দেবহাটায় ধর্মীয় নেতাদের নিয়ে ডিজিটাল প্ল্যাটফর্ম গঠন ও কর্মশালা
দেবহাটা প্রতিনিধি: বাল্যবিয়ে, শিশুদের শারীরিক শাস্তি, শিশুশ্রম প্রতিরোধ এবং সমাজিক মূলধারায় প্রতিবন্ধী ব্যক্তিদের অন্তর্ভুক্তকরণের লক্ষ্যে সাতক্ষীরার দেবহাটায় দুই দিনব্যাপী এক কর্মশালা ও ডিজিটাল প্ল্যাটফর্ম গঠন অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গত ২৩ ও ২৪ জুন উপজেলা মডেল মসজিদ সভাকক্ষে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের অর্থায়নে ও দেবহাটা এরিয়া প্রোগ্রামের (এপি) উদ্যোগে এ আয়োজন করা হয়।
দেবহাটা এপি ম্যানেজার মিল্টন সিংহের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিলন সাহা। কর্মশালায় প্রধান প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির যুগ্ম মহাসচিব অধ্যক্ষ মুফতী মাওলানা শাঈখ মুহাম্মদ উছমান গনী। এতে উপজেলার ১২০ জন ধর্মীয় নেতা অংশ নেন। কর্মশালায় ইসলামের দৃষ্টিতে পরিবার গঠনের উদ্দেশ্য, বাল্যবিয়ের কুফল, শিশুদের সুরক্ষা এবং প্রতিবন্ধী ব্যক্তিদের মর্যাদাপূর্ণ সামাজিক অন্তর্ভুক্তিতে ধর্মীয় নেতাদের করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা ও কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়।






