রবিবার, ৩১ মে ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
রবিবার, ৩১ মে ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩

স্ট্রংরুমে পোস্টাল ব্যালটে কারসাজির অভিযোগ, নির্বাচন কমিশনে তৃণমূল

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ২ মে, ২০২৬, ৭:২৫ অপরাহ্ণ
স্ট্রংরুমে পোস্টাল ব্যালটে কারসাজির অভিযোগ, নির্বাচন কমিশনে তৃণমূল

কলকাতায় ইভিএম স্ট্রংরুমে পোস্টাল ব্যালটের খাম অবৈধভাবে সরানো ও বাছাইয়ের অভিযোগ তুলে নির্বাচন কমিশনে অভিযোগ জানিয়েছে তৃণমূল কংগ্রেস । এ ঘটনাকে কেন্দ্র করে বিভিন্ন স্থানে বিক্ষোভ ও রাজনৈতিক উত্তেজনা ছড়িয়ে পড়েছে। কলকাতা-ভিত্তিক সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ এ খবর জানিয়েছে।

বিতর্কের কেন্দ্রে রয়েছে কলকাতার ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের স্ট্রংরুম, যেখানে উত্তর ও পূর্ব কলকাতার বেশ কয়েকটি বিধানসভা কেন্দ্রের ভোটিং মেশিন রাখা আছে। তৃণমূল কর্মীদের দাবি, শনিবার ভোর ৪টার দিকে ৮টি ট্রাঙ্ক ভর্তি পোস্টাল ব্যালট সেখানে আনা হয় এবং সেগুলো এমন একটি কক্ষে নেওয়া হয়, যেখানে সিসিটিভি নজরদারি নেই।

তৃণমূলের এক সদস্য বলেন, আমরা দাবি জানিয়ে আসছি যে, ইভিএম ও পোস্টাল ব্যালট যেখানে রাখা আছে তার প্রতিটি ইঞ্চি যেন সিসিটিভি নজরদারির আওতায় থাকে। কিন্তু এই ট্রাঙ্কগুলো সিসিটিভি কভারের বাইরে থাকা একটি কক্ষে নেওয়া হয়েছে। এমনটা কেন হবে?

এ নিয়ে উত্তেজনা ছড়ালে ঘটনাস্থলে পৌঁছান শ্যামপুকুর আসনের বিজেপি প্রার্থী পূর্ণিমা চক্রবর্তী ও তার সমর্থকরা। দুই পক্ষের মধ্যে স্লোগান-পাল্টা স্লোগানের একপর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ হস্তক্ষেপ করে। বিজেপি প্রার্থী পূর্ণিমা চক্রবর্তী অভিযোগ উড়িয়ে দিয়ে বলেন, হারের ভয়ে তৃণমূল কর্মীরা স্ট্রংরুমের বাইরে বিশৃঙ্খলা সৃষ্টি করছে।

এদিকে, উত্তর ২৪ পরগনার বারাসাত সরকারি কলেজের স্ট্রংরুমের বাইরেও একই ধরনের অস্থিরতা লক্ষ্য করা গেছে। তৃণমূল কর্মীদের অভিযোগ, সকালে ১৭ মিনিটের জন্য সিসিটিভি ক্যামেরা বন্ধ ছিল। অশোকনগরের তৃণমূল প্রার্থী নারায়ণ গোস্বামী ঘটনাস্থলে পৌঁছে ভেতরে প্রবেশের দাবি জানান।

বিষয়টি নিয়ে নির্বাচন কমিশনের এক কর্মকর্তা জানান, সিসিটিভি ব্যবস্থা পুরোপুরি সচল ছিল। তিনি বলেন, বাইরের মনিটরের পাওয়ার কেবল বিচ্ছিন্ন হওয়ার কারণে একটি যান্ত্রিক ত্রুটি হয়েছিল। ওই ১৭ মিনিটের ফুটেজ তৃণমূল বা যে কোনও দলের চাহিদামত সরবরাহ করা হবে বলে তিনি জানান।

এদিকে পূর্ব বর্ধমান জেলায় ইভিএম সংরক্ষিত স্থাপনায় দেয়াল টপকে প্রবেশের একটি ভিডিও ছড়িয়ে দেয় বিজেপি। তবে নির্বাচন কমিশন এই দাবি নাকচ করে জানিয়েছে, ভিডিওটি পুরোনো এবং ওই ব্যক্তি সেখানে সিসিটিভি ক্যামেরা ও এসি বসানোর কাজে নিয়োজিত ছিলেন।

Ads small one

সাতক্ষীরায় জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী: দোয়া ও খাদ্য বিতরণ

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ৩১ মে, ২০২৬, ৪:১৪ অপরাহ্ণ
সাতক্ষীরায় জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী: দোয়া ও খাদ্য বিতরণ

