বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩

খুবির পাইকগাছা ক্যাম্পাস বিজ্ঞানী পিসি রায়ের নামে নামকরণের দাবি

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬, ১০:০৫ অপরাহ্ণ
খুবির পাইকগাছা ক্যাম্পাস বিজ্ঞানী পিসি রায়ের নামে নামকরণের দাবি

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: খুলনা বিশ্ববিদ্যালয়ের পাইকগাছাস্থ দ্বিতীয় ক্যাম্পাসটি বিশ্ববরেণ্য বিজ্ঞানী স্যার আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের (পিসি রায়) নামে নামকরণের দাবি জানিয়েছে ‘স্যার পিসি রায় স্মৃতি সংসদ’। ২৯ জুলাই সকালে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ওয়াসিউজ্জামান চৌধুরীর সঙ্গে মতবিনিময়কালে স্মৃতি সংসদের নেতারা এই দাবি উত্থাপন করেন।

স্মৃতি সংসদের সভাপতি শিশু বিশেষজ্ঞ চিকিৎসক আলহাজ্ব মুহাম্মদ কওসার আলী গাজী বলেন, বিজ্ঞানী পিসি রায় শুধু বাংলাদেশের নয়, পুরো বিশ্বের গর্ব। তাঁর স্মৃতি রক্ষা ও নতুন প্রজন্মের কাছে জীবনআদর্শ তুলে ধরতে এই ক্যাম্পাসের নামকরণ তাঁর নামে করা উচিত।

এছাড়া স্মারকলিপিতে বিজ্ঞানীর রাড়ুলীস্থ বসতবাড়ি সংস্কার, জমির বিরোধ নিষ্পত্তি, অডিটোরিয়াম, মিউজিয়াম ও আধুনিক পর্যটন কেন্দ্র নির্মাণ এবং পাঠ্যপুস্তকে তাঁর জীবনী অন্তর্ভুক্ত করার দাবি জানানো হয়। পাশাপাশি রাড়ুলীর ১৮৫০ সালে প্রতিষ্ঠিত দেশের প্রথম বালিকা বিদ্যালয় ‘ভুবনমোহিনী মাধ্যমিক বালিকা বিদ্যালয়’ জাতীয়করণ এবং ১৯০৩ সালে প্রতিষ্ঠিত ‘আর কে বি কে হরিশ্চন্দ্র ইনস্টিটিউট’কে ডিগ্রি কলেজে রূপান্তরের আহ্বান জানানো হয়।

মতবিনিময় সভায় উপজেলা প্রকৌশলী শাফিন শোয়েব, উপজেলা বিএনপির সদস্য সচিব এস এম ইমদাদুল হক এবং পাইকগাছা প্রেসক্লাবের সহসভাপতি মো. আব্দুল আজিজসহ অনেকে উপস্থিত ছিলেন। উল্লেখ্য, ১৮৬১ সালের ২ আগস্ট রাড়ুলী গ্রামে জন্মগ্রহণ করা এই বিজ্ঞানী তাঁর সমস্ত সম্পদ মানবকল্যাণে দান করে গেছেন।

Ads small one

সুন্দরবন সুরক্ষায় বনবিভাগ ও সিএমসির সাথে জেলেদের মতবিনিময়

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬, ১১:২৪ অপরাহ্ণ
সুন্দরবন সুরক্ষায় বনবিভাগ ও সিএমসির সাথে জেলেদের মতবিনিময়

