ব্রহ্মরাজপুরে ব্যবসায়ী মোখলেসুর রহমানের মায়ের ইন্তেকাল, জানাজা সম্পন্ন
নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর বাজারের স্বনামধন্য ব্যবসায়ী এবং কালেরডাঙ্গা মসজিদের কোষাধ্যক্ষ মো. মোকলেছুর রহমানের গর্ভধারিনী মা আর নেই। রবিবার (১৮ অক্টোবর) সকাল আনুমানিক ৯ টায় বার্ধক্য ও হঠাৎ অসুস্থতাজনিত কারণে তিনি ইন্তেকাল করেন। ইন্নলিল্লাহি-রাজেউন
গতকাল জোহরের নামাজ শেষে কালেরডাঙ্গা মসজিদ প্রাঙ্গণে মরহুমার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
জানাজা পূর্ব সংক্ষিপ্ত স্মৃতিচারণ অনুষ্ঠানে উপস্থিত বক্তব্য রাখেন, সাংবাদিক জি এম মনিরুল ইসলাম মিনি এবং মোঃ আব্দুল বারী। এ সময় আরো উপস্থিত ছিলেন জাময়াতে ইসলামীর উপজেলা সহকারী সেক্রেটারী মাওলানা আ.সবুর, ৯ নং ব্রহ্মরাজপুর ইউনিয়নের বিএনপির মনোনয়ন প্রত্যাশী এডভোকেট মোঃ নুরুল ইসলাম, জামায়াত ইসলামী মনোনীত চেয়ারম্যান প্রার্থী অধ্যাপক মাওলানা আ. ওয়ারেস, ইসলামী আলোচক মাওলানা মনিরুল ইসলাম ফারুকী, ব্রহ্মরাজপুর বাজার এদের ইমাম মাওলানা মোজাম্মেল হক ও কালেরডাঙ্গা জামে মসজিদের ইমাম মাওলানা রফিকুল ইসলামসহ আরো অনেকে।






