আশাশুনিতে ইএসডিওর কার্যক্রম পরিদর্শনে জেলা প্রশাসক
আশাশুনি প্রতিনিধি: আশাশুনি উপজেলায় বেসরকারি উন্নয়ন সংস্থা ইএসডিওর (ইকো-সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন) বিভিন্ন মাঠপর্যায়ের কার্যক্রম পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মিজ আফরোজা আখতার। সোমবার (২৭ এপ্রিল) সকালে তিনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নের বিভিন্ন প্রকল্প এলাকা ঘুরে দেখেন।
পরিদর্শনকালে জেলা প্রশাসক ইএসডিও বাস্তবায়িত প্রকল্পের আওতায় ধান্যহাটি কমিউনিটি ক্লিনিকের সংস্কারকাজের উদ্বোধন করেন। একই সঙ্গে তিনি ইকো-ফ্রেন্ডলি মোবাইল অ্যাম্বুলেন্স সেবারও উদ্বোধন করেন।
এ সময় উপস্থিত ছিলেন আশাশুনি উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্যামানন্দ কুন্ডু, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নিতিশ কুমার গোলদার, মুসলিম এইডের কর্মকর্তারা, উপজেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসী।
জেলা প্রশাসক বলেন, জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা উপকূলীয় অঞ্চলে স্বাস্থ্যসেবার উন্নয়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ক্ষেত্রে সরকারি উদ্যোগের পাশাপাশি উন্নয়ন সংস্থাগুলোর অংশগ্রহণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
প্লান্ট পরিচালনা কমিটির সভাপতি রতœা বিশ্বাস ও সদস্যসচিব রূপা দাস তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান। সংশ্লিষ্টরা জানান, প্রতিদিন ৮ থেকে ১০ হাজার লিটার পানি পরিশোধনের সক্ষমতা রয়েছে প্লান্টটির, যার মাধ্যমে প্রায় ৪০০পরিবার নিরাপদ পানির সুবিধা পাচ্ছে।








