কপিলমুনিতে গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতার ফাইনাল
কপিলমুনি (খুলনা) প্রতিনিধি: কপিলমুনি সহচরী বিদ্যামন্দির স্কুল অ্যান্ড কলেজ মাঠে প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতার (আন্তশ্রেণি) ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার অনুষ্ঠিত এই খেলায় দশম শ্রেণি ১-০ গোলে নবম শ্রেণিকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
উত্তেজনাপূর্ণ ফাইনাল খেলার প্রথমার্ধ গোলশূন্য ড্র ছিল। দ্বিতীয়ার্ধে দশম শ্রেণির শিক্ষার্থী বাপ্পী একমাত্র জয়সূচক গোলটি করেন। ম্যাচ শেষে বিজয়ী ও বিজিতদের মাঝে পুরস্কার বিতরণ করেন পাইকগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ওয়াসিউজ্জামান চৌধুরী।
ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সংজয় কুমার ম-লের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কপিলমুনি সিটি প্রেস ক্লাবের সভাপতি ও ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (কেকেএসপি) আহ্বায়ক এম আজাদ হোসেন। খেলায় ম্যান অব দ্য ম্যাচ হন হামজা, প্রথম গোলদাতা বাপ্পী এবং সেরা গোলরক্ষকের পুরস্কার পান সাহেব।









