশ কিছু গণমাধ্যমে ববিকে তার ‘স্ত্রী’ বা ‘কথিত স্ত্রী’ হিসেবে উল্লেখ করে খবর ছড়ানো হয়, যার পরিপ্রেক্ষিতেই এই সংবাদ সম্মেলনের আয়োজন করেন নায়িকা।

ছড়িয়ে পড়া কিছু ছবির ব্যাখ্যা দিয়ে সংবাদ সম্মেলনে ববি বলেন, “সংশ্লিষ্ট ব্যক্তির সাথে তার পরিচয় এবং যোগাযোগ ছিল সম্পূর্ণ পেশাদারি। তিনি একজন শিল্পী হিসেবে যখন কোথাও আমন্ত্রিত হন বা কোনও অফিসে যান, তখন সম্মান জানিয়ে তাকে প্রধান চেয়ারে বসতে দেওয়া হয় এবং উপহার দেওয়া হয়।

সেই সাধারণ ছবিগুলো ব্যবহার করে এখন ভুল ব্যাখ্যা দেওয়া হচ্ছে। ওই ব্যক্তি মূলত তার অভিনীত একটি চলচ্চিত্রের আংশিক প্রযোজক বা প্রমোশনের সাথে যুক্ত ছিলেন এবং ব্র্যান্ড প্রমোটার হিসেবে কাজের চুক্তি অনুযায়ীই তাদের মধ্যে সাধারণ যোগাযোগ হয়েছিল।”

ববি স্পষ্ট করে বলেন, বাইরে থেকে একজন শিল্পী হিসেবে যতটুকু দেখা যায় তারা সেটুকুই জানেন, কিন্তু ভেতরে ভেতরে একজন মানুষ আসলে বাস্তবে কী বা কেমন, তা আগে থেকে জানা তাদের পক্ষে কোনোভাবেই সম্ভব নয়।

নিজেদের হাইলাইট করতে বা স্বার্থ হাসিলে অনেকেই বাইরে ববির সাথে দীর্ঘদিনের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে বলে অপপ্রচার চালায় উল্লেখ করে তীব্র ক্ষোভ প্রকাশ করেন এই নায়িকা।

তিনি সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে ঘোষণা দেন, যদি কেউ তার সাথে ওই ব্যক্তির কোনও ধরনের আইনি বা বিয়ের সম্পর্কের বৈধ কাগজপত্র বা তথ্য-প্রমাণ দেখাতে পারেন, তবে তিনি যা চাইবেন তা-ই করতে প্রস্তুত আছেন।

কোনও তথ্য-প্রমাণ ছাড়া শুধু মুখের কথায় বা একটি সাধারণ ছবি দিয়ে এমন মিথ্যা রটানোর কোনও ভিত্তি নেই দাবি করে ববি সবাইকে এ ধরনের বিভ্রান্তিকর ও ভিত্তিহীন সংবাদ ছড়ানো থেকে বিরত থাকার আহ্বান জানান।

Ads small one

অর্ধ-বার্ষিক ও প্রাক-নির্বাচনি পরীক্ষার তারিখ পেছাল

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২৪ জুন, ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ণ
অর্ধ-বার্ষিক ও প্রাক-নির্বাচনি পরীক্ষার তারিখ পেছাল

নিজস্ব প্রতিনিধি: মাধ্যমিক স্তরের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ২০২৬ শিক্ষাবর্ষের অর্ধ-বার্ষিক ও প্রাক-নির্বাচনি পরীক্ষার সময়সূচি পরিবর্তন করা হয়েছে। অনিবার্য কারণবশত পূর্বনির্ধারিত তারিখ পরিবর্তন করে নতুন এই সময়সূচি ঘোষণা করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)।

মঙ্গলবার (২৩ জুন) মাউশির মাধ্যমিক শাখার পরিচালক অধ্যাপক মো. সাখাওয়াত হোসেন খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শিক্ষা মন্ত্রণালয়ের গত ২০ মে’র প্রজ্ঞাপন অনুযায়ী এই পরীক্ষা আগামী ২৮ জুন ২০২৬ (রবিবার) থেকে শুরু হয়ে ১৩ জুলাই ২০২৬ (সোমবার) পর্যন্ত চলার কথা ছিল। তবে অনিবার্য কারণবশত তা পরিবর্তন করা হয়েছে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১ জুলাই ২০২৬ (বুধবার) থেকে এই পরীক্ষা শুরু হবে। আর পরীক্ষা শেষ হবে ১৬ জুলাই ২০২৬ (বৃহস্পতিবার)।

