বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩

ইরানের দেওয়া প্রস্তাব পর্যালোচনা করছে যুক্তরাষ্ট্র

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬, ১১:৫২ পূর্বাহ্ণ
ইরানের দেওয়া প্রস্তাব পর্যালোচনা করছে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক: যুদ্ধ বন্ধ এবং গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি খুলে দেওয়ার বিষয়ে ইরানের দেওয়া প্রস্তাব মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ নীতিনির্ধারকরা গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখছেন বলে জানিয়েছে হোয়াইট হাউস।
হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলাইন লেভিট সাংবাদিকদের বলেন, ‘আমি নিশ্চিত করছি, প্রেসিডেন্ট আজ সকালে তার জাতীয় নিরাপত্তা দলের সঙ্গে বৈঠকে বসেছেন। বৈঠকটি এখনো চলছে কি না, তা এই মুহূর্তে নিশ্চিত নয়। তবে ইরানের দেওয়া প্রস্তাব নিয়ে সেখানে বিস্তারিত আলোচনা হচ্ছে।’

চলমান যুদ্ধ বন্ধ ও হরমুজ প্রণালি পুনরায় সচল করতে ওয়াশিংটনের কাছে প্রস্তাব পাঠিয়েছে তেহরান। তবে এতে ইরান একটি শর্ত জুড়ে দিয়েছে; তাদের দাবি অনুযায়ী, পারমাণবিক কর্মসূচি নিয়ে বিতর্কিত আলোচনাগুলো এই মুহূর্তে নয়, বরং ভবিষ্যতের জন্য স্থগিত রাখতে হবে।

এদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুরু থেকেই অনড় অবস্থানে রয়েছেন যে, ইরানকে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র তৈরি করতে দেওয়া হবে না। মুখপাত্র লেভিট বলেন, ইরানের বিষয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের ‘রেড লাইন’ বা চূড়ান্ত সীমাগুলো অত্যন্ত স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে।

সূত্র: আল-জাজিরা।

Ads small one

দুপুরের মধ্যে যেসব অঞ্চলে বজ্রবৃষ্টির সর্তকবার্তা

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬, ১:৫১ অপরাহ্ণ
দুপুরের মধ্যে যেসব অঞ্চলে বজ্রবৃষ্টির সর্তকবার্তা

দেশের ৯ জেলায় দমকা বা ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত আবহাওয়া অধিদফতরের দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে, যা নদীপথে চলাচলকে ঝুঁকিপূর্ণ করে তুলতে পারে। এ পরিস্থিতিতে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেয়া পূর্বাভাসে বলা হয়, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট জেলার ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। এ কারণে এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর পুনঃ ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

বুধবার রাতে প্রকাশিত সারা দেশের পূর্বাভাসে আবহাওয়া অধিদফতর জানায়, আজ সন্ধ্যা ৬টার মধ্যে রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে ময়মনসিংহ, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।

পূর্বাভাসে আরও বলা হয়েছে, সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

রোনালদোর মাইলফল ছুঁতে আর ৩০ গোল

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬, ১:৪৯ অপরাহ্ণ
রোনালদোর মাইলফল ছুঁতে আর ৩০ গোল

জোয়াও ফেলিক্সের কর্নারে ছয় গজ বক্সে অনেকটা লাফিয়ে হেড করলেন ক্রিস্তিয়ানো রোনালদো। দূরের পোস্টের ওপরের কোণা দিয়ে বল আশ্রয় খুঁজে নিল জালে। দুই হাত মেলে ছুটলেন রোনালদো, তার পেছনে সতীর্থরা। কর্নার ফ্ল্যাগের কাছে গিয়ে একসঙ্গে চলল তাদের আনন্দ-উল্লাস। পরে একটু নেচেও দেখালেন পর্তুগিজ মহাতারকা।

ম্যাচের ৭৬তম মিনিটে রোনালদোর ওই গোলেই এগিয়ে যায় আল নাস্‌র। ৯০তম মিনিটে আরেকটি গোল করেন কিংসলে কোমান। সৌদি প্রো লিগে বুধবার ঘরের মাঠে আল আহলির বিপক্ষে ম্যাচটি ২-০ গোলে জেতে স্বাগতিকরা।

হাজার গোলের মাইলফলকের পথে ছুটতে থাকা রোনালদোর গোল হলো এখন ৯৭০টি। চলতি লিগে ৪১ বছর বয়সী ফরোয়ার্ডের গোল হলো ২৬ ম্যাচে ২৫টি। সর্বোচ্চ গোলের তালিকায় তিনি আছেন তিন নম্বরে।

এই জয়ে কাঙ্ক্ষিত লিগ শিরোপার পথে আরেক ধাপ এগিয়ে গেল আল নাস্‌র। ৩০ ম্যাচে ২৬ জয় ও এক ড্রয়ে তাদের পয়েন্ট ৭৯। এক ম্যাচ কম খেলে ৭১ পয়েন্ট নিয়ে দুইয়ে আল হিলাল।আল নাস্‌র সবশেষ লিগ জিতেছে ২০১৮-১৯ মৌসুমে।

আরো এক বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু, জান্নাতুল বাকিতে দাফন

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬, ১:০৯ অপরাহ্ণ
আরো এক বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু, জান্নাতুল বাকিতে দাফন

সৌদি আরবে শামসুল আলম (৬৩) নামে আরো এক হজযাত্রী মারা গেছেন। তিনি গত ২৮ এপ্রিল সৌদি আরবের স্থানীয় সময় রাত ৮টায় মারা যান।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) এ তথ্য জানা যায়।
শামসুল আলম রংপুর জেলার কোতোয়ালি মেট্রো থানার ভোগিবালাপাডার বাসিন্দা। তার বাবার নাম আজিজুল ইসলাম ও মায়ের নাম শামসুন নাহার। তিনি সরকারি মাধ্যমে হজ পালনের জন্য সৌদি আরব গিয়েছিলেন।

বাংলাদেশ হজ অফিস মদিনা আল মুনাওয়ারা সূত্রে জানা যায়, গত ২৮ এপ্রিল শারীরিক দুর্বলতা ও অসুস্থতা নিয়ে বাংলাদেশ হজ অফিস মেডিকেল সেন্টারে আসেন শামসুল আলম। সেখানে প্রাথমিক চিকিংসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে স্থানীয় মালিক ফাহাদ হাসপাতালে পাঠানো হয়।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বুধবার ফজর নামাজের পর জানাজা শেষে মদিনার জান্নাতুল বাকিতে তাকে দাফন করা হয়।

এ নিয়ে বুধবার পর্যন্ত মোট সাত বাংলাদেশি হজযাত্রী মারা গেছেন।