এমপির বাস্তবায়নাধীন বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিদর্শন করলেন দেবহাটার জামায়াতের নেতৃবৃন্দ
Oplus_131072
দেবহাটা প্রতিনিধি: সোমবার (১৩ জুলাই) সকালে সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেকের উদ্যোগে ও বাস্তবায়নাধীন দেবহাটা উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিদর্শন করেছেন উপজেলা জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা জামায়াতে ইসলামীর আমির অলিউল ইসলাম এবং উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক মো. এমদাদুল হক। তারা বিভিন্ন উন্নয়ন প্রকল্প ঘুরে দেখেন এবং কাজের অগ্রগতি, নির্মাণের মান ও বাস্তবায়নের বিভিন্ন বিষয় পর্যবেক্ষণ করেন।
এ সময় উপজেলা জামায়াতের নেতৃবৃন্দ বলেন, জনগণের কল্যাণে গৃহীত উন্নয়ন প্রকল্পগুলো নির্ধারিত সময়ের মধ্যে সুষ্ঠু ও মানসম্মতভাবে সম্পন্ন হওয়া জরুরি। উন্নয়ন কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার পাশাপাশি জনগণের প্রত্যাশা পূরণে সংশ্লিষ্টদের আন্তরিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানান তারা।
পরিদর্শন শেষে তারা আশা প্রকাশ করেন, চলমান উন্নয়ন প্রকল্পগুলো বাস্তবায়িত হলে দেবহাটা উপজেলার যোগাযোগ ব্যবস্থা, অবকাঠামো ও জনসেবার মান আরও উন্নত হবে এবং এলাকার সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।









