বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩
বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩

কলারোয়ায় ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের কার্যালয় উদ্বোধন ও নিয়োগ উৎসব

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২০ মে, ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ণ
কলারোয়ায় ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের কার্যালয় উদ্বোধন ও নিয়োগ উৎসব

কলারোয়ায় ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পিএলসি-এর জনবীমা অফিসের নতুন কার্যালয় উদ্বোধন ও ফিন্যান্সিয়াল এসোসিয়েট নিয়োগ উৎসব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের এভিপি ও এরিয়া ইনচার্জ কাজী মুকতুল হোসেন।
কলারোয়া শাখার এ.আর.আই মমতাজ বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জনবীমার ডিজিএম মো. মোখলেছুর রহমান, কালিগঞ্জ জোন প্রধান কবিরুল ইসলাম, সাতক্ষীরা এরিয়া ইনচার্জ ঠাকুর দাশ রায় প্রমুখ। প্রেসবিজ্ঞপ্তি

Ads small one

বৃষ্টি হলেই কুলিয়া-গাজীরহাট সড়কে চরম দুর্ভোগ; ধীরগতির কাজে ক্ষুব্ধ এলাকাবাসী

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬, ৫:১০ অপরাহ্ণ
বৃষ্টি হলেই কুলিয়া-গাজীরহাট সড়কে চরম দুর্ভোগ; ধীরগতির কাজে ক্ষুব্ধ এলাকাবাসী

Oplus_131072

কে এম রেজাউল করিম, দেবহাটা: সাতক্ষীরার দেবহাটা উপজেলার কুলিয়া থেকে গাজীরহাট পর্যন্ত গুরুত্বপূর্ণ সড়কের উন্নয়নকাজ চলমান থাকলেও ধীরগতির কারণে চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। সামান্য বৃষ্টি হলেই সড়কের বিভিন্ন স্থানে সৃষ্টি হচ্ছে ছোট-বড় খানাখন্দ ও জলাবদ্ধতা। এতে সড়কটি অনেকটা চলাচলের অনুপযোগী হয়ে পড়ছে।

স্থানীয়দের অভিযোগ, কুলিয়া থেকে গাজীরহাট পর্যন্ত এই সড়ক দিয়ে প্রতিদিন অসংখ্য মানুষ, শিক্ষার্থী, ব্যবসায়ী ও বিভিন্ন ধরনের যানবাহন চলাচল করে। বর্তমানে সড়কের উন্নয়নকাজ চললেও কাজের গতি খুবই ধীর। ফলে নির্মাণাধীন সড়কে চলাচল করতে গিয়ে প্রতিনিয়ত দুর্ভোগের শিকার হচ্ছেন সাধারণ মানুষ।

বৃষ্টির সময় সড়কের বিভিন্ন অংশে পানি জমে গর্ত ও খানাখন্দ ঢেকে যায়। এতে পথচারী ও যানবাহন চালকদের ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে। বিশেষ করে কোমলমতি শিক্ষার্থীদের স্কুল-কলেজে যাতায়াতে চরম অসুবিধা হচ্ছে। সড়কের বেহাল ও পিচ্ছিল অবস্থার কারণে প্রায়ই ছোট-বড় দুর্ঘটনাও ঘটছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

এলাকাবাসী বলছেন, সড়কের উন্নয়নকাজ শুরু হওয়ায় তারা আশায় বুক বেঁধেছিলেন-দীর্ঘদিনের দুর্ভোগ এবার বুঝি শেষ হবে। কিন্তু কাজের ধীরগতির কারণে সেই আশাও এখন অনেকটা হতাশায় পরিণত হয়েছে। কবে নাগাদ কাজ শেষ হবে এবং কবে তারা স্বাভাবিকভাবে চলাচল করতে পারবেন, তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।

স্থানীয় একাধিক বাসিন্দা ক্ষোভ প্রকাশ করে বলেন, “রাস্তার কাজ হচ্ছে-এটা ভালো কথা। কিন্তু এত ধীরগতিতে কাজ হলে সাধারণ মানুষকে আর কতদিন দুর্ভোগ পোহাতে হবে?” দ্রুতগতিতে কাজ শেষ করে সড়কটি চলাচলের উপযোগী করার দাবি জানান তারা।

স্থানীয়দের মতে, কুলিয়া-গাজীরহাট সড়কটি এলাকার মানুষের যোগাযোগের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম। প্রতিদিন শিক্ষার্থী থেকে শুরু করে রোগী, চাকরিজীবী, ব্যবসায়ী ও সাধারণ মানুষ এই সড়ক ব্যবহার করেন। তাই কাজের ধীরগতি অব্যাহত থাকলে দুর্ভোগ আরও দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা রয়েছে।

