শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩

আমার দুঃখে

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬, ১১:১৭ অপরাহ্ণ
আমার দুঃখে

 

আকিব শিকদার
আমার দুঃখে
আমায় স্মরণ রাখলো না যে
তাকে কেন রাখবো মনে!
সে যে কেবল দুধের মাছি
ভিড় করে ভাই শুভক্ষণে।

আমার দুঃখে
আমায় স্মরণ রাখলো যে জন
তাকে আমি ভুলবো কিসে!
সে যে আমার অমৃত ভাই
ভীরমী লাগা মরণ বিষে।

Ads small one

কবি হতে আসেনি

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১০ অক্টোবর, ২০২৬, ১২:১০ পূর্বাহ্ণ
কবি হতে আসেনি

ফারুক আহম্মেদ জীবন
আমি তো তোমাদের মাঝে
কবি হতে আসেনি
কেনো তোমরা আমাকে কবি বলো?
আমি তো রবি হয়ে তিমির অমানিশা দূর করতে
আলোক শিখা বিলাতে এসেছি,
বৃষ্টি হয়ে ঝরবো বলে মেঘ হয়ে ভেসেছি।
আমি নিরর্থক আসেনি
আমি তো এসেছি একজন স্বার্থক প্রেমিক হতে
কারোর প্রেমে পড়তে,
কারোর ভগ্ন হৃদয় গড়তে।
এসেছি প্রেম দিতে এসেছি প্রেম নিতে
এসেছি মন উজাড় করে সবাইকে ভালোবাসতে
ভালোবাসা পেতে ভালোবাসা দিতে,
এসেছি ঝা-া হাতে প্রতিবাদের মশাল জ্বালাতে
জালেম শোষকের মসনদ টলাতে
অন্যায় জুলুম অবিচার থামাতে
মুক্তির বিপ্লব ঘটাতে।
তবে, কেনো তোমরা আমাকে কবি বলো?
আমি তো তোমাদের মাঝে
কবি হতে আসেনি
তবে হ্যাঁ, আমি নিরর্থক আসেনি
আমি তো এসেছি একজন স্বার্থক প্রেমিক হতে
কিন্তু দ্যাখো কারোর চোখে
তেমন ভালো প্রেমিকটাও সেটাও হতে পারলাম না
অবশেষে চেয়েছিলাম ধর্মের ছায়াতলে থেকে
একজন ভালো ধার্মিক হব
যাতে রবের ভালোবাসা সুদৃষ্টি পাবো
কিন্তু আমি তেমন ধার্মিকও হতে পারলাম না
চাওয়া-পাওয়া অনর্থক হলো।
আমি তো এসেছি আজ আমাতে যা-কিছু আছে
তোমাদের দিয়ে যেতে সবি,
যেদিন রবো না আর এই ভূমত্ত্ব কুল মাঝে
মানব কায়াতে এই ধরাধামে
সেদিন সমাদরে স্মরণটুকু করো আজকের নামে
আমি হব যেদিন ছবি।

প্রকৃতির শৃঙ্খলা

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১০ অক্টোবর, ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ণ
প্রকৃতির শৃঙ্খলা

 

লায়ন মোঃ গনি মিয়া বাবুল
ভোরের আকাশে রবি হাসে, সোনার আলো ভাসে,
শিশিরভেজা ঘাসের বুকে মুক্তো ঝিলিক জ্বালে।
ভোরের পাখি মধুর সুরে জাগায় বন-প্রান্তর,
নিয়ম মেনে নদী ছুটে চলে নিরন্তর।
নদী চলে সাগর পানে, থামে না তার ধারা,
পাহাড় দাঁড়ায় মাথা তুলে, অটল সে চিরসারা।
দিনের শেষে সন্ধ্যা নামে রাঙা মেঘের ভেলায়,
চাঁদের হাসি জোছনা হয়ে নামে রাতের খেলায়।
তারার মেলা নীল আকাশে জ্বলে আপন তালে,
নিশির হাওয়া ফুলের গন্ধ বিলায় বন-ডালে।
ঋতুর পরে ঋতু আসে, বদলায় ধরার রূপ,
শীতের বুকে কুয়াশা নামে, বসন্তে ফুলের ধূপ।

গ্রীষ্ম আনে তপ্ত রোদন, বর্ষা আনে জল,
শরৎ হাসে সাদা মেঘে, হেমন্তে সোনার ফল।
পাতার ফাঁকে বাতাস বাজায় অদৃশ্য এক বাঁশি,
প্রজাপতির রঙিন ডানায় জাগে বনের হাসি।

মৌমাছিরা ফুলের বুকে খোঁজে মধুর দান,

ফুলের গন্ধে ভরে ওঠে প্রকৃতিরই প্রাণ।
নিয়ম মেনে আপন পথে চলে বিশ্বভুবন,
ছন্দে বাঁধা এই পৃথিবী, ছন্দে বাঁধা জীবন।

সূর্য ওঠে নিয়ম মেনে, নিয়ম মেনে নামে,
চাঁদও হাসে আপন তালে নীল আকাশের থামে।
দিনের পরে রাত যে আসে, রাতের পরে দিন,
নিয়ম মেনে ঘুরছে ধরার জীবন-রথ প্রতিদিন।
প্রকৃতিই শেখায় মোদের নিয়ম মানাই ধর্ম,
ছন্দময় এই বিশ্বজুড়ে শৃঙ্খলাই তো মর্ম।
নিয়ম মেনে চললে জীবন সুন্দর হয়ে ওঠে,
শৃঙ্খলারই ছন্দ বাজে সৃষ্টির প্রতিটি পাঠে।

দর্পণ

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১০ অক্টোবর, ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ণ
দর্পণ

 

মোঃ রহমত আলী
আগুন পারে,
জ্বালিয়ে ছাই করতে,
পানি জানে নিভিয়ে দিতে।

ভাবো, আগুন হবে নাকি পানি?
পাহাড় অটল,
সমুদ্র উদার, তবে
করে না হুকুমের খিলাফ।
ভাবো, কে কতটা দায়িত্বশীল?
সাত জমিন,
সাত আসমান,
হাওয়া উন্মুক্ত সদা বহমান।
ভাবো, কে কৃতজ্ঞ ও চিন্তাশীল?
ছায়া বদলায়,
মায়া জন্মায়, তবে
মাটির ধর্ম ধৈর্য, মানে সবর।
ভেবে দেখো, তবে কেন এত গর্ব?