কলারোয়ায় দাখিল পরীক্ষার্থীদের দোয়া ও বৃত্তিপ্রাপ্তদের সংবর্ধনা
কেড়াগাছি (কলারোয়া) প্রতিনিধি: কলারোয়া উপজেলার কাকডাঙ্গা সিনিয়র ফাজিল মাদ্রাসায় ২০২৬ সালের দাখিল পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া এবং বিভিন্ন স্তরে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকাল ১০টায় মাদ্রাসা প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. অহিদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সোনাবাড়িয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও মাদ্রাসা পরিচালনা পর্ষদের সহসভাপতি মো. আব্দুর রশিদ মিয়া।
অনুষ্ঠানে ২০২৫ সালের বিভিন্ন পরীক্ষায় মেধার স্বাক্ষর রাখা শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও বই তুলে দেওয়া হয়। সংবর্ধনা প্রাপ্তরা হলো ইবতেদায়ি (৫ম শ্রেণি) ট্যালেন্টপুলে আফিয়া হুমায়রা ও ইসরাত তাবাসসুম অনন্যা এবং সাধারণ গ্রেডে ইশরাত জাহান ইমু। দাখিল (৮ম শ্রেণি) ট্যালেন্টপুলে আব্দুল্ল্যাহ আল সাকিব ও আব্দুল্লাহ তানভীর এবং সাধারণ গ্রেডে আল হাসিব। দাখিল পরীক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে মোছা. নুসরাত জাহান লতা। আরবি প্রভাষক মো. তবিবুর রহমানের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন মাদ্রাসার সাবেক শিক্ষক মাওলানা মোতালেব হুসাইন ও মো. নুর আলী, সহকারী অধ্যাপক মো. আব্দুল হামিদ, আব্দুছ সবুর ও মোহাম্মদ শামসুল আলম এবং সহকারী শিক্ষক মুহাম্মদ শহিদুল্যাহ প্রমুখ।