তাদের দাবি, নির্মাণকাজের মান ঠিক রেখে দ্রুতগতিতে কাজ সম্পন্ন করতে হবে। পাশাপাশি বৃষ্টির পানি যাতে সড়কে জমে না থাকে, সে জন্য কার্যকর পানি নিষ্কাশন ব্যবস্থাও নিশ্চিত করা জরুরি।

দেবহাটাবাসীর এখন একটাই প্রশ্ন-কুলিয়া থেকে গাজীরহাট সড়কের এই ভোগান্তি থেকে তারা কবে মুক্তি পাবেন?

স্থানীয়দের প্রত্যাশা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে কাজের গতি বাড়িয়ে নির্ধারিত সময়ের মধ্যে সড়কের নির্মাণকাজ সম্পন্ন করবেন, যাতে দীর্ঘদিনের দুর্ভোগের অবসান ঘটে এবং নিরাপদে চলাচল করতে পারেন সাধারণ মানুষ।

শ্যামনগর বুড়িগোয়ালিনীতে বিএনপির উদ্যোগে ফ্রি চক্ষু চিকিৎসা ও ডায়াবেটিস পরীক্ষা

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬, ৫:০৬ অপরাহ্ণ
শ্যামনগর বুড়িগোয়ালিনীতে বিএনপির উদ্যোগে ফ্রি চক্ষু চিকিৎসা ও ডায়াবেটিস পরীক্ষা

এম এ হালিম, উপকূলীয় অঞ্চল (শ্যামনগর): সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ডায়াবেটিস পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল ১০টায় বুড়িগোয়ালিনী জেলা পরিষদ ডাকবাংলো প্রাঙ্গণে এ চিকিৎসা কার্যক্রম অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে শ্যামনগর উপজেলা বিএনপির আহ্বায়ক সোলাইমান কবিরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ড. মো. মনিরুজ্জামান মনির।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. আবু সাইদ, পৌরসভা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবু হানিফ, উপজেলা যুবদলের আহ্বায়ক শফিকুল ইসলাম দুলু, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শেখ নাজমুল হক, উপজেলা কৃষকদলের আহ্বায়ক মো. নুরুজ্জামান, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আব্দুস সালাম, বুড়িগোয়ালিনী ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আল মামুন, ঈশ্বরীপুর ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মনিরুজ্জামান সোহাগ, ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আবু হোসেন, বুড়িগোয়ালিনী ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক উজ্জ্বল হোসেন, মো. ইমাম হোসেন ও গোলাম মোস্তফা।

এ সময় বুড়িগোয়ালিনী ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, এলাকার সাধারণ মানুষের স্বাস্থ্যসেবার কথা বিবেচনা করে এ ধরনের বিনামূল্যের চিকিৎসা কার্যক্রমের আয়োজন করা হয়েছে। বিশেষ করে চক্ষু সমস্যা ও ডায়াবেটিস সম্পর্কে মানুষকে সচেতন করা এবং প্রাথমিকভাবে রোগ শনাক্ত করাই ছিল এ কার্যক্রমের অন্যতম উদ্দেশ্য।

ঝাউডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬, ৫:০৩ অপরাহ্ণ
ঝাউডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ

সংবাদদাতা: সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ে অভিভাবকবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে বিদ্যালয়ের হলরুমে ২০২৭ সালের এস.এস.সি পরীক্ষায় অংশগ্রহণকারী সকল শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের উপস্থিতিতে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক এমএ কাশেমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝাউডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি ও ঝাউডাঙ্গা কলেজের অধ্যাক্ষ খলিলুর রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝাউডাঙ্গা কলেজের উপাধ্যক্ষ নূরুল আমীন, অত্র বিদ্যালয়ের অবিভাবক সদস্য শাহাজান আলী বাবলু, সহকারী প্রধান শিক্ষক মাস্টার সরোয়ার হোসেন সহ সকল শিক্ষকবৃন্দ।

সমাবেশে বক্তারা বলেন, শিক্ষার্থীকে আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলার জন্য এবং তাকে সুশিক্ষায় শিক্ষিত করার জন্য শিক্ষক, অভিভাবক এবং শিক্ষার্থী এই তিনজনের সমন্বয়ে প্রচেষ্টা চালাতে হবে। এই বিদ্যালয়কে একটি আদর্শ প্রতিষ্ঠান হিসেবে তৈরি করার জন্য অভিভাবকদের নিকট সহযোগিতা কামনা করেন বিদ্যালয়ের শিক্ষকরা।