বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩
বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩

সুন্দরবন সংরক্ষণে শ্যামনগরে পরিচ্ছন্নতা অভিযান ও বর্জ্য ব্যবস্থাপনার প্রশিক্ষণ

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬, ১২:৩২ পূর্বাহ্ণ
সুন্দরবন সংরক্ষণে শ্যামনগরে পরিচ্ছন্নতা অভিযান ও বর্জ্য ব্যবস্থাপনার প্রশিক্ষণ

সুন্দরবনাঞ্চল (শ্যামনগর) প্রতিনিধি: সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষা ও বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করতে শ্যামনগরে শিক্ষার্থী ও পরিবেশকর্মীদের নিয়ে দিনব্যাপী এক প্রশিক্ষণ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জুলাই) ওয়াইল্ডটিমের আয়োজনে উপজেলার মুন্সিগঞ্জ টাইগার পয়েন্টে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। জিআইজেডের অর্থায়নে সুন্দরবনসংলগ্ন পাঁচটি মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার আর্থ স্কাউট, আর্থমেন্টর এবং প্রতিষ্ঠান প্রধানেরা এতে অংশ নেন। অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য দেন বন বিভাগের সাতক্ষীরা রেঞ্জের মুন্সিগঞ্জ বন টহল ফাঁড়ির ইনচার্জ ফরেস্টার মো. জাহিদ হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. ইদ্রিস হোসেন ও ওয়াইল্ডটিমের সমন্বয়কারী মো. আবু জাফর। প্রশিক্ষণ পরিচালনা করেন ওয়াইল্ডটিমের প্রোগ্রাম অফিসার বায়েজিদ হোসেন ও আলী হুসাইন মুহাম্মদ।
দিনব্যাপী প্রশিক্ষণ মূল্যায়ন শেষে সুন্দরবন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ছাত্রী জাকিয়া জামান ও পোড়াকাটলা দ্বীপায়ন মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রী প্রিয়ংকা রানীকে ‘গোল্ডেন ব্যাজ’ প্রদান করা হয়। এ ছাড়া ১৪ জনকে ‘গোল্ড ব্যাজ’ এবং ২৬ জনকে ‘ব্রোঞ্জ ও সিলভার ব্যাজ’ দেওয়া হয়।

Ads small one

আশাশুনি আলিম মাদ্রাসার সভাপতি হলেন হেদায়েতুল ইসলাম

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬, ১০:৫১ অপরাহ্ণ
আশাশুনি আলিম মাদ্রাসার সভাপতি হলেন হেদায়েতুল ইসলাম

আশাশুনি প্রতিনিধি: আশাশুনি আলিম মাদ্রাসার সভাপতি মনোনয়নসহ এডহক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। প্রতিষ্ঠানটির নতুন সভাপতি মনোনীত হয়েছেন আশাশুনি উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও প্রবীণ রাজনীতিবিদ স ম হেদায়েতুল ইসলাম।

বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড (দাখিল ও আলিম স্তরের বেসরকারি মাদ্রাসার গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি) প্রবিধানমালা, ২০২৫-এর সংশ্লিষ্ট প্রবিধান অনুযায়ী এই কমিটি অনুমোদন দেওয়া হয়।

 

কমিটিতে মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ ড. আবুল হাসানকে সদস্য সচিব, উপজেলা যুবদলের সদস্য সচিব মো. আবু জাহিদ সোহাগকে অভিভাবক সদস্য এবং শেখ রিয়াজুল ইসলামকে সাধারণ শিক্ষক সদস্য মনোনীত করা হয়েছে।

আশাশুনির বুধহাটায় ইউনিয়ন মাল্টি-স্টেকহোল্ডার প্ল্যাটফর্মের প্রশিক্ষণ

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬, ১০:৪৮ অপরাহ্ণ
আশাশুনির বুধহাটায় ইউনিয়ন মাল্টি-স্টেকহোল্ডার প্ল্যাটফর্মের প্রশিক্ষণ

আশাশুনি প্রতিনিধি: আশাশুনি উপজেলার বুধহাটায় ইউনিয়ন মাল্টি-স্টেকহোল্ডার প্ল্যাটফর্মের ট্রেইনার ট্রেনিং (টিওটি) অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল ১০টায় ইউনিয়ন পরিষদ হলরুমে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।

গ্লোবাল অ্যালায়েন্স ফর ইমপ্রুভড নিউট্রিশন (গেইন) ও আশাশুনি উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ আয়োজনে ‘রেইনস’ প্রকল্পের আওতায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বুধহাটা ইউপি চেয়ারম্যান সহকারী অধ্যাপক মাহবুবুল হক ডাবলু।

প্রশিক্ষণ প্রদান করেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আফরোজা আক্তার রুমা ও গেইন প্রজেক্টের প্রজেক্ট কো-অর্ডিনেটর মাহবুবুল আলম। অনুষ্ঠানে সাশ্রয়ী পুষ্টিকর খাবার, প্রাপ্তবয়স্ক মানুষের প্রতিদিনের খাদ্য গ্রহণের পরিমাণ, খাদ্য প্রস্তুতকরণ ও রান্নার সঠিক পদ্ধতি, গর্ভবতী ও স্তন্যদানকারী মায়ের পুষ্টি, শিশু, কিশোর-কিশোরী ও বয়স্কদের পুষ্টির পাশাপাশি পরিষ্কার-পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যকর অভ্যাস বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

বিএনপি নেতা তারিকুল হাসানের দ্রুত সুস্থতা কামনা সাংবাদিক ক্লাবের

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬, ১০:৪৪ অপরাহ্ণ
বিএনপি নেতা তারিকুল হাসানের দ্রুত সুস্থতা কামনা সাংবাদিক ক্লাবের

সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জেলা কমিটির সদস্য মো. তারিকুল হাসান দীর্ঘদিন ধরে অসুস্থ হয়ে চিকিৎসাধীন ছিলেন। সম্প্রতি ঢাকার একটি হাসপাতালে তাঁর হৃদযন্ত্রে সফলভাবে রিং (স্টেন্ট) স্থাপন করা হয়েছে। চিকিৎসা শেষে তিনি বর্তমানে নিজ বাড়িতে ফিরে বিশ্রামে রয়েছেন।

তারিকুল হাসানের শারীরিক অবস্থার খোঁজখবর নিতে তাঁর সঙ্গে সাক্ষাৎ করেছেন সাতক্ষীরা সাংবাদিক ক্লাবের নেতৃবৃন্দ। এ সময় সাংবাদিক ক্লাবের প্রতিনিধিরা তাঁর চিকিৎসা ও শারীরিক অবস্থার বিষয়ে খোঁজ নেন এবং তাঁর দ্রুত সুস্থতা কামনা করেন।

সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সাংবাদিক ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি এসএম মহিদার রহমান, সহসভাপতি জিএম সোহরাব হোসেন, সাধারণ সম্পাদক মীর আবু বকর, সাংগঠনিক সম্পাদক শাহজাহান আলী মিটন, অর্থ সম্পাদক মো. ফিরোজ হোসেন, দপ্তর সম্পাদক মো. হাফিজ, ক্রীড়া সম্পাদক মো. মাসুদ আলী, ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ আবুল হোসেন ও কার্যকরী সদস্য মো. জাকিরুল ইসলাম প্রমুখ।

 

সাংবাদিক ক্লাবের নেতৃবৃন্দ মো. তারিকুল হাসানের দ্রুত ও পূর্ণাঙ্গ আরোগ্য এবং সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া করেন। প্রেসবিজ্ঞপ্তি