কপিলমুনিতে ৪ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, ১ মাসের কারাদন্ড
কপিলমুনি (খুলনা) প্রতিনিধি: খুলনার কপিলমুনিতে ইয়াবাসহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁকে এক মাসের বিনাশ্রম কারাদ- ও ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গত মঙ্গলবার রাত ৯টার দিকে কপিলমুনি পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. মনিরুল ইসলামের নেতৃত্বে রামনগর গ্রামে অভিযান চালানো হয়। স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় জিম এম আব্দুল বারিকের বাড়িতে চালানো ওই অভিযানে তাঁর ছেলে আবু হুসাইনকে (২৯) ৪ পিস ইয়াবাসহ হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
পরবর্তীতে আটককৃত আবু হুসাইনকে পাইকগাছার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মাসুম বিল্লাহর আদালতে হাজির করা হলে বিজ্ঞ বিচারক তাঁকে এই দ-াদেশ দেন।









