কালীগঞ্জে খাজাবাড়িয়ায় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হাডুডু খেলা অনুষ্ঠিত
সংবাদদাতা: সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার মথুরেশপুর ইউনিয়নের খাজা বাড়িয়া উজাইমারী যুব সংঘের আয়োজনে মথুরেশপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড ও ৮ নম্বর ওয়ার্ডের মধ্যে ঐতিহ্যবাহী হাডুডু খেলা অনুষ্ঠিত হয়েছে। খেলাটি উদ্বোধন করেন বিশিষ্ট ব্যবসায়ী মনিরুল ইসলাম মনি।
হাডুডু খেলায় অংশগ্রহণ করেন ৭ নম্বর ওয়ার্ডের মেম্বার দেবাশীষ ঘোষের নেতৃত্বে হাডুডু দল ও ৮ নম্বর ওয়ার্ডের মেম্বার আব্দুল জলিলের নেতৃত্বে হাডুডু দল। খেলায় ২৮ পয়েন্ট পেলে ৭ নম্বর ওয়ার্ড হাডুডু দল জয়লাভ করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। রানারআপ দল ৮ নম্বর ওয়ার্ড।
খেলা সেরা খেলোয়াড় নির্বাচিত হয় আব্দুল মজিদ। খেলাটি পরিচালনা করেন সৈয়দ মোমিনুর রহমান, সহকারি রবিউল ইসলাম, স্কোর সুকুমার দাশ বাচ্চু। খেলা শেষে বিজয়দের মাঝে পুরস্কার প্রদান করেন মথুরেশপুর ইউনিয়ন ৭ ৮ ৯ নম্বর ওয়ার্ডের জামামাত ইসলামী আমির হাফেজ রবিউল বাশার, ইউপি সদস্য মেহেরুন্নেসা, ভাই ভাই হার্ডওয়ারের এসডি এন্টারপ্রাইজের আকবর হোসেন, হাফিজুর রহমান। অনুষ্ঠানটি পরিচালনা করেন মোমিনুর রহমান।
গ্রাম বাংলার ঐতিহ্যবাহী এ খেলায় প্রচুর দর্শক সমাগম হয়। খেলায় চ্যাম্পিয়ন ও রানার দলকে ক্রেস্ট প্রদান করা হয়।









