স্মারকলিপি
জয়ন্ত কুমার চঞ্চল
ঠকার জন্য যতগুলো ফ্যাক্টর বা যতগুলো গুণ থাকার দরকার হয় তার কম শতাংশ যে আমার মধ্যে বর্তমানে আছে জানিনা তবে এটুকু জ্ঞাত হয়েছে অনেকেই যে আমাকে দিয়ে চলবে। তৎকালীন বা সাম্প্রতিক কিংবা আগামী কোনো সময় ফলপ্রসূ না হওয়া অত্যন্ত কঠিন।
তাবৎ জিনিসের মূল্যের উদ্ধগতি পরিলক্ষিত হচ্ছে বটে কিন্তু এই ব্যাপারে ভিন্ন খবর। অজানা তথ্য জানতে চাওয়া ক্ষেত্রবিশেষে আপনি আটকে যেতেই পারেন তবে ঠকানো কাজে নিয়োজিত বন্ধুরা কোথাও আটকে যাওয়ার ক্ষেত্রে নিশ্চিত না হওয়ার ব্যাপারে একশো শতাংশ নির্ভরশীল।
সমাজের দোহাই দিয়ে নিজের যতো দোষের আকর অন্যের কাছে চমৎকার ভাবে লুকিয়ে লোক কাঁদায়ে
নিজের হাসিটাই আদায় করে ‘কই আমিতো আমার মধ্যে কোনো দোষ দেখছিনা ‘ বলাটা আজ বড্ড সচরাচর। প্রাসঙ্গিক বিষয় টপকে স্বার্থের মই বেয়ে আপনারে জিতিয়ে নেয়ার মজাটাই অন্যরকম।
ফাও কেরোসিন গিলতে সুখ হলেও পেটের ভেতর মানানসই নয় জেনেও বোতল টানাটানি এখন হয়তো নৈমিত্তিক ঘটনা! সস্তায় আলকাতরা নতুন লুঙ্গি পেতে নেয়ায়টা বোকামি মনে হলেও দেখছি আশপাশের কেউ কেউ অতিক্রম করতে দ্বিধা করছেনা।
হয়তো কিছু চমৎকার একটা সময় কুৎসিত কদাকার বলে মনে হতে পারে তবুও বর্তমানে ভালোলাগাটাই আসল। মঙ্গল অমঙ্গল সময়ের হাত ধরেই পারাপার করে ঠকে ঠিকঠাক থাকা মানুষদের।
টিকে থাকার মন্ত্রপাঠ স্রোতের বিপরীতে আছেন যারা তাঁরাই কেবল ভালোভাবে পেরে উঠে।
আকুল আকাক্সক্ষা চেপে আবেগের আবেদন অগ্রাহ্য করে ঠায় দাঁড়িয়ে থাকা অবস্থায় স্মারকলিপি হাতে নিয়তির দোরে কড়া সমালোচনা সহ্য করে এগিয়ে যাওয়ার নাম ঠকে যাওয়া নয় টিকে থাকার সুপার ডুপার প্রচেষ্টা।
অক্ষরের হাতে অমোঘ বাণী
বারবার দেয় হাতছানি
হে চিরন্তন অভিমানী
লোকঠকায়ে সুখে আছো কতখানি!












