আশাশুনিতে জলবায়ু অভিযোজন প্রকল্পের সভা
আশাশুনি প্রতিনিধি: আশাশুনিতে জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ ঝুঁকিতে থাকা উপকূলীয় জনগোষ্ঠীর সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে পরিচালিত ‘কেয়ার’ প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১টায় উপজেলা মডেল মসজিদ মিলনায়তনে বেসরকারি উন্নয়ন সংস্থা ‘লিডার্স’-এর উদ্যোগে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন আশাশুনি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শ্যামানন্দ কুন্ডু। প্রকল্পের বিভিন্ন কারিগরি ও বাস্তবায়নমুখী দিক তুলে ধরে মূল প্রবন্ধ বা প্রেজেন্টেশন উপস্থাপন করেন লিডার্স-এর ডাইরেক্টর অব প্রোগ্রাম এ বি এম ফাকারিয়া।
লিডার্স-এর প্রজেক্ট অফিসার মো. সনিরুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শুভ্রাংশু শেখর দাশ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সাইদুল ইসলাম, আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাজহারুল ইসলাম, থানার উপপরিদর্শক (এসআই) লক্ষণ চন্দ্র রায় এবং প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আকাশ হোসেন।
এ ছাড়া এনজিওটির অর্থ পরিচালক মো. আনোয়ার রেজাসহ অন্যান্য কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন।









