আশাশুনিতে জলবায়ু ঝুঁকি মোকাবিলায় সুনির্দিষ্ট কর্মপরিকল্পনার দাবিতে আলোচনা সভা
আশাশুনি প্রতিনিধি: “উপকূলের জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা চাই”Ñএই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরার আশাশুনিতে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় উপজেলা মডেল মসজিদ কনফারেন্স রুমে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। বেসরকারি উন্নয়ন সংস্থা ‘লিডার্স’-এর সহযোগিতায় ‘ক্লাইমেট অ্যাকশন ফোরাম, আশাশুনি’ এই কর্মসূচির আয়োজন করে।
ক্লাইমেট অ্যাকশন ফোরামের সভাপতি ইসমাইল হোসেন লিংকনের সভাপতিত্বে এবং লিডার্সের প্রজেক্ট অফিসার মনিরুজ্জামানের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শ্যামানন্দ কুন্ডু। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাজহারুল ইসলাম, প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি জি এম মুজিবুর রহমান, সাধারণ সম্পাদক আকাশ হোসেন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা তারিকুল ইসলাম, মৎস্য দপ্তরের উজ্জ্বল কুমার এবং লিডার্সের ফ্যাসিলিটেটর মো. আব্দুল্লাহ। আলোচনা সভা শেষে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়।