দেশের সকল সরকারি ও বেসরকারি নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক এবং স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ও প্রধান শিক্ষকদের এই নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর।

 

 

 

 

 

নিউরোসায়েন্সেস হাসপাতালে চিকিৎসাধীন ছাত্র জাহিদ, খোঁজ নিলেন স্বাস্থ্যমন্ত্রী

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২৪ জুন, ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ণ
নিউরোসায়েন্সেস হাসপাতালে চিকিৎসাধীন ছাত্র জাহিদ, খোঁজ নিলেন স্বাস্থ্যমন্ত্রী

পাটকেলঘাটা প্রতিনিধি: খুলনা নর্থ ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী মো. নাঈমুর রহমান (জাহিদ) বিরল ও জটিল স্নায়ুরোগ ‘জিবিএস’ (গিলিয়ান-বার সিন্ড্রোম)-এ আক্রান্ত হয়ে ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে চিকিৎসাধীন। বর্তমানে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) তাঁর চিকিৎসা চলছে।

পারিবারিক সূত্রে জানা গেছে, সাতক্ষীরার পাটকেলঘাটা থানার হরিশপুর গ্রামের সোহরাব সরদারের একমাত্র ছেলে নাঈমুর রহমান গত ১৯ জুন আকস্মিক এই রোগে আক্রান্ত হন। প্রথমে তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার উন্নতি না হওয়ায় খুলনা গাজী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। পরে নিউরোমেডিসিন বিশেষজ্ঞ চিকিৎসক এম এ আউয়ালের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য জাহিদকে দ্রুত ঢাকা নিউরোসায়েন্সেস হাসপাতালে এনে আইসিইউতে ভর্তি করা হয়।

মেধাবী এই শিক্ষার্থীর আকস্মিক গুরুতর অসুস্থতার খবর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে সহপাঠী ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগের সৃষ্টি হয়। জাহিদের অসুস্থতার খবর পেয়ে দুপুরে সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী নিজে হাসপাতালে যান। তিনি চিকিৎসাধীন জাহিদের শয্যাপাশে কিছু সময় কাটান এবং তাঁর চিকিৎসার খোঁজখবর নেন। একই সঙ্গে শিক্ষার্থীর সুচিকিৎসা নিশ্চিত করতে হাসপাতালের চিকিৎসকদের প্রয়োজনীয় নির্দেশনা দেন তিনি।

 

 

 

তালায় দলিত’র প্রকল্প অবহিতকরণ সভা

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২৪ জুন, ২০২৬, ১২:৩৮ পূর্বাহ্ণ
তালায় দলিত’র প্রকল্প অবহিতকরণ সভা

‎তালা প্রতিনিধি: ‎তালায় বেসরকারি সংস্থা দলিত’র ইনক্লুসিভ ডিজিটাল পাথওয়েজ ফর ডিজঅ্যাডভান্টেজড ভালনারেবল কমিউনিটি প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। দলিত’র আয়োজনে এবং দাতা সংস্থা ফান্ডাজিঅন সানজিনো- ইতালির সহযোগীতায় অনুষ্ঠিত অবহিতকরণ সভায় সভাপতিত্ব করেন, দলিত’র হেড অব প্রোগ্রাম (ইনক্লুশন এন্ড লাইভলিহুড) নিতাই চন্দ্র দাস।

‎প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, তালা উপজেলা নির্বাহী অফিসার জান্নাতুল আফরোজ স্বর্না। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, তালা সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, খেশরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কামরুল ইসলাম লাল্টু, উপজেলা সমবায় কর্মকর্তা মো. রফিকুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা আশুতোষ কুমার বিশ্বাস ও উপজেলা আইসিটি কর্মকর্তা (অঃ দাঃ) মো. শরিফুল ইসলাম।

 

দলিত’র টেকনোলজি এডুকেটের পবিত্র দাস’র সঞ্চালনায় এসময় অন্যান্যের মধ্যে ফাইনান্স ও এডমিন কৃষ্ণ পদ দাস, প্রজেক্ট অফিসার জয়ন্ত কুমার দাস ও কমিউনিটি নারী নেত্রী স্বরসতী দাসসহ ২৭ জন প্রতিনিধি উপস্থিত ছিলেন।

‎সভায় দলিত সংশ্লিষ্ট ইনক্লুসিভ ডিজিটাল পাথওয়েজ ফর ডিজঅ্যাডভান্টেজড ভালনারেবল কমিউনিটি প্রকল্পের মেয়াদ, বাজেট এবং কর্ম পরিকল্পনা উপস্থাপন করা হয়।