ওয়েব সিরিজ হয়ে আসছে ‘কাভি আলবিদা না কেহনা’
বিনোদন ডেস্ক: বলিউডের আলোচিত সিনেমা ‘কাভি আলবিদা না কেহনা’ এবার নতুন রূপে ফিরছে। নির্মাতা করণ জোহর নিশ্চিত করেছেন, ২০০৬ সালের এই ছবিটি এবার ওয়েব সিরিজ হিসেবে তৈরি করা হবে।
করণ জোহর জানান, মূল সিনেমার গল্পকে আরও বিস্তৃতভাবে তুলে ধরার পরিকল্পনা রয়েছে ডিজিটাল প্ল্যাটফর্মে। তাঁর মতে, “সম্পর্ক, ভালোবাসা এবং নৈতিক দ্বন্দ্বের যে জটিলতা ছবিতে দেখানো হয়েছিল, সেটি নতুন প্রজন্মের দর্শকদের জন্য আরও গভীরভাবে উপস্থাপন করা হবে।”
২০০৬ সালে মুক্তিপ্রাপ্ত এই ছবিতে অভিনয় করেছিলেন শাহরুখ খান, রানি মুখার্জি, অভিষেক বচ্চন ও প্রীতি জিনতা। নিউইয়র্ককে কেন্দ্র করে গড়ে ওঠা এই গল্পে সম্পর্কের টানাপোড়েন ও পরকীয়া-নির্ভর আবেগঘন কাহিনি তুলে ধরা হয়েছিল।
প্রথমে বিতর্ক থাকলেও সময়ের সঙ্গে সঙ্গে ছবিটি বলিউডের অন্যতম আলোচিত সম্পর্কভিত্তিক সিনেমা হিসেবে জায়গা করে নেয়।
নতুন ওয়েব সিরিজে মূল গল্পের সম্প্রসারিত রূপ দেখা যাবে বলে জানা গেছে।









