মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩
মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩

কয়রায় সমাজসেবকের বিরুদ্ধে ‘মিথ্যা অপপ্রচারে’র প্রতিবাদে গ্রামবাসীর মানববন্ধন

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬, ১১:১৭ অপরাহ্ণ
কয়রায় সমাজসেবকের বিরুদ্ধে ‘মিথ্যা অপপ্রচারে’র প্রতিবাদে গ্রামবাসীর মানববন্ধন

কয়রা (খুলনা) প্রতিনিধি: খুলনার কয়রা উপজেলার বাগালী গ্রামের বিশিষ্ট সমাজসেবক খলিলুর রহমান সানার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার ও সংবাদ সম্মেলন করার প্রতিবাদে এবং জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা।
বৃহস্পতিবার বিকেলে বাগালী হাই স্কুল ও প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন ওয়াপদা সড়কের ওপর ‘বাগালী গ্রামবাসী’র ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে নারী-পুরুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রায় তিন থেকে চার শ মানুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, এলাকার দরিদ্র ও মেহনতি মানুষের পাশে থাকা সমাজসেবক খলিলুর রহমান সানাকে ‘টাইগার খলিল’ আখ্যা দিয়ে কতিপয় ব্যক্তি কড়া উপজেলা প্রেসক্লাবে একটি বানোয়াট সংবাদ সম্মেলন করেন। ওই সংবাদ সম্মেলনে কোহিনুর আলম সানা নামের এক ব্যক্তি খলিলুর রহমানকে ভূমিদস্যু ও চাঁদাবাজ বলে মিথ্যা দাবি করেন এবং রাতে বাড়ি চড়াও হওয়ার মনগড়া অভিযোগ তোলেন।
প্রকৃত ঘটনা তুলে ধরে বক্তারা বলেন, কোহিনুর আলম সানার ছেলে বাপ্পি ওরফে শুভ এবং আশিক এলাকায় মাদক ব্যবসা ও অনলাইন জুয়ার সঙ্গে জড়িত। যুবসমাজ ধ্বংসের হাত থেকে বাঁচাতে খলিলুর রহমান সানা গত ৯ জুন জেলা পুলিশ সুপার এবং ১০ জুন স্বরাষ্ট্র মন্ত্রণালয়সহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দেন। সেই ক্ষোভ থেকে নিজেদের অপরাধ ঢাকতেই কোহিনুর আলম সানা এই মিথ্যা সংবাদ সম্মেলন করেছেন। এই চক্রের সঙ্গে কোহিনুরের স্ত্রী নাজমা খাতুনও জড়িত বলে মানববন্ধনে অভিযোগ করা হয়।
মানববন্ধনে বক্তব্য দেন মাস্টার রওশন আলী সানা, স্থানীয় বাসিন্দা আব্দুর রহমান ঢালী, মো. খালেক সানা, মো. সালাম মোল্ল্যা, মো. হাফিজ ঢালী, মো. আফজাল মোল্লা, মো. রাজু মোল্লা, বাচ্চু মোল্লা, নাসরিন খাতুন, রাবেয়া খাতুন ও রেহেনা খাতুন।

Ads small one

আশাশুনিতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬, ১১:২৩ অপরাহ্ণ
আশাশুনিতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত

আশাশুনি প্রতিনিধি: ‘মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা’Ñএই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরার আশাশুনি উপজেলায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস-২০২৬ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসন ও উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর আয়োজনে সকালে একটি র‌্যালি বের হয়। র‌্যালিটি উপজেলা পরিষদের সামনে থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় পরিষদ চত্বরে এসে শেষ হয়।
পরবর্তী আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শ্যামানন্দ কুন্ডুর সভাপতিত্বে বক্তব্য দেন সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা মাছুম বিল্লাহ, মহিলা বিষয়ক কর্মকর্তা সাইদুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আমিরুল ইসলাম, খাদ্য কর্মকর্তা সঞ্জয় কুমার, আইসিটি কর্মকর্তা আক্তার ফারুক বিল্লাহ এবং ইউআরসি ইনস্ট্রাক্টর বৈদ্যনাথ সরকার।

আশাশুনিতে দুর্যোগ ঝুঁকি হ্রাস বিষয়ক মতবিনিময়

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬, ১১:২২ অপরাহ্ণ
আশাশুনিতে দুর্যোগ ঝুঁকি হ্রাস বিষয়ক মতবিনিময়

নিজস্ব প্রতিনিধি: জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা ও দুর্যোগ ঝুঁকি হ্রাসের লক্ষ্যে সাতক্ষীরার আশাশুনি উপজেলার আনুলিয়া ইউনিয়নের কাঁকবাসিয়ায় এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি উন্নয়ন সংস্থা ‘মৃত্তিকা’ (সমাজ উন্নয়নমূলক প্রতিষ্ঠান)-র উদ্যোগে এ সভা আয়োজন করা হয়। মঙ্গলবার সকাল ১০টায় কাঁকবাসিয়ায় ২০জন তরুণ ও যুবকের অংশগ্রহণে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় দুর্যোগ ঝুঁকি মোকাবিলা নিয়ে আলোচনা করেন মৃত্তিকা সংস্থার ইয়ুথ সদস্য মো. আব্দুল আহাদ, আলেয়া, সুরাইয়া, আম্বিয়া, পাপিয়া, মুন্নী ও মনিরা।

পাটকেলঘাটায় ইয়াবাসহ আটক ১

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬, ১১:২০ অপরাহ্ণ
পাটকেলঘাটায় ইয়াবাসহ আটক ১

পাটকেলঘাটা প্রতিনিধি: সাতক্ষীরার পাটকেলঘাটায় ৭ পিস ইয়াবাসহ রইছ উদ্দিন (৪৫) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে তাঁর নিজ বাড়ি থেকে তাঁকে আটক করা হয়। আটক রইছ উদ্দিন পাটকেলঘাটার আসাদুজ্জামানের ছেলে। পুলিশ জানায়, তিনি দীর্ঘদিন ধরে মাদক বিক্রির সঙ্গে জড়িত ছিলেন। মঙ্গলবার দুপুরে তাঁকে সাতক্ষীরা জেলা হাজতে পাঠানো হয়েছে।