ওসির সঙ্গে প্রেসক্লাব পাইকগাছার সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ
কপিলমুনি (পাইকগাছা) প্রতিনিধি: খুলনার পাইকগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ আব্দুল আউয়াল কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন প্রেসক্লাব পাইকগাছার সাংবাদিকরা।
শনিবার (৩১ অক্টোবর) দুপুরে থানায় ওসির কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করেন সাংবাদিকরা।
এ সময় ওসি শেখ আব্দুল আউয়াল কবির মাদক, জুয়া, বাল্যবিবাহসহ যেকোনো অপরাধের তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করতে সাংবাদিকদের প্রতি আহ্বান জানান। অপরাধ দমনে পুলিশ ও সাংবাদিকদের পারস্পরিক সহযোগিতা এবং তথ্য বিনিময়ের ওপরও তিনি গুরুত্বারোপ করেন।
এ সময় উপস্থিত ছিলেন প্রেসক্লাব পাইকগাছার সহসভাপতি মো. রফিকুল ইসলাম ও মো. আজিজুল ইসলাম, সাধারণ সম্পাদক এম. জালাল উদ্দীন, যুগ্ম সম্পাদক মো. আবুল কালাম আজাদ, কোষাধ্যক্ষ মো. আব্দুর রশিদ সানা, দপ্তর সম্পাদক মো. আওছাফুর রহমান, ক্রীড়া সম্পাদক মো. রাজু আহমেদ, পাঠাগার সম্পাদক মো. নুরুল আমিন পলাশ, নির্বাহী সদস্য মো. জিনারুল ইসলাম এবং সাংবাদিক মো. শাহাদাৎ হোসাইন।









