আবাসন ও গুচ্ছগ্রামবাসীর সমস্যা নিয়ে শ্যামনগরে অংশীজন সভা
সুন্দরবনাঞ্চল (শ্যামনগর) প্রতিনিধি: শ্যামনগর উপজেলার ব্যারাক ও গুচ্ছগ্রামে বসবাসকারী জনগোষ্ঠীর নানা সংকট নিরসনে এক অংশীজন মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত ২৪ জুন দুপুরে উপজেলা পরিষদের হলরুমে স্থানীয় ব্যারাক, পানখালী ও চুনা গুচ্ছগ্রামের বাসিন্দাদের আয়োজনে এবং সিডিও-এর ব্যবস্থাপনায় এই সভা অনুষ্ঠিত হয়।
সিডিও-এর নির্বাহী পরিচালক গাজী আল ইমরানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামসুজ্জামান কনক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাশেদ হোসাইন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা দেলোয়ার হোসেন, উপজেলা প্রকৌশলী আ. সামাদ এবং শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি সামিউল আজম মনির। সভায় সরকারের কাছ থেকে ঘর ও জমি বরাদ্দ পাওয়া স্থানীয় বাসিন্দারা তাঁদের অনুকূলে জমি ও ঘরের মূল দলিল হস্তান্তরের দাবি জানান। প্রশাসনের কর্মকর্তারা সমস্যাগুলো দ্রুত সমাধানের আশ্বাস দেন।






