কলারোয়ায় দিনব্যাপী কোরআন প্রশিক্ষণ ও তারবিয়াতি মজলিস
নিজস্ব প্রতিনিধি: কলারোয়ায় দিনব্যাপী কোরআন প্রশিক্ষণ ও তারবিয়াতি মজলিস অনুষ্ঠিত হয়েছে। ২৩ সেপ্টেম্বর সকালে কলারোয়া পশু হাট মোড় এলাকার কলারোয়া দারুল উলুম মাদ্রাসা মসজিদে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ, কলারোয়া শাখার উদ্যোগে আয়োজিত এই প্রশিক্ষণে উপজেলার বিভিন্ন কওমি মাদ্রাসার প্রায় সাত শতাধিক শিক্ষার্থী অংশ নেন।
অনুষ্ঠানে প্রধান প্রশিক্ষক হিসেবে দিকনির্দেশনা দেন ঢাকা হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের কেন্দ্রীয় মাশশাখ হাফেজ ক্বারী তাওহীদুজ্জামান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাফেজ মাওলানা জালালুদ্দীন। দিনব্যাপী এই আয়োজনে শিক্ষার্থীদের কোরআন তেলাওয়াত, শুদ্ধ উচ্চারণ, হিফজ এবং ইসলামী জীবনাচরণ সম্পর্কিত গুরুত্বপূর্ণ পাঠ ও দিকনির্দেশনা দেওয়া হয়।