মুন্সিগঞ্জ (শ্যামনগর) প্রতিনিধি: সুন্দরবনে বিষ প্রয়োগ বা কীটনাশক দিয়ে মাছ ধরা বন্ধ এবং বনজীবীদের বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে শ্যামনগরের বুড়িগোয়ালিনী নীলডুমুর সিএমসি অফিসে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সিডিও-এর বাস্তবায়নে এডিপি প্রকল্প ও সুন্দরবন কোয়ালিশনের আওতায় বুড়িগোয়ালিনী ও মুন্সিগঞ্জ ইউনিয়নের জেলেরা এতে অংশ নেন।
৩০ জুলাই অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি ছিলেন সহকারী বন সংরক্ষক মশিউর রহমান। উপস্থিত ছিলেন ফরেস্ট স্টেশন কর্মকর্তা মো. এরফান উদ্দীন, সিএমসি কমিটির সদস্যবৃন্দ ও সিডিও-এর নির্বাহী পরিচালক গাজী আল ইমরান।
সভায় বন কর্মকর্তারা কীটনাশক ব্যবহারের ফলে সুন্দরবনের জলজ জীববৈচিত্র্যের মারাত্মক ক্ষতির বিষয়টি তুলে ধরেন এবং আইনসম্মত উপায়ে মাছ আহরণের আহ্বান জানান। জবাবে জেলেরা জানান, বছরে প্রায় তিন মাস বনে প্রবেশের পাস বন্ধ থাকায় তাঁরা চরম অর্থকষ্টে পড়েন। এ সময় পরিবার চালাতে তাঁদের চড়া সুদে ঋণ নিতে হয়।
সমস্যা সমাধানে জেলেরা বিকল্প জীবিকা হিসেবে কাঁকড়া বিপণন, ভ্যান ক্রয়, চাল-খাদ্যপণ্য ও পানি ব্যবসা, মৌচাষ, গবাদিপশু পালন এবং সহজ শর্তে ঋণের দাবি জানান। পাশাপাশি বিএলসি কার্ড নবায়ন সহজ করার আহ্বান জানান।
সিডিও-এর নির্বাহী পরিচালক গাজী আল ইমরান জেলেদের সামাজিক নিরাপত্তা ও নিয়মিত স্বাস্থ্যসেবার ওপর জোর দেন। বন বিভাগের কর্মকর্তারা জেলেদের দাবিসমূহ গুরুত্বের সঙ্গে বিবেচনার প্রতিশ্রুতি দিয়ে জানান, এডিপি খাতের সহায়তায় বিকল্প আয়ের সুযোগ তৈরিতে কাজ করা হবে।

ছফুরননেছা মহিলা কলেজে বৃক্ষরোপণ

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬, ১১:২২ অপরাহ্ণ
ছফুরননেছা মহিলা কলেজে বৃক্ষরোপণ

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার ছফুরননেছা মহিলা কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে কলেজে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।

বৃহস্পতিবার সকাল ১০টায় কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. রেজাউল করিমের নেতৃত্বে এই কর্মসূচি পালিত হয়। এ সময় উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক কল্যাণ ঘোষ, মো. ফজলুর রহমান, মো. জয়নুর রহমান, শেখ হেদায়েতুল ইসলাম এবং ক্রীড়া শিক্ষক ফারহা দীবা খান সাথীসহ অন্য শিক্ষকম-লী।

সাতক্ষীরায় পরিচ্ছন্নতা অভিযান ও পদযাত্রা

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬, ১০:১৫ অপরাহ্ণ
সাতক্ষীরায় পরিচ্ছন্নতা অভিযান ও পদযাত্রা

নিজস্ব প্রতিনিধি: কঠিন বর্জ্য ব্যবস্থাপনা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি ও পরিচ্ছন্ন শহর গড়ার লক্ষ্যে সাতক্ষীরায় পদযাত্রা, পরিচ্ছন্নতা অভিযান ও নাটিকা প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। ৩০ জুলাই সকালে নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ে এ কর্মসূচির আয়োজন করে বেসরকারি সংস্থা ‘রূপান্তর’।

ওয়াটারএইড বাংলাদেশ ও সুইসকন্টাক্ট বাংলাদেশের সহযোগিতায় সুইজারল্যান্ড সরকারের অর্থায়নে পরিচালিত ‘গোফরইম্প্যাক্ট’ প্রকল্পের আওতায় এ অনুষ্ঠান হয়। নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল মালেক গাজীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা মো. লিয়াকত আলী।

বিশেষ অতিথি ছিলেন পৌরসভার সমাজ উন্নয়ন কর্মকর্তা মো. জিয়াউর রহমান ও জেলা শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার আ. ন. ম. নাজমুল উলা। কর্মসূচির উদ্দেশ্য তুলে ধরেন রূপান্তরের প্রতিনিধি সবুজ কুমার সাহা। পরে বিদ্যালয়ের শিক্ষার্থীরা পদযাত্রা ও পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেয়।