সংবাদদাতা: মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, স্বনির্ভর বাংলাদেশের রূপকার এবং বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় দোয়া মাহফিল ও খাদ্য বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৩১ মে ২০২৬) বেলা ১২টায় সাতক্ষীরা শহরের সংগীতা মোড়ে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে অসহায় ও দুস্থ মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ ইফতেখার আলী, সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান অন্যতম যুগ্ম আহ্বায়ক শেখ তারিকুল হাসান, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি সোহেল আহমেদ মানিক, সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক অ্যাডভোকেট কামরুজ্জামান ভূট্টু, সদস্য সচিব শরিফুজ্জামান সজিব, সিনিয়র যুগ্ম আহ্বায়ক প্রভাষক আনোয়ারুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন পাড়, জেলা কৃষক দলের সাবেক আহবায়ক আহসানুল কাদির স্বপন, আসাদুজ্জামান খোকন, মনজুরুল মোর্শেদ মিলন, মহাসিন আলম, শিবলু রহমান, খালিদ হাসান সুমন, মো. রাজিবুল ইসলাম, দপ্তর সম্পাদক সাদ্দাম হোসেন, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক গোলাম সরোয়ার, সদস্য সচিব জাকির হোসেন আফিল, শহর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আলী হাসান খান হাবলু, সদস্য সচিব শেখ আজিজুর রহমান সেলিম, শিমুল, মুকুল, রাজেশ, এডভোকেট জিয়া, ইসমাইল হোসেন নিরব, রাব্বি, মুকুলসহ জেলা ও বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।

বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কর্মময় জীবন, স্বাধীনতা সংগ্রামে তাঁর অবদান এবং দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় তাঁর ভূমিকার কথা স্মরণ করেন। একই সঙ্গে তাঁর আদর্শ ও দেশপ্রেম নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠান শেষে দেশ, জাতি ও দলের সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

 

শ্যামনগরে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহত

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ৩১ মে, ২০২৬, ৪:০৩ অপরাহ্ণ
শ্যামনগরে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহত

পত্রদূত ডেস্ক: সাতক্ষীরার শ্যামনগরে মোটরসাইকেলের ধাক্কায় আনছার আলী মোড়ল (৯২) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেল চালকসহ দুই যুবককে আটক করেছে পুলিশ। শনিবার (৩০ মে) সন্ধ্যা ৭টার দিকে শ্যামনগর-কাশিমাড়ী সড়কের শংকরকাটি জেলেপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আনছার আলী মোড়ল উপজেলার কাশিমাড়ী ইউনিয়নের শংকরকাটি এলাকার মৃত একিম আলী মোড়লের ছেলে।

আটককৃতরা হলেন, কাশিমাড়ী ইউনিয়নের শহীদুল্লাহর ছেলে সোহেল রানা বাবু (১৭) এবং একই এলাকার আব্দুল হামিদের ছেলে সেলিম হোসেন (১৭)।

নিহতের ছেলে নূর হোসেন ও প্রত্যক্ষদর্শীরা জানান, আনছার আলী মোড়ল স্থানীয় মসজিদে মাগরিবের নামাজ আদায় করে বাজারের দোকান থেকে চা খেয়ে বাড়ি যাচ্ছিলেন। এ সময় শ্যামনগর সদর থেকে কাশিমাড়ীগামী একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দিলে তিনি রাস্তায় পড়ে যেয়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। সেখানে অবস্থার অবনতি হতে থাকলে তাকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) খালেদুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, আটক দুই যুবকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ছাত্রদল ঢাকা মহানগর পশ্চিমের নবনিযুক্ত সহ-সভাপতি জিএম আল-মামুন অভিকে ফুলেল শুভেচ্ছায় বরণ

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ৩১ মে, ২০২৬, ৩:৪৭ অপরাহ্ণ
ছাত্রদল ঢাকা মহানগর পশ্চিমের নবনিযুক্ত সহ-সভাপতি জিএম আল-মামুন অভিকে ফুলেল শুভেচ্ছায় বরণ

Oplus_131072

তালা প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা মহানগর পশ্চিমের সদ্যপদপ্রাপ্ত সহ-সভাপতি জিএম আল-মামুন অভি নিজ এলাকার নেতাকর্মীদের উষ্ণ ভালোবাসায় সিক্ত হলেন। রবিবার (৩১ মে) সকালে ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

এ উপলক্ষে নেতাকর্মীরা একটি মোটরসাইকেল শোভাযাত্রার আয়োজন করেন। শোভাযাত্রাটি এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে। পরে শোভাযাত্রা শেষে খলিলনগর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে সকল নেতাকর্মী একত্রিত হন।

সেখানে এক সংক্ষিপ্ত বক্তব্যে নবনিযুক্ত সহ-সভাপতি জিএম আল-মামুন অভি বলেন, আগামীর সুন্দর বাংলাদেশ বিনির্মাণে সকল দল-মত নির্বিশেষে একতাবদ্ধ হয়ে সরকারের হাত শক্তিশালী করে দেশের উন্নয়নে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। তিনি বলেন, আগামীর রাজনীতি হবে সুস্থ ধারার — পরিবেশবান্ধব, শিক্ষাবান্ধব ও জাতিবান্ধব।

বক্তব্যের শেষে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের ঐতিহাসিক স্লোগান

“করবো কাজ গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ”— এই স্লোগানকে বাস্তবে রূপ দেওয়ার শপথ নিয়ে বক্তব্য সমাপ্ত করেন।

অনুষ্ঠানে স্থানীয় ছাত্রদল ও বিভিন্ন অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